BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

গাজার কষ্টিপাথরে যাচাই হোক বিশ্ব-বিবেক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:৪৯ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:৪৯

বিশেষ প্রতিবেদন

আরও পড়ুন:

গ্রেটা থুনবার্গ ও তার টিমের লোকদের ওপর ইসরাইলি কর্তৃপক্ষের হেনস্থার খবর বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র সদস্যদের বর্ণনায় উঠে এসেছে, কীভাবে গ্রেটাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে ইসরাইলি পতাকায় চুম্বন দিতে বাধ্য করা হয়েছে, মারধর করা হয়েছে এবং তিনদিন পর্যাপ্ত খাবার-জল পর্যন্ত দেওয়া হয়নি। গ্রেটার মতো একজন আন্তর্জাতিক সেলিব্রিটি যদি এইরকম হেনস্থার শিকার হতে পারেন, তবে প্রতিদিন যে পাশবিকতা ও বর্বরতা গাজাবাসীকে সহ্য করতে হয়, তা কল্পনাতীত।
ইসরাইল কোনও ব্যতিক্রমী রাষ্ট্র নয়, এমন পৈশাচিক আচরণ তার চরিত্রের অন্তর্নিহিত অংশ। বছর দুয়েক আগে নেতানিয়াহুর স্ত্রী সারার ঘনিষ্ঠ উপদেষ্টা জিপি নাভোন প্রকাশ্যে বলেছিলেন, গাজাবাসীকে হত্যা না করে জীবিত রেখে বাড়ি বাড়ি ঢুকে নির্যাতন করা হোক, যাতে ইসরাইলিরা তাঁদের আর্তনাদ উপভোগ করতে পারে। এই বক্তব্য শুধু একজন ব্যক্তির বিকৃত মনোভাব নয়; বরং গোটা রাষ্ট্রযন্ত্রের প্রতিফলন।
অনেকে বলেন, গাজার সংঘাত শুরু হয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের মধ্য দিয়ে। কিন্তু ইতিহাস সম্পূর্ণ অন্য কথা বলে। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই শুরু ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম। সেই থেকে আজ দীর্ঘ ৭৭ বছর ধরে এই রক্তক্ষয়ী লড়াই চলছে। অকাতরে প্রাণ বিসর্জন দিয়েও দেশের স্বাধীনতার জন্য আজো মরিয়া হয়ে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে গাজাবাসী তথা ফিলিস্তিনিরা। কখনও ইয়াসের আরাফতের পিএলও, কখনও মাহমুদ আব্বাসের ফাতাহ, কখনও হামাস, কখনও পিএফএলপি কিংবা ডিএফএলপি — কেউ না কেউ এই আন্দোলনের ছায়া হয়ে থেকেছে। একই সঙ্গে গাজার তরুণ প্রজন্ম তাদের ভৌগোলিক স্বাধীনতার জন্য লাঠি, তরোয়াল কিংবা পাথর নিয়েই লড়াই করছে আগ্নেয়াস্ত্রধারী ইসরাইলি পুলিশ ও সেনাদের বিরুদ্ধে। জল্লাদ নেতানিয়াহু সরকার হামাসকে সন্ত্রাসী তকমা দিয়ে এই অছিলায় নিরীহ ও নিরস্ত্র গাজাবাসীকে গণহত্যা করে চলেছে।
ইসরাইল যে পাইকারি হারে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, তার আর প্রমাণ দরকার আছে বলে মনে হয় না। ৭ অক্টোবর ২০২৩ থেকে মাত্র গত দু-বছরেই হত্যা করেছে অন্তত ৬৭ লক্ষ গাজাবাসীকে (মতান্তরে নিহতের সংখ্যা আড়াই লক্ষাধিক)। ৪০০ শিশু-সহ প্রায় ১৫ হাজার ফিলিস্তিনিকে বিনা বিচারে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছে ইসরাইল। প্রতি বছর কত সংখ্যক মানুষকে হত্যা করা হচ্ছে, তার ইয়ত্তা নেই। শুধু জানা গিয়েছে, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। এর বিপরীতে বিগত সাড়ে সাত দশকে হামাস বড়জোর হাজার পাঁচেক ইসরাইলি বা ইহুদিকে হত্যা করেছে। অর্থাৎ হামাসকে খুনি বলা হলে, ইসরাইল নিশ্চিত গণহত্যাকারী। সুতরাং দিনের আলোর মতো পরিষ্কার যে, হামাস বা গাজাবাসী নয়; বরং ইসরাইলই একতরফা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ঠিক যেমন ক্ষুদিরাম বা ভগৎ সিং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেননি; বরং ব্রিটিশের নিপীড়নের প্রতিক্রিয়ায় প্রতিরোধ গড়ে তুলেছিলেন, ফিলিস্তিনিরাও সেটাই করছেন।
আজকের এই সংগ্রাম কেবল ফিলিস্তিনের নয়, গোটা বিশ্বের নিপীড়িত মানুষের। ভিয়েতনামে যখন নাপাম বোমা ফেলছিল মার্কিন বাহিনী, তখন যেমন লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক কিংবা কলকাতার রাস্তায় আছড়ে পড়েছিল শান্তিকামী জনস্রোত, আজ তেমনই দৃশ্য দেখা যাচ্ছে ইউরোপের দেশগুলোতে। ইতালির শ্রমিকরা ধর্মঘটে গোটা দেশ স্তব্ধ করছেন, গ্রীসের ছাত্র-শ্রমিকরা বন্দর অবরোধ করছেন, যাতে ইসরাইলে অস্ত্র পাঠানো না যায়। বার্লিন, ব্রাসেলস, প্যারিস থেকে শুরু করে লাতিন আমেরিকা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন ফিলিস্তিনের প্রতি সংহতি ও সহমর্মিতা জানাতে।
এই সংগ্রামে ধর্ম নয়, মতাদর্শ নয়, মানুষই মুখ্য। ফিলিস্তিনি পপুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা জর্জ হাবাশ ছিলেন খ্রিস্টান। তাঁর মানবিক আহ্বানে সাড়া দিয়ে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ২৫ ডিসেম্বর বড়দিনে ফিলিস্তিনের চার্চগুলো আলো নিভিয়ে রেখেছিল। বিশ্বজুড়ে বহু বিশিষ্ট ইহুদি এই লড়াইয়ের শরিক। লন্ডন কিংবা নিউ ইয়র্কের মিছিলে তাঁদের হাতে দেখা যাচ্ছে ফিলিস্তিনের পতাকা। হিটলারের কনসেনট্রেশন ক্যাম্প থেকে বেঁচে যাওয়া পরিবারগুলির উত্তরসূরীরাও আজ ঘাতক যায়নবাদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছেন।
সত্য এটাই, ফিলিস্তিন আজকের পৃথিবীর কষ্টিপাথর। এই কষ্টিপাথরে পরীক্ষা হচ্ছে বিশ্ব-বিবেক ও মানবিকতা। আপনি গণহত্যার বিরুদ্ধে, নাকি পক্ষে? মাঝামাঝি কিছু নেই। কোনও মতাদর্শ, কোনও দল বা রাষ্ট্র — কিছুই এই প্রশ্নের থেকে বড় নয়। ফিলিস্তিনের লড়াই তাই কেবল এক ভূখণ্ডের মুক্তিযুদ্ধ নয়, এটি সমগ্র মানবসভ্যতার মুক্তির লড়াই। পৃথিবীর সমস্ত শান্তিকামী ও মুক্তিকামী মানুষের একসঙ্গে গলা মেলাতে হবে, সবাই একসঙ্গে গলাগলি করতে হবে, আর গালাগালি করতে হবে নেতানিয়াহু ও তার যুদ্ধবাজ সরকারকে। সবাইকে একসুরে বলতে হবে, আমরা ফিলিস্তিনের পাশে, আমরা গণহত্যার বিরুদ্ধে। গলা ছেড়ে বলতে হবে, যুদ্ধ নয়, শান্তি চাই। গর্জে উঠে স্লোগান দিতে হবে, নেতানিয়াহু নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder