BREAKING:
নববর্ষে আল মোস্তফা মিশনে ছাত্রীদের সংবর্ধনা ও উৎকর্ষ বাংলা কর্মসূচি মুর্শিদাবাদের রানিনগর, ডোমকল, জলঙ্গি তিন আসনেই তৃণমূল হারবে: বিধায়ক আব্দুর রাজ্জাক দৈনিক ‘নতুন পয়গাম’ সংবাদপত্রের ঈদ সংখ্যা প্রকাশ শর্ত সাপেক্ষে সুন্দরবনে মধু সংগ্রহের অনুমতি এসআইআর: সবার ভোটাধিকার ফেরাতে লড়াই জোরালো হবে কালিয়াচকে ওয়াইসি, মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সামসেরগঞ্জে জনজোয়ার, রাহুলের সভায় গর্জে উঠল কংগ্রেস বিজেপি-আরএসএস  দেশের সংবিধান ধ্বংস করতে ব্যস্ত: রাহুল গান্ধি গ্রাম থেকে শহর, পাড়ায় পাড়ায় লাল মিছিল রোডম্যাপ ঈদসংখ্যা প্রকাশ ও সেমিনার সম্পন্ন, সকলকে আন্তরিক অভিনন্দন “আক্রান্ত সাধারণের শিক্ষা, এসো গড়ি প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভা  হিঙ্গলগঞ্জ বিধানসভায় ত্রিমুখী লড়াই, ইস্যুতে সেতু, পানীয় জল ও নদীভাঙন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার ব্যান্ডেলে অভিষেকের সভায় সদলবলে তৃণমূলে যোগ দিলেন চুঁচুড়ার দাপুটে বিজেপি নেতা সুরেশ সাউ গান্ধীজিকে কটূক্তির প্রতিবাদে ধূপগুড়িতে রাস্তা অবরোধ  এসআইআর বাতিলের দাবিকে জোরালো করতেই ১৪ তারিখ মহাসমাবেশ ঘোষণা  বিজেপির যোগ দান কর্মসূচি কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সাগরদিঘীতে তৃণমূল বনাম এসডিপিআই হাড্ডাহাড্ডি লড়াই ১০০ বছরের অধিক সময় ধরে মাদুর তৈরি করে চলেছেন শিল্পীরা বসিরহাটের মহাকুমায় কংগ্রেসের শক্তি প্রদর্শন মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন নবীনচন্দ্র বাগের কান্দিতে শক্তি বাড়িয়ে প্রচারে ঝড় মিম পার্টির হুগলির বলাগড়ের জনসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে সরকারের জনমুখী প্রকল্পের কথা প্রয়াত গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে: অভিষেক সুতিতে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে নির্বাচনী সভা, ইমানী বিশ্বাসের সমর্থনে জনসমাগম ইলামবাজার থানার পক্ষ থেকে জঙ্গলমহলে রুটমার্চ  প্রান্তিক কিন্নর সমাজের অবহেলিত জীবনের কথা, অন্তরালে’র প্রদর্শনীতে ভিড় উপচে পড়ল নন্দনে চুঁচুড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী বললেন ঘরের মাঠে লড়াই করবেন বিধানসভা নির্বাচনঃ হুগলি জেলা নির্বাচনী দপ্তরের উদ্যোগে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হল উন্নয়ন বনাম প্রতিশ্রুতি– উত্তরবঙ্গে অভিষেকের জনসভায় রাজনৈতিক বার্তা ইমাম অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন, তৃণমূলকে সমর্থনের বার্তা  নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, বসিরহাটে দরবারে জিয়ারত ডঃ শহিদুল হকের ১ বুথে ৪২৭ ভোটারের নাম বাদ, ক্ষোভে মালদহ রাজ্য সড়ক অবরোধ  দুবরাজপুর বিধানসভাকে পাখির চোখ করে জনসভা মুখ্যমন্ত্রীর ভোট প্রচার ছেড়ে দ্রুত রক্তদানের ব্যবস্থা করলেন বড়জোড়ার সিপিআইএম প্রার্থী হুগলি জেলা নির্বাচন দপ্তরের ব্যবস্থাপনায় ভোটার সচেতনতা র‍্যালি  আরো এক ধাপ এগিয়ে মধ্যমগ্রামের প্রতিবিম্ব ফাউন্ডেশন  ভোট প্রচারে পখন্না এলাকায়  তৃণমূল প্রার্থী  গৌতম মিশ্র  লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু, উত্তেজনায় অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে ৪৮ ইসলামিক জ্ঞানের আন্তঃরাজ্য প্রতিযোগিতা: করনদীঘীর জামিয়া আল ফুরকানের উদ্যোগে হুগলি জেলার সবকটি বিধানসভা নির্বাচনে ঘরের জন্য ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করা হল এল পি জি সংকটের মধ্যে সিলিন্ডার থেকে গ্যাসের বদলে জল বেরোনোর অভিযোগ, উত্তেজনা পোলবায় পথে পথে ভালোবাসা, সিউড়িতে অভিনব জনসংযোগে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি আদালতে হাজিরা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল  “গণতান্ত্রিক অধিকার খর্ব নয়” মোথাবাড়িতে বামদের কড়া বার্তা বাতাবারির চার্চে উষ্ণ অভ্যর্থনা, সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ঘোজাডাঙ্গা সীমান্তে জাঁকজমকপূর্ণ বাসন্তী পুজোর সূচনা ভাঙড়ে ভোটের আগে ‘বারুদ-ছায়া’ ইন্দাসে প্রচারে তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী তৃণমূলের প্রার্থীকে নিয়ে প্রচারের ঝড় জামালপুরে পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভায় জনসমুদ্র এস ভি আই এস টি কলেজ ক্যাম্পাসে শুরু হলো আন্ত স্কুল স্পোর্টস টুর্নামেন্ট সুন্দরবনে তৈরি হলো ম্যানগ্রোভ রিসোর্স হাব আরণ্যক এস‌আইআর বিরোধী প্রতিবাদ সপ্তাহে ভগৎ সিং স্মরণ রাজ্যের বৃহত্তম ঈদের জামাত কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে কুলতলিতে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা ১৫০০ কর্মী-সমার্থক তৃণমূলে যোগদান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হুগলি জেলায় সুষ্ঠুভাবে পালিত হল ঈদের নামাজ ‘তিনদিনের যোগী’ বলে সাংসদ রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের মালদহে আরও চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো আম জনতা উন্নয়ন পার্টি অকাল বৃষ্টিতে আলু চাষে বিপর্যয়, ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের আর্তি গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা: মেলায় জুয়া খেলার অভিযোগে চাঞ্চল্য থেমে নেই মানবিকতার লড়াই – বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে আলো জ্বালাচ্ছেন রামপুরহাটের শিক্ষিকা বর্ণালী রুজ উদ্যোক্তা সুব্রত মিদ্যার গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প বৈষ্ণবনগরে কংগ্রেসের প্রার্থীর দৌড়ে এগিয়ে অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর ঘোষ  আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বসিরহাটের কন্যা, আরাধ্যা কুণ্ডুর সাফল্যে গর্বিত ক্রীড়ামহল বহরমপুরে লাল কেল্লার থিমে জমজমাট ঈদ উদযাপন রাজ্যে অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর  নিম্নমানের রাস্তার কাজের অভিযোগে বিক্ষোভ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা ! আস সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণে মানবিক দৃষ্টান্ত নির্বাচন ঘোষণা হতেই তৎপর প্রশাসন, ব্যান্ডেল জংশন স্টেশনে জোর তল্লাশি খাটিয়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল হয়ে গেল জয়নগরে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায় চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য  সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চাকুলিয়ায় নজিরবিহীন ইফতার মাহফিল ভিক্টরের, ২০ হাজার মানুষের ঢলে রেকর্ড ভাঙল সমাগম ভোট ঘোষণা হতেই তৃণমূল ত্যাগ সাসপেন্ডেড নেতা আরাবুল ইসলাম মালদহে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলন বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মালদহে মানবতার ছোঁয়া, দুস্থদের পাশে বিদেশের মসজিদ মুর্শিদাবাদে প্রায় ১১ লক্ষ মানুষ ‘বিচারাধীন’, স্মারকলিপি সদভাবনা মঞ্চের জাহাজের ধাক্কায় সুমুদ্রে ট্রলার ডুবিতে গুরুতর জখম ৯ নিখোঁজ ২  আমজনতা উন্নয়ন পার্টির বিচারাধীন বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার দাবিতে ডেপুটেশন মহেশতলায় নির্যাতিতার পাশে মানবাধিকার প্রতিনিধি দল হুগলির পোলবায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান ১০৭টি অসহায় পরিবারের পাশে আলোর মানবিক সংস্থা মোথাবাড়ির ভূমিপুত্র নজরুল ইসলামের উদ্যোগে হাজারো দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ উত্তরপাড়া এখন চোরেদের আঁতুরঘর, রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী  মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গ্যাস আতঙ্কে ইনডাকশন ওভেন কেনার ধুম চুলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু, ন্যায্যমূল্যের আশায় খুশি কৃষকরা মালদহে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছে ‘স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা’ শীর্ষক সেমিনার কলকাতায় ডিজিটাল আসক্তি বনাম বইমুখী সংস্কৃতি: লাইব্রেরি কি হারিয়ে যাচ্ছে? ভোটাধিকার রক্ষায় জেলা শাসকের দপ্তরে হাজারো মানুষের জমায়েত ও ডেপুটেশন হুমায়ুনের হেতমপুরে তৃণমূলের কোর কমিটি ঘিরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, পদত্যাগের হুঁশিয়ারি একাংশ নেতার সিউড়ির হাটজনবাজারে রেল লেভেল ক্রসিং বন্ধ ঘিরে বিক্ষোভ, মানুষের চাপে সিদ্ধান্ত বদল রেলের ভোটার তালিকা নিয়ে মুর্শিদাবাদে ক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি মিল্লি ঐক্য মঞ্চের মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হাওড়ার আমতায় জলকষ্টের অবসান, মাজুরিয়া আদিবাসী পাড়ায় নতুন পানীয় জল প্রকল্পের উদ্বোধন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ইফতার ও ঈদ উপহার বিতরণ

কমিউনিস্ট পার্টির ১০৫ বছরের ইতিহাস

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, দুপুর ১:১৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, দুপুর ১:১৮

মহম্মদ সেলিম

আরও পড়ুন:

নতুন পয়গাম, কলকাতা: 

আরও পড়ুন:

( দ্বিতীয় কিস্তি ) 

আরও পড়ুন:

লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে:

আরও পড়ুন:

কমিউনিস্ট পার্টি প্রথম থেকে সাম্প্রদায়িকতা, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছে। ধর্মীয় উন্মাদনা ও ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে পার্টি দৃঢ় ভূমিকা পালন করেছে। ১৯৩৮-এ কারাগারের থাকাকালে মানবেন্দ্রনাথ রায় লেখেন,‘‘সনাতনী জাতীয়তাবাদের গেরুয়া পতাকার নিচে স্বরাজ, রামরাজ্য নয় বরং হিটলাররাজে পরিণত হবে, এমন সম্ভাবনা প্রবল।’’ দক্ষিণপন্থী, সাম্প্রদায়িক শক্তি বরাবর দেশে বামপন্থী, প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ শক্তিকে নিকেশের চেষ্টা করেছে। এ শুধু আমাদের দেশের দক্ষিণপন্থী শক্তির চরিত্র নয়; এই শক্তির পিছনে পূর্ণ মদত দিয়েছে সাম্রাজ্যবাদ। তারাই তৈরি করেছিল বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসবাদী গোষ্ঠীকে। সেই শক্তিগুলি নিজের এবং অন্য দেশে কমিউনিস্ট, বামপন্থী, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল শক্তিকেই তাদের শত্রু হিসাবে চিহ্নিত করে হামলা ও আক্রমণ শুরু করে। যে ধর্ম কিংবা জাতের নামে তারা সমাজকে ভাগ করতে চায়, শাসন করতে চায়, সেই ধর্ম কিংবা জাতের অন্তর্ভুক্তির মধ্যেও যারা প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, তাঁদেরও আক্রমণ করে তারা। আসলে ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, গণতান্ত্রিক শক্তিকে দুর্বল না করতে পারলে মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তি সমাজকে, দেশকে কলুষিত করতে পারে না। আর যেহেতু সেই ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, গণতান্ত্রিক মানুষ কিংবা সংগঠনগুলির মধ্যে কমিউনিস্টরা অগ্রগণ্য এবং সবচেয়ে সোচ্চার তাদের দর্শনের কারণে, তাই কমিউনিস্টরা এই ধর্মোন্মাদ শক্তির আক্রমণের লক্ষ্য হয় আগে। নাৎসি জার্মানি থেকে বিভিন্ন দেশে এর উদাহরণ আমরা দেখেছি। আমাদের দেশেও অভিজ্ঞতা তাই। আমাদের দেশে নয়া ফ্যাসিবাদী শক্তির উত্থান দেখা গেছে। এই সময়েও দেখা গেছে তাদের আক্রমণের প্রধান লক্ষ্য আমরাই। আসলে এই দ্বন্দ্ব মতাদর্শগত। তাই সব ধরনের মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে আমাদের।

আরও পড়ুন:

আমাদের দেশে ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরির প্রোজেক্ট চলছে। ধর্মভিত্তিক রাজনীতি যা একসময় ছিল ছিদ্র, আজ বড় গহ্বরে পরিণত হয়েছে। বিভিন্ন প্রতীক, চিহ্নকে ব্যবহার করে মাথা তুলছে উগ্র দক্ষিণপন্থী এই শক্তিগুলি। এমন সময়ে প্রবল মন্দায় আক্রান্ত দেশ। মানুষের রুটিরুজি সঙ্কটে। কাজের হাহাকার, কৃষক ফসলের দাম পাচ্ছেন না। খেতমজুরের মজুরি বাড়ছে না, কাজ হারাচ্ছেন শ্রমিকরা। তাই কমিউনিস্ট পার্টি গড়ে তোলার প্রথম দিকেই শ্রমিক, কৃষক, ছাত্রদের সংগঠন তৈরি হয়েছিল। পরবর্তীকালে যুব এবং গড়ে তোলা হয় সাংস্কৃতিক সংগঠন। সব ধরনের মাধ্যমকে ব্যবহার করে সৃষ্টিশীলতাকে উৎসাহিত করেছিল কমিউনিস্ট পার্টি। আইপিটিএ গড়ে তোলার কয়েক বছরের মধ্যে এল ’৪৩-এর মন্বন্তর। তখন যেমন ‘নবান্ন’ নাটক হয়েছে, কালজয়ী গান লেখা হয়েছে, তেমনই আইপিটিএ’র সিদ্ধান্ত অনুসারে খাজা আহমেদ আব্বাসকে দিয়ে ‘ধরতিকে লাল’ চলচ্চিত্র তৈরি হয়েছে। এটি একটি উদাহরণ। তখন তা ছিল নতুন মাধ্যম। কমিউনিস্ট পার্টি তা ব্যবহার করেছে। আবার প্রায় সেই সময়েই মহিলা আন্দোলন গড়ে উঠেছে। তৈরি হয়েছে মহিলা আত্মরক্ষা সমিতি। একদিকে তা সেবামূলক কাজ করেছে। আবার মহিলাদের নির্যাতন, পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। একদিকে সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে প্রচার করেছেন, সমাজে ঐক্য-সংহতি গড়ে তোলার চেষ্টা করেছে। আবার সেই সময়েই মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা, উপার্জনের বিভিন্ন প্রচেষ্টাকে উৎসাহিত করেছে।

আরও পড়ুন:

বর্তমানে রাজ্যে এবং দেশে মহিলারা আক্রান্ত। একদিকে স্কুলে কলেজে ড্রপ আউট বাড়ছে, নাবালিকা বিয়ে বাড়ছে, নারী পাচার বাড়ছে। অন্যদিকে কাজের অনিশ্চয়তায় ভুগছে নারী সমাজ। সমাজে এখন নারীদের বিরাট অংশ কাজের সন্ধানে থেকেও কাজ পাচ্ছেন না। আমাদের রাজ্যে রামমোহন, বিদ্যাসাগরের ঐতিহ্যকে অস্বীকার করে পিছিয়ে যাওয়ার মানসিকতা, দর্শন উৎসাহিত করছে দুই শাসক দল। মহিলাদের সাহস বাড়ানো, তাদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে মুখ্যমন্ত্রী এমন কথা বলছেন, যাতে অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠার দুঃসাহস পাচ্ছে। যে সংস্কৃতি, জীবনচর্চার জন্য আমাদের রাজ্য ছিল দেশের প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ মানুষের ভরসাস্থল, সেই রাজ্যে তৃণমূল এমন পরিবেশ সৃষ্টি করছে, যাতে সাম্প্রদায়িক এবং পিছিয়ে থাকা সামন্ততান্ত্রিক মানসিকতা উৎসাহিত হচ্ছে। যার সুযোগকে কাজে লাগাচ্ছে নয়া ফ্যাসিবাদী শক্তি। রাজ্যে উগ্র দক্ষিণপন্থার পরিসর বাড়িয়ে তোলায় ভূমিকা পালন করছে রাজ্যের শাসক দল। সম্প্রতি দুর্গাপুরে এক ছাত্রী ধর্ষিতা হওয়ার পর মুখ্যমন্ত্রী মহিলাদের রাতে বাইরে বেরোনো উচিত নয় বলেছেন। অন্যদিকে, সেই একই সময়ে বিজেপি-শাসিত গুজরাটে আহমেদাবাদ পুলিশ রাস্তায় ‘ধর্ষণ এড়ানোর জন্য বেশি রাতের পার্টি এড়িয়ে চলুন’ লেখা পোস্টার সাঁটিয়েছে রাস্তাগুলিতে। এরা ইতিহাসের চাকাকে পিছন দিকে নিয়ে যেতে চাইছে। কিন্তু মানব সভ্যতার ইতিহাস বলছে স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষের অগ্রগতি দমিয়ে রাখা যায় না।

আরও পড়ুন:

আন্দোলনই পথ:

আরও পড়ুন:

দুর্নীতি যেহেতু প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে, তাই দুর্নীতি-বিরোধী এই লড়াই গণতন্ত্র রক্ষার লড়াইয়ের অংশ হয়ে উঠেছে। নারী নির্যাতনের বিরুদ্ধে সামনের সারিতে দেখা যাচ্ছে আমাদের পার্টিকে। শুধু প্রতিবাদ নয়, নারীদের আত্মরক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে সক্ষম করে তোলার জন্যও পার্টি কাজ শুরু করেছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই গড়ে তোলা হচ্ছে মহিলা ব্রিগেড।

আরও পড়ুন:

আমরা আমাদের পার্টির রাজ্য সম্মেলনে সিদ্ধান্ত নিয়েছিলাম, আন্দোলনমুখী সংগঠন গড়ে তুলতে হবে। ভোটে কারচুপি হোক কিংবা মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত, অথবা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআই‌আর)-এর নামে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রই হোক, তার জন্য বুথস্তর থেকে দৃঢ়, আন্দোলনমুখী সংগঠন গড়ে তোলাই আজকের প্রধান কাজ। তার জন্য ‘গ্রাসরুট লেবেল স্ট্র্যাটেজি’ নিতে হবে। অর্থাৎ মানুষের প্রতিদিনকার সমস্যা, বিভিন্ন এলাকায় সেখানকার মানুষের ভিন্ন সঙ্কট নিয়ে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। যেসব ক্ষেত্রে সেই কাজ হচ্ছে সেসব এলাকায় সাড়াও পাওয়া যাচ্ছে বিপুল। তাকে আরও ব্যাপকভাবে সর্বগামী করে তুলতে হবে। প্রচলিত আন্দোলনের পাশপাশি দলিত, তফসিলি জাতি, আদিবাসী, সংখ্যালঘুদের সমস্যা নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলাও আজকের দাবি।

আরও পড়ুন:

পার্টির আজকের ১০৬তম প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ নেবো, আন্দোলনই পথ পরিস্থিতি পরিবর্তনের। প্রতিদিন পথে থাকব আমরা; পথে নেমেই ভবিষ্যতের পাথেয় জোগাড় করব। আরও অনেক মানুষকে সংগঠিত করব, মানুষের চাহিদাকে বুঝে সেই অনুসারে দাবি নির্দিষ্ট করব এবং তাঁদের সমস্যা, আশা আকাঙ্ক্ষাকে আন্দোলনে রূপায়িত করব। শুধু সেখানেই দায়িত্ব শেষ হয় না, সেই আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করব।

আরও পড়ুন:

( সমাপ্ত )

আরও পড়ুন:

( লেখক সিপিএম এর রাজ্য সম্পাদক ) 

আরও পড়ুন:

 

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder