BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না

প্রকাশিত: ২ জুন ২০২৬, সকাল ১১:৪৩ | আপডেট: ৪ জুন ২০২৬, সকাল ৭:২৯

সফিয়ার সরদার: ভারতবর্ষ আজ এক গভীর যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে। স্বাধীনতার পর বহু দশক কেটে গেলেও রাজনৈতিক রঙের পালাবদল ছাড়া সাধারণ মানুষের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন কতটা এসেছে — সে প্রশ্ন আজও অমীমাংসিত। শাসকের মুখ বদলেছে, পতাকার রং বদলেছে, কিন্তু বদলায়নি বিভাজন ও মেরুকরণের রাজনীতি, বদলায়নি খেটে খাওয়া অসহায় মানুষের দীর্ঘশ্বাস। আজকের রাজনৈতিক কোলাহলে সবচেয়ে বেশি চাপা পড়ে যাচ্ছে সেই মানুষগুলোর আর্তনাদ, যাদের শ্রমে শহর বেঁচে থাকে, অর্থনীতির ভিত দাঁড়িয়ে থাকে। রিকশাচালক, দিনমজুর, কৃষক, পরিযায়ী শ্রমিক, ছোট ব্যবসায়ী — এই মানুষগুলিই দেশের প্রকৃত চালিকাশক্তি। অথচ তারাই সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি নির্যাতিত। ইতিহাস সাক্ষী, যে শাসনব্যবস্থা সাধারণ মানুষের উপর অত্যাচারের বোঝা চাপিয়েছে, তার পরিণতি কখনো শুভ হয়নি। কারণ, ক্ষমতা চিরস্থায়ী নয়; কোনো রাজত্বই অনন্তকাল টিকে থাকেনি, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতার এই নিষ্ঠুর মঞ্চে সাধারণ মানুষের জীবনে নেমে আসে মূল্যবৃদ্ধির বোঝা, বেকারত্ব, কৃষকের ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার যন্ত্রণা এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য। একদিকে অল্প কয়েকজন পুঁজিপতির সম্পদের পাহাড় উঁচু হচ্ছে, অন্যদিকে কোটি কোটি মানুষ ন্যূনতম খাদ্য ও চিকিৎসার জন্য সংগ্রাম করছেন। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেশে আনুমানিক ১৬ থেকে ২০ কোটি মানুষ এখনও নিয়মিত পর্যাপ্ত খাবার পায় না, কিংবা ক্ষুধার ঝুঁকিতে বাস করে। রাজনৈতিক মঞ্চে কেউ বলেন “হিন্দুরা বিপদে”, কেউ বলেন “মুসলিমরা বিপদে”। অথচ বাস্তবতা হল — বিপদে আছে সাধারণ মানুষ। সাইক্লোন, বন্যা কিংবা মহামারিতে হিন্দু-মুসলিমের আলাদা লাশ ভেসে যায় না; ভেসে যায় মানুষের লাশ। দুর্যোগ ধর্ম দেখে আসে না। কিন্তু এই বিভেদের আগুনে রাজনৈতিক স্বার্থের হায়নারা নিজেদের সিংহাসন শক্ত করে।

আরও পড়ুন:

মহাত্মা গান্ধীর সেই বিখ্যাত বাণী আজও প্রাসঙ্গিক:“যখনই কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহ হবে, তখন সবচেয়ে দরিদ্র ও দুর্বল মানুষটির মুখ মনে করো এবং নিজেকে প্রশ্ন করো — তোমার সিদ্ধান্ত তার কোনো উপকারে আসবে কি?” দুঃখের বিষয়, আজকের রাজনৈতিক সংস্কৃতি সেই মানবিক দর্শন থেকে অনেক দূরে সরে গেছে। মহান মনীষীদের ছবি আজ দেওয়ালে টাঙানো থাকে, কিন্তু তাঁদের আদর্শ উপেক্ষিত হয় ক্ষমতার করিডরে। দেশের সংবিধান নাগরিককে সমতা, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, শোষণের বিরুদ্ধে সুরক্ষা এবং সাংবিধানিক প্রতিকার-সহ একাধিক মৌলিক অধিকার দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায় — এই অধিকার কি সত্যিই দেশের প্রত্যেক নাগরিক সমানভাবে পাচ্ছেন? দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান অবস্থাও আমাদের সামনে কঠিন বাস্তব তুলে ধরে। দুর্গম আদিবাসী অঞ্চল, পাহাড়ি এলাকা, ভাঙন কবলিত অঞ্চল, শহরের বস্তি কিংবা দরিদ্র গ্রামীণ সমাজে এখনও শিক্ষার আলো পর্যাপ্তভাবে পৌঁছায়নি। বহু স্কুলে শিক্ষক নেই, ল্যাব নেই, ডিজিটাল সুযোগ নেই। সরকারি তথ্য অনুযায়ী, গত দশ বছরে দেশে ৯৩ হাজারেরও বেশি স্কুল বন্ধ হয়েছে বা একীভূত হয়েছে। একইসঙ্গে বহু সরকারি স্কুলে ছাত্র সংখ্যা শূন্যে নেমে এসেছে। শুধু শিক্ষা নয়; স্বাস্থ্য ব্যবস্থাতেও রয়েছে তীব্র বৈষম্য। শহরের উন্নত হাসপাতালের বিপরীতে গ্রামীণ মানুষ এখনও ন্যূনতম চিকিৎসার জন্য বহু কিলোমিটার পথ পাড়ি দেন। সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ, বেডের অভাব, চিকিৎসক সংকট ও অতিরিক্ত ব্যক্তিগত চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।

আরও পড়ুন:

সমাজের নৈতিক অবক্ষয়ের ছবিও কম ভয়াবহ নয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে গড়ে প্রতি ১৬ থেকে ১৮ মিনিটে একটি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়। প্রবীণ নির্যাতনের ক্ষেত্রে বহু সমীক্ষায় দেখা গেছে, অনেক বৃদ্ধ বাবা-মা নিজেদের সন্তানদের কাছেই নির্যাতনের শিকার হচ্ছেন। আবার বহু নবজাতককে ডাস্টবিন বা অনিরাপদ স্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে। প্রতিদিন গড়ে বহু মানুষ খুন হচ্ছেন, বহু শিশু অপহৃত হচ্ছে, বহু কৃষক ঋণ ও অনিশ্চয়তার চাপে আত্মহত্যা করছেন। NCRB-র রিপোর্ট অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে প্রায় ২৮ থেকে ২৯ জন কৃষক বা কৃষিশ্রমিক আত্মহত্যা করেন। এমন বাস্তবতায় লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক জীবিকার সন্ধানে বিদেশমুখী হচ্ছেন। বর্তমানে বিদেশে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক। এটি যেমন দেশের মানবসম্পদের শক্তির পরিচয়, তেমনি দেশের অভ্যন্তরে কর্মসংস্থান ও জীবনযাত্রার সংকটের প্রতিফলনও বটে। সবথেকে উদ্বেগজনক বিষয় হল, এই মৌলিক সমস্যাগুলো নিয়ে রাজনৈতিক আলোচনার চেয়ে ধর্মীয় বিভাজন আজ বেশি গুরুত্ব পাচ্ছে। কে কী খায়, কে কোন ধর্ম মানে, কে কোন ভাষায় কথা বলে — এই তর্কে সমাজকে বিভক্ত করা হচ্ছে। অথচ প্রকৃত প্রশ্ন হওয়া উচিত — কে না খেয়ে আছে, কে শিক্ষা-বঞ্চিত, কে চিকিৎসাহীন, কে বেকার।

আরও পড়ুন:

ভারতবর্ষের ঐতিহ্য বিভেদের নয়; সহাবস্থানের। এদেশের মাটিতে স্বামী বিবেকানন্দ যেমন মানবতার বাণী দিয়েছেন, তেমনি মাওলানা আবুল কালাম আজাদ শিক্ষার আলো ও জাতীয় ঐক্যের স্বপ্ন দেখিয়েছেন। কোটি কোটি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিচারক, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা হিন্দু-মুসলিম শিক্ষকের হাত ধরেই বড় হয়েছেন। সেখানে কখনো ধর্মের ভিত্তিতে জ্ঞানকে ভাগ করা হয়নি। তাই রাজনীতি যদি সত্যিই মানুষের জন্য হয়, তবে তা হওয়া উচিত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষক কল্যাণ, সংস্কৃতি ও মানবিক মর্যাদার জন্য। বিভাজনের নয়,  রাজনীতি হোক সমাধানের। ধর্মগ্রন্থের ভুল খোঁজার চেয়ে সংবিধানের মূল্যবোধ রক্ষা করা অনেক বেশি জরুরি। কারণ, শেষ পর্যন্ত মানুষই রাষ্ট্রের প্রাণ, আর মানুষের কল্যাণই হওয়া উচিত গণতন্ত্রের সর্বোচ্চ লক্ষ্য।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder