BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

বিহার জয়ে বঙ্গ বিজেপির এত উচ্ছ্বাস কীসের?

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫২

মহম্মদ মফিজুল ইসলাম

আরও পড়ুন:

বিহার নির্বাচনের ফল ঘোষণার আগে-পরে সবচেয়ে বিস্ময়কর যে দৃশ্যটি সামনে এসেছে, তা হল, বঙ্গ বিজেপির অস্বাভাবিক উচ্ছ্বাস। প্রশ্ন উঠছে, বিহারের ভোটে ঠিক কোন সাফল্যের জন্য বাংলা বিজেপির এই উল্লাস? গণতান্ত্রিক স্বচ্ছতার জন্য, নাকি গণনার ‘অলৌকিক’ কারসাজির জন্য? কারণ, অঙ্ক অন্য গল্প বলছে।
গত ৬ অক্টোবর নির্বাচন কমিশন জানিয়েছিল, বিহারের মোট ভোটার ৭ কোটি ৪২ লক্ষ। অথচ ১১ নভেম্বর ভোটগ্রহণ শেষে কমিশনেরই দাবি, ভোট পড়েছে ৭ কোটি ৪৫ লক্ষ। অর্থাৎ মোট ভোটারের সংখ্যাকেও ছাড়িয়ে অতিরিক্ত তিন লক্ষ ভোট! এরপরও কমিশনের দাবি, মোট ভোট পড়েছে ৬৭ শতাংশ। কিন্তু ৭ কোটি ৪২ লক্ষ ভোটারের ৬৭ শতাংশ হওয়ার কথা মাত্র ৪ কোটি ৯৭ লক্ষ। তাহলে ৪ কোটি ৯৭ লক্ষ থেকে কী করে ৭ কোটি ৪৫ লক্ষে পৌঁছে গেল? এটা ভোট, নাকি জাদু-সংখ্যার নাটক?
বাংলায় ফর্মের ভুল টাইপো দেখলেই বিজেপি প্রশ্ন তোলে, “দেখুন, সবটাই জালিয়াতি!” কিন্তু বিহারের এই যথেচ্ছ ভোট-গরমিলে বিজেপি ও ইসিআই — উভয়ের কুণ্ঠিত নীরবতা আরও বড় প্রশ্ন তুলে দেয়। বাংলা বিজেপি কি তবে এই ‘অলৌকিক ভোটবৃদ্ধি’র মডেলকেই অনুসরণ করার প্রস্তুতি নিচ্ছে? নাকি তিন লক্ষ অতিরিক্ত ভোটের রহস্যই তাদের নতুন রাজনৈতিক রণনীতি?
শুধু ভোটারের সংখ্যা নয়, ভোট গণনার দিনেও দেখা গেল অদ্ভুত আচরণ। বিভিন্ন বুথে ইভিএম মিলছে না ভিভিপ্যাটের সঙ্গে, কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, কিন্তু কাস্ট ভোট বেশি। কোনও বুথে ভোটার ৮০০, কিন্তু ভোট পড়েছে ১,০৫৭। কোনও বুথে সিল করা ইভিএম হঠাৎ অকারণে বদলানো হয়েছে। গণতন্ত্রে স্বচ্ছতার প্রথম শর্ত হল অঙ্কের নির্ভুলতা। অথচ সেই অঙ্কই যখন নড়বড়ে, তখন নির্বাচন আর নির্বাচন থাকে না, রূপ নেয় সংখ্যার কসরতে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হল, যে নির্বাচনে অঙ্ক মিলছে না, সেই নির্বাচন নিয়ে বাংলার বিজেপির একাংশ এত উচ্ছ্বসিত কেন? গণতন্ত্রের গভীর সংকটকে আড়াল করার জন্য, নাকি এই ‘বিহার মডেলের’ ইশারা বাংলায় পাঠানোর জন্য?
গত এক দশকে ভারতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যা প্রশ্ন উঠেছে, ইভিএমের নির্ভরযোগ্যতা, ভিভিপ্যাট গণনার সীমাবদ্ধতা, ইসি-র একপাক্ষিক ভূমিকা, কেন্দ্রশাসিত আইন প্রয়োগকারী সংস্থার রাজনৈতিক ব্যবহারের অভিযোগ — বিহারের ভোট-অঙ্ক সেই সন্দেহকেই আরও গাঢ় করেছে।
গণতন্ত্রে বিশ্বাসযোগ্য নির্বাচনের মূল ভিত্তি হল স্বচ্ছতা। কিন্তু যদি নির্বাচন কমিশন নিজেই সংখ্যার সামঞ্জস্য ব্যাখ্যা করতে ব্যর্থ হয়, যদি বিরোধী দলগুলির উদ্বেগকে এড়িয়ে যায়, আর শাসকদল নীরব সমর্থন দেখায়, তাহলে সেই ব্যবস্থাকে কীভাবে গণতন্ত্র বলা যায়?
বিহারে ৬৭ শতাংশ ভোটে ৭ কোটি ৪৫ লক্ষ কাস্ট ভোট — এটা হিসেব নয়, প্রহসন। গণিতের ক্লাসেও এই অঙ্ক কেউ মানবে না। ভারতের মতো গণতান্ত্রিক দেশের নির্বাচনে এই গরমিল শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়; এটি বহুস্তরীয় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সন্দেহের জন্ম দেয়। কারণ, এ ধরনের গরমিল হঠাৎ হয় না, পরিকল্পিত ছাড়া অসম্ভব।
আর এই কারণেই প্রশ্নটি আজ বাঙালিরও — বিহারে এই সংখ্যাগত জাদু নিয়ে বঙ্গ বিজেপি এত উল্লসিত কেন? বঙ্গ বিজেপির আনন্দের আসল কারণ কি বিহারের রাজনৈতিক ফলাফল? না কি ‘সংখ্যা সাজানোর’ এই নতুন মডেলের সাফল্য?
বাংলার ভোটাররা আজ অনেক বেশি সচেতন, অনেক বেশি সতর্ক। তারা জানে, গণতন্ত্রের শত্রু ভোটবাক্স নয়, তার চারপাশ ঘিরে থাকা অস্বচ্ছতা। বিহারের এই অদৃশ্য গরমিল, তাই বাংলার জন্যও বিপদের ঘণ্টাধ্বনি।
বিহার নির্বাচনে অঙ্কের বিচ্যুতি ভারতের গণতন্ত্রকে আস্থাহীনতার অন্ধকারে ঠেলে দিচ্ছে। এখন প্রশ্ন কেবল একটাই — এ দেশে ভোটের মূল্য কত? গণতন্ত্র কি সংখ্যা দিয়ে সাজানো এক প্রদর্শনীতে পরিণত হয়েছে?
বাংলার মানুষ জানে, তারা কোনও ‘বিহার মডেল’ চায় না। তারা চায় স্বচ্ছতা, জবাবদিহি, এবং প্রশ্ন করার অধিকার। আর সেই প্রশ্নই আজ সবচেয়ে প্রাসঙ্গিক — বিহারের ভোট-গরমিল কি কেবল বিহারের সমস্যা, নাকি সারা দেশের গণতন্ত্রের আগাম ভবিষ্যৎ?

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder