BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

গলাগলির চেয়ে গালাগালির পারদ ঊর্ধমুখী

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, দুপুর ৩:১০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, দুপুর ৩:১০

মোহাঃ সাদেকুল ইসলাম

আরও পড়ুন:

২৬-এর ফুটবল বিশ্বকাপ আসন্ন। বছর বাদে বল গড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মাঠে। মাঠের ঘাস যতই মোলায়েম হোক, চুঁইয়ে পড়া বৈভব ও আনন্দোচ্ছ্বাস যতই সুখকর হোক, অঘটন ঘটবেই। জ্যোতিষবিদ্যার জ্ঞান নিয়ে বলছি না, তবে পুরাতন অভিজ্ঞতালব্ধ ঘটনা দেখে এমন ধারণার কথা বলছি। মাঠের মাঝে শিল্পের লাগালাগি গতি যেমন দেখা যাবে, অপ্রীতিকর ঘটনারও সাক্ষী থাকবে আমাদের দু’চোখ। মনের সঙ্গে গায়ের ও পায়ের জোরের পাশাপাশি মুখের জোরটাও চলবে। মুখের জোর হল, বিপক্ষ খেলোয়াড়কে গালি দেওয়া। জিদান ঢুসোর কথা ফুটবল ক্রীড়ামোদীরা আজও ভোলেননি। ইতালিয়ান খেলোয়াড় মাতরাজ্জিকে ঢুসো মেরে লালকার্ড খেয়ে মাঠ ছাড়লেন জিদান। হিরো থেকে ভিলেন হলেন রাতারাতি। সাফল্য ও ফর্মের চূড়ান্ত শিখরে থাকা খেলোয়াড় এমন কু-কীর্তি ঘটালেন কেন? জিদানের মেজাজ বিগড়ে সাফল্য তুলে নিতে চেয়েছিলেন মাতরাজ্জি। বিশেষ অস্ত্রবলে সফল হয়েও ছিলেন তিনি। সেই মহাস্ত্রের নাম ‘গালি’। জিদানের বোনকে গালি দিয়ে সাফল্য হাসিল করেছিলেন কৌশলী এই ইতালিয়ান খেলোয়াড়।
গালির আশ্চর্য ক্ষমতা। অপরজনকে হারিয়ে দিতে পারে। অপর জনের মনে ‘আমি হেরে গেলাম’ এই ধারণা সৃষ্টি করতে পারে। লঙ্কার ঝাল মাপার একক আছে। গাল মাপার একক নেই। তা যদি থাকত, অভিশাপের পাল্লা থেকে গালির পাল্লা ভারী হত। কাউকে অভিশাপ খেয়ে মরতে দেখা যায় না, কিন্তু গালাগালি খেয়ে লড়তে দেখা যায় হামেশাই। গালিদাতাকে যতটা ফুরফুরে দেখা যায়, গালিগ্রহীতা ততটাই বিমর্ষ থাকেন।
আজকাল গালিদাতা বেড়েছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গালির সংখ্যাও। ‘বাঁদর’ , ‘গাধা’ বলার যুগ আর নেই। গায়ে ফোস্কা ধরানো গালও যেন এখন অনেকটা পানসে। এক-লক্ষ্য গাল, গুষ্টি-সমষ্টি গালও আজ ব্রাত্য হয়েছে গালিদাতাদের মুখে। জাতিকেন্দ্রিক গাল সমাজের দখল নিয়েছে, যা ষোল আনাই সংক্রামক। ফলত বিদ্বেষ ছড়িয়ে পড়ছে সুপারসনিক গতিতে। পূর্বের কিছু অপশব্দের গাল বমনোদ্রেকী ছিল; কিন্তু বর্তমানের গাল ঈর্ষা আর বিদ্বেষ দুই-ই উদ্রেক করে। প্রধানমন্ত্রীর মা, রাহুল গান্ধীর মা, শশী থারুদের স্ত্রী — নানাজনে গালিবাণে আক্রান্ত।
ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, হোয়াটসঅ্যাপে ইউনিভার্সিটির কিছু ছাত্র-ছাত্রী আজ এই গালাগালির গবেষক। সরব গালির তুলনায় নীরব গালিরও পোষক এরা। নীরব গালে তুলনামূলক দূষণ কম। সরব গালে তীব্র। সমাজে আট থেকে আশি সবাই দূষিত হচ্ছে সরব গালির বদৌলতে। সমাজে দূষণ কম হলেও কিন্তু নীরব গালি কর্কটরোগ। সামান্য অংশ থেকে শুরু করে সমাজের পূর্ণাংশ সংক্রামিত করে ফেলেছে। এই গালিদাতারা নিজের নামে, অপরের নামে ফেক আইডি খুলে অন্যকে খিস্তি বা গালি দিয়ে যাচ্ছে দেদার দিলে। তারা বিষয় না পেয়ে আজ ব্যক্তিকে আক্রমণ করছে। আত্মস্বার্থে আঘাত লাগলে একটা বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করছে। তলিয়ে দেখলে এ সত্য উদঘাটিত হবে যে, তাদের কেউ ছদ্ম দেশপ্রেমিক, কেউ-বা উগ্র দেশপ্রেমিক। এই দুইয়ের ষাঁড়াষাঁড়ি আক্রমণে পবিত্র-পুণ্যভূমি ভারতাত্মা চোখের জলে নীরবে ক্রন্দন করে চলেছে। অপরদিকে, গালি-খাওয়ার দল মনের অন্তর্দেশে বলগ-ওঠা দুধের মতো টগবগ ফুটে চলেছেন।
এই গালি-সংস্কৃতি বজায় রাখার বা গালি দেওয়ার প্রবণতার উৎসভূমি কী? গালি দেওয়ায় লাভ আছে, নাকি ক্ষতি — তা বিশদে আমরা বলতে পারি না, এটা সমাজবিজ্ঞানীদের ব্যাখ্যার বিষয়। হরপ্রসাদ শাস্ত্রী আজ বেঁচে থাকলে হয়ত (কারো দ্বারা প্ররোচিত হলে) বলতেন, ”এক গালে সফল হাতে হাত / অপর গালে বিপক্ষ কুপোকাত”। তবে দেশ, দশ ও জাতির সুশীল মনোভাব বজায় রাখার স্বার্থে এক চিলতে বাক্যব্যয় করে বলতেই পারি, গালি কাঙ্ক্ষিতবস্তু ও ইপ্সিত বাসনা লাভের ঘৃণ্যতম মাধ্যম। খোলা চোখে ক্ষতির খতিয়ান সহজ দৃশ্যমান। হয়ত কোনো গালিদাতা শাণিত যুক্তিনির্ভর পক্ষাবলম্বন করবে। সাপের বিষ মানুষের মরণ আনে, আবার এই বিষই প্রাণ বাঁচায়। তাই বলা হয় বিষে বিষে বিষ-ক্ষয়। কাঁটা দিয়ে কাঁটা তোলা। মোদ্দা কথা, গালি দিয়ে কার্য হাসিল।
তবে দেখে ও ঠেকে মানবসমাজ যেটুকু বুঝতে পেরেছেন তা হল, অপ্রাপ্তি থেকে হিংসার সৃষ্টি, আর হিংসা প্রকাশের বাহন রূপে খিস্তি-গালাগালির আগমন। এটিই উৎসভূমি। সুশীল সমাজ গালি খাওয়ার চেয়ে গালি দিতে ভয় করে বেশি। কারণ, তাঁদের সামাজিক বোধটাই আলাদা। অপরদিকে, ন্যাংটার নেই কাপড়ের ভয়, গালিদাতারা নিজেদের ভাবমূর্তি নষ্টের কথা কখনোই ভাবে না। না বাস্তবে, না স্বপ্নে। কারণ, কটূকাটব্য তাদের ধাত সওয়া হয়ে গেছে। গৃহহীনের ঘর পোড়ার ভয় থাকে না।
ডিজিটাল গালির সিংহ-থাবায় বিবেকবান মানুষ মর্মাহত। মোবাইল-পর্দা, টেলিভিশন-পর্দা ও সেলুলয়েড-পর্দা সর্বত্রই গালিগালাজের রমরমার তাণ্ডবনৃত্যে সুশীল মানব আতঙ্কিত, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ‘মোল্লার বাচ্চা’ থেকে শুরু করে ‘সোনাটুনির বাচ্চা’ পর্যন্ত প্রাথমিক বিস্তৃতি। ক্রমে সিঁড়ি বেয়ে গালির পারদ বিছানা পর্যন্ত উঠেছে। এতদিন বাবা-মায়ের নামে গালি দিয়ে যারা ক্ষান্ত হত, এই ফাঁকে গালির উচ্চ শংসাপত্র হাসিল করে আরও উন্নততর বা উন্নত মানের গালি আবিষ্কার করেছে। সাধারণ মানুষ তো দূর ছাই, দেশের জন্য নিবেদিতপ্রাণ কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিং ছাড়াও ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্রিকে ইয়ত্তাহীন গালি হজম করতে হয়েছে সম্প্রতি। চিকিৎসা বিজ্ঞানীগণ নবাবিষ্কৃত প্রতিষেধক-ঔষধের সাফল্যমান বিচারে গিনিপিগ কী বাঁদর জাতীয় ইতর প্রাণিতে প্রয়োগ ঘটান। ঠিক তেমনি, গালদোষ-দুষ্ট দূষকের দল আবিষ্কৃত গালের তেজস্ক্রিয়তা মাপতে বিশেষ সম্প্রদায় ও সেক্যুলারদের ওপর প্রয়োগ ঘটাচ্ছে।
কোনো এক সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র চূড়ান্ত সাফল্যের সঙ্গে এইচ.এস পাস করে টগবগ আনন্দে ফুটছেন, হঠাৎ তার মন-প্রাণের ওপর ঘটে গেল সার্জিক্যাল স্ট্রাইক। তার মোবাইল স্ক্রিনে একের পর এক ধেয়ে এল মিসাইল হামলা। দেখো বাবা, বিন লাদেনের মতো নাম উজ্জ্বল করতে যেও না। আরেক অস্ত্র এল, যাই হোস হবি, কিন্তু জঙ্গী হতে যাস না। আর এক গালের অস্ত্র, ভাল রেজাল্ট করে কী হবে? ক’দিন পর তো টেররিস্ট হতে হবে। আরেক অস্ত্র, মাদ্রাসা ছেড়ে স্কুলে তুমি কেন? আর এক অস্ত্র, বোমা ভাবতে শিখে নিয়ো।
হিংসা জয় ভালবাসায়, স্বতঃসিদ্ধ কথা। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? স্যাকরার ঠুকঠুক, কামারের এক ঘা। হ্যাঁ, দূষকের অস্ত্র গালাগালি, তো সুশীলের অস্ত্র গলাগলি। অর্থাৎ, ঘৃণা-বর্জ্য ত্যাগ করে প্রেম-ভালবাসা, সদ্ভাব-সম্প্রীতি, অসাম্প্রদায়িক মনোভাব আনয়ন আবশ্যক। সমাজে সুশীলের অভাব নেই। তাঁদের থেকেই এসেছে সাহসের রসদ ও সত্যবাণী। সে আক্রান্ত ছাত্রের কাছে এসেছে সংখ্যাগুরুদেরই অমৃত বাণী। অভিনন্দন ! অনেক বড় হও। যা কিছু খারাপ শুনলে মনে রেখো না। এগিয়ে যাও। আরেক উজ্জীবনী মন্ত্র, এই উগ্র ধর্মান্ধদের কথায় মন খারাপ কোরো না। আমরা আছি তোমার সাথে। আরেক জনের বাণী-উপহার, এ ধরনের বিষাক্ত চিন্তাধারা বাঙালির মধ্যে ছিল না। আজ জাত-ধর্ম তুলে যারা তোমাকে গাল-মন্দ করল, জীবনে তারা একটি ধর্মগ্রন্থও পড়েছে বলে মনে হয় না।
আর বিস্তৃতি নয়। স্মরণ রাখা উচিত, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ তাঁর ‘লোকহিত’ প্রবন্ধে বলেছেন, ‘মরার বাড়া গালি নাই’। পরক্ষণেই বলেছেন, আছে। তা হল, ‘বাঁচিয়া মরা’। জীবিত অবস্থাতেই যাদের মরণ ঘটেছে, তার ইঙ্গিত তিনি দিয়েছেন। শেষকথা এই, গাল খেয়ে কারও পেট ভরতে পারে, কিন্তু গাল দিয়ে তোমার না পেট, না মন — কিছুই ভরবে না। শূন্য। তুমি বেঁচে আছ, কিন্তু মরে গেছ। তুমি সাগরজলের অন্তঃসারহীন লবণাক্ত ফোসকা। অপরের পিপাসা নিবারণ তোমার কম্ম নয়।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder