BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

মুখ্যমন্ত্রীর জনসভায় হতাশ মুর্শিদাবাদ জেলাবাসী

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৪ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৪

জেলার বিভিন্ন সংগঠনের প্রতিক্রিয়া

নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, মুর্শিদাবাদঃ

আরও পড়ুন:

৪ ডিসেম্বর বহরমপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে ঘিরে মুর্শিদাবাদ জেলাজুড়ে ছিল প্রবল উত্তেজনা এবং প্রত্যাশা। বহু মানুষই আশা করেছিলেন, এবার হয়তো জেলার জন্য কোনও বিশেষ ঘোষণা আসবে, মিলবে নতুন উন্নয়ন কর্মসূচির রূপরেখা। কিন্তু জনসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য মূলত এসআইআর, ওয়াকাফ এবং সংগঠনগত মন্তব্যে সীমাবদ্ধ থাকায় একাংশের মধ্যে হতাশা ছড়িয়েছে। দলের বিধায়ক হুমায়ুন কবিরকে নাম না করে নিশানা করলেও জেলার উন্নয়ন নিয়ে কোনও দিশা দেখাননি বলেই বিভিন্ন মহলের অভিযোগ।

আরও পড়ুন:

‘জেলা সংগ্রাম সমিতি’-র সম্পাদক হাসানুজ্জামান বাপ্পা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন “মুখ্যমন্ত্রী এই জনসভা থেকে মুর্শিদাবাদবাসীর জন্য একটিও উন্নয়নমূলক ঘোষণা করেননি। সকলের প্রত্যাশা ছিল জেলার সমস্যাগুলো নিয়ে তিনি কথা বলবেন। কিন্তু তার পরিবর্তে তিনি বললেন এনআরসি, ওয়াকফ, ডিটেকশন ক্যাম্প যা সাধারণ মুসলিম সম্প্রদায়ের ভিতরে ভয় তৈরির চেষ্টা ছাড়া কিছুই নয়।” তিনি আরও বলেন, “প্রশাসনিক সুবিধার্থে আমরা দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলা ভাগের দাবি করে আসছি। এবারও মুখ্যমন্ত্রী জেলা ভাগের ঘোষণা করলেন না। আমরা হতাশ। দাবি আদায়ে আমাদের আন্দোলন চলবে।”

আরও পড়ুন:

সিপিআইএম মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, “মুখ্যমন্ত্রীর এই সভা থেকে জেলাবাসী অশ্বডিম্ব ছাড়া কিছুই পায়নি। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করলেন। তিনি বলেছিলেন ‘ওয়াকফ নিয়ে গুলোগুলি করবেন না । ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যান এখানে নয়, এখানে আমি আছি ওয়াকফ লাগু হতে দেব না।’ তারপর তিনি ওয়াকফ বিল মেনে নিয়েছেন। এর থেকে বোঝা যায় চুপিসারে মুখ্যমন্ত্রী আরএসএস বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করছেন। মুর্শিদাবাদে এসে এনআরসি, ডিটেনশনক্যাম্প প্রসঙ্গ তুলে সংখ্যালঘুদের মধ্যে বিজেপির ভয় ঢোকাতে চাইলেন। বিজেপি-তৃণমূলের যে সেটিং আছে- সাধারণ মানুষ বুঝে গেছে, আগামী নির্বাচনে মানুষ তা বুঝিয়ে দেবে।”

আরও পড়ুন:

ছাত্র সংগঠন এসআইও’র মুর্শিদাবাদ জেলা সভাপতি জয়নাল আবেদিন বলেন, “রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফর করে গেলেন। জেলাবাসীকে বিভিন্ন বিষয়ে বার্তা দিয়ে গেলেন বহরমপুরের জনসভা থেকে। আমরা আশা করেছিলাম জেলার মানুষের দীর্ঘদিনের দাবীকে গুরুত্ব দিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গরুপে বাস্তবায়নের ঘোষণা দেবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম, ঘোষণা তো দূরের কথা, বিশ্ববিদ্যালয় নিয়ে একটি কথা পর্যন্ত খরচ করেননি তিনি। এটা খুবই দুঃখের, সঙ্গে চিন্তারও বিষয়। আমরা অবিলম্বে জেলার জনপ্রতিনিধিদের জানাতে চাই, আপনারা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করুন, নাহলে সামনের নির্বাচনে মুর্শিদাবাদের জনসাধারণ এর হিসাব বুঝে নেবে।”

আরও পড়ুন:

জামাআতে ইসলামি হিন্দের মুর্শিদাবাদ জেলা সভাপতি মোঃ শামসুল আলম বলেন– “৪ ডিসেম্বর ২০২৫ মাননীয় মূখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলায় আগমনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলাবাসী হিসেবে কয়েকটি ঘোষণা প্রত্যাশা করেছিলাম। ভেবেছিলাম ২০২৬ এর নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলার মানুষকে অনেক আশার কথা শোনাবেন। কিন্তু স্টেডিয়ামের মাঠ থেকে সেই আশার বানী উচ্চারিত না হওয়াতে জেলাবাসী হতাশ। জেলাবাসী হিসেবে আমরা মুখ্যমন্ত্রীর নিকট শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা প্রত্যাশা করেছিলাম। পৃথক জায়গায় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের স্বাধীন ক্যাম্পাস গড়ে তোলা হবে এবং একে পূর্ণাঙ্গ রূপ দিয়ে সমস্ত ফ্যাকাল্টি চালু করার ঘোষণা দিবেন, এই আশা ছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই রকম কোনো ঘোষণা করেননি। এছাড়া মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের বেডের সংখ্যা আরো বাড়ানো দরকার। বেডের অভাবে রোগীরা সুষ্ঠু ভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। আশা করেছিলাম, এ বিষয়েও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। কিন্তু জেলাবাসীর সে আশা পূরণ হয়নি। মুর্শিদাবাদ জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এজেলায় কোনো শিল্প-কারখানা গড়ে তোলা হোক। যাতে জেলার মানুষের ভিনরাজ্যে কাজে যাওয়ার প্রবণতা কমে। কিন্তু এই ধরণের ঘোষণাও মাননীয়া মুখ্যমন্ত্রী শোনাতে পারেননি। ফলে মুখ্যমন্ত্রীর আগমনে জেলাবাসীর আশা অপূর্ণই থেকে গেল।”

আরও পড়ুন:

পিআইবির রাজ্য কোর কমিটির সদস্য আনিসুর রহমান বলেন“মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে আমরা ওবিসি তালিকা পুনর্বিন্যাসের কার্যকরী পদক্ষেপ আশা করেছিলাম, কিন্তু তাঁর নীরবতায় আমরা গভীরভাবে হতাশ। আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, তিনি যেন অবিলম্বে এই ওবিসি তালিকা পুনর্বিন্যাস করে প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করেন। অন্যথায়, পিআইবি রাজ্যের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

আরও পড়ুন:

শিক্ষক সংগঠন আইটার জেলা সভাপতি জানে আলম বলেন– মুখ্যমন্ত্রী বহরমপুরে মঞ্চে দাঁড়িয়ে নতুন প্রকল্পের ঘোষণা দিলেন, উন্নয়নের প্রতিশ্রুতি জানালেন। কিন্তু মুর্শিদাবাদবাসীর চোখে এই বক্তৃতা কেবল শব্দের সুর- বাস্তবতা এখনও অনেক দূরে। জল, রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা- দাবিগুলো বছরের পর বছর জমে আছে, প্রতিশ্রুতি আর ঘোষণার আড়ালে। মুর্শিদাবাদবাসীর স্বপ্ন যেন কেবল শোনার নয়, দেখারও হয়।

আরও পড়ুন:

অন্যদিকে, মানবাধিকারকর্মী ছোটোন দাস বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে লড়াই করছেন, সেটা শুধু রাজনীতি নয়, গণতন্ত্র রক্ষার লড়াই। বিজেপি দেশজুড়ে যে বিভাজনের রাজনীতি করছে, তার মোকাবিলায় মুখ্যমন্ত্রী যেভাবে সরব হচ্ছেন সেটা প্রশংসনীয়। তাঁর বক্তব্যে সেই লড়াইয়ের প্রতিফলন ছিল।”

আরও পড়ুন:

মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে মুর্শিদাবাদে এখন দুই রকম সুর। অধিকাংশ মনে করছে প্রত্যাশা পূরণ হলো না আরেক অংশ বলছে রাজনৈতিক বার্তা দেওয়াই ছিল মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য। 

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder