ইউরোপীয় নিষেধাজ্ঞার হুমকিতে ইসরাইল
নতুন পয়গাম, ব্রাসেলস, ১০ সেপ্টেম্বর:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ না করলে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার আরোপের আহ্বান জানাতে পারে ইউরোপীয় ইউনিয়ন কমিশন। নেতানিয়াহুর সমর্থক ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফনডের লিয়েন, বুধবার একথা জানিয়ে বলেছেন, প্যালেস্তাইন পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহে বিশেষ গোষ্ঠী গড়তে পারে ইউরোপীয় কমিশন।
পর্যবেক্ষকদের মত, মূলত আমেরিকাকে চাপে রাখতেই এই কৌশল নিচ্ছে ইইউ। আবার অনেকের মতে, ইউরোপের বিভিন্ন দেশে ইসরাইল বিরোধী প্রতিবাদ, বিক্ষোভের জেরেই এই পদক্ষেপের কথা ভাবছে ইইউ। ২৭ সদস্য দেশের ফোরাম ইউরোপীয় ইউনিয়নের প্রধান এদিন ভাষণ দেন ইউরোপীয় ইউনিন পার্লামেন্টে। গাজায় খাদ্য ও মানবিক সঙ্কটের কথা উল্লেখ করে তিনি বলেন, অসহায় গাজাবাসীকে কোণঠাসা করার জন্য দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করা যায় না।
আরও পড়ুন








