BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

কেমন আছে লাঙ্গল টানা মানুষেরা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:৩৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:৪১
দিন পাল্টেছে -- সময়ের স্রোতে পাল্টে গেছে মানুষের জীবনধারা। ভবিষ্যতে আরো পাল্টাবে। আকাশ-মহাকাশ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা -- সকল ক্ষেত্রের মতো কৃষিক্ষেত্রেও এসেছে আমূল পরিবর্তন। নতুন প্রযুক্তির অগ্রযাত্রা গ্রামীণ বাংলাজুড়ে সম্ভাবনার নতুন আলোকবর্তিকা নিয়ে হাজির হয়েছে। একসময় ভোরবেলা মাঠের ধার দিয়ে হাঁটলে শোনা যেত বলদের গলার ঘণ্টা। লাঙলের ফলায় টান পড়ত মাটির বুকে, ধুলো-হাওয়া ভাসা আলোয় কৃষকের মুখে ফুটত পরিশ্রমের দীপ্তি। সন্ধ্যেবেলাও একই দৃশ্য -- গ্রামবাংলার সুর, কৃষকের ঘাম, আর মাঠজুড়ে মানুষের প্রাণের হাসি। কৃষিই ছিল দেশের অর্থনীতির প্রাণশক্তি, শ্রমিক-কৃষকই ছিল চলমান চাকার চালিকাশক্তি।

ইকাবুল সেখ

আরও পড়ুন:

দিন পাল্টেছে — সময়ের স্রোতে পাল্টে গেছে মানুষের জীবনধারা। ভবিষ্যতে আরো পাল্টাবে। আকাশ-মহাকাশ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা — সকল ক্ষেত্রের মতো কৃষিক্ষেত্রেও এসেছে আমূল পরিবর্তন। নতুন প্রযুক্তির অগ্রযাত্রা গ্রামীণ বাংলাজুড়ে সম্ভাবনার নতুন আলোকবর্তিকা নিয়ে হাজির হয়েছে।
একসময় ভোরবেলা মাঠের ধার দিয়ে হাঁটলে শোনা যেত বলদের গলার ঘণ্টা। লাঙলের ফলায় টান পড়ত মাটির বুকে, ধুলো-হাওয়া ভাসা আলোয় কৃষকের মুখে ফুটত পরিশ্রমের দীপ্তি। সন্ধ্যেবেলাও একই দৃশ্য — গ্রামবাংলার সুর, কৃষকের ঘাম, আর মাঠজুড়ে মানুষের প্রাণের হাসি। কৃষিই ছিল দেশের অর্থনীতির প্রাণশক্তি, শ্রমিক-কৃষকই ছিল চলমান চাকার চালিকাশক্তি।
কিন্তু সময় বদলেছে। সেই চিরচেনা দৃশ্য আজ ইতিহাস। কৃষিক্ষেত্রে যুক্ত হয়েছে যন্ত্রের নতুন যুগ — এক নতুন প্রযুক্তি-বিপ্লব। আজ গ্রামীণ কৃষি জমিতে বলদ, কাঠের লাঙল, গরুর গাড়ি, মহিষ — সবই যেন রূপকথার গল্প। চাষাবাদের নতুন ভাষা –ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার, কম্বাইন মেশিন, ড্রোন-স্প্রে ইত্যাদি কতকিছু। কৃষি যেন এক নতুন প্রযুক্তির স্বর্গরাজ্য — সময় কমে গেছে, খরচও কমেছে, উৎপাদন বেড়েছে, ঝুঁকি কমেছে। কৃষিকাজ আজ অ্যাপ, ডেটা, সেন্সর, বৈজ্ঞানিক বিশ্লেষণ –সবকিছুর সমন্বয়ে তৈরি এক আধুনিক মডেল। জমির মালিকেরা এর সুবিধা পাচ্ছেন, উৎপাদন জোরদার হয়েছে, বাজারে সরবরাহ বেড়েছে।
কিন্তু প্রশ্নটা থেকে যায় — “কেমন আছে লাঙ্গল টানা মানুষগুলো?” যারা ভোর হতেই মাঠে দৌড়াত, যারা মাটির গন্ধে স্বর্গ খুঁজে পেত — তাদের দিনের আলোর মতো স্পষ্ট ভবিষ্যৎ আজ ঘন কুয়াশার চাদরে ঢাকা। একটা যন্ত্র যেখানে একাই ঘণ্টা খানেকের কাজ ১০-১৫ মিনিটে সেরে দেয়, সেখানে শ্রমিককে রাখা যেন অলাভজনক।
ফলে যে মানুষগুলো লাঙল হাতে জীবন চালাত, তারা অনেকেই আজ বেকার, অস্থির কর্মসংস্থান, কিংবা অপ্রতুল আয়ের ঘানিতে পিষ্ট। কেউ বিদেশে শ্রম বিক্রি করছে, কেউ অটো-টোটো চালাচ্ছে, কেউ ইটভাটায় বা নির্মাণ শ্রমিক। কিন্তু যাদের নতুন দক্ষতা নেই, যাদের আর্থিক পুঁজি নেই — তাদের জীবন নেমে গেছে দারিদ্র্যের অতল গহ্বরে। অনেকে খাদ্য-বস্ত্রের টানাপড়েনে দিন কাটাচ্ছে, অসুস্থতা নিয়েও মুখ বন্ধ করে বেঁচে থাকে।
কারণ, তাদের অভিযোগ শোনার কেউ নেই। যা আছে, তা হল অভিযোগহীন আক্ষেপ, মাটির স্মৃতি, আর কষ্টে লেখা এবং মাথার ঘাম পায়ে ফেলা দিনপঞ্জি। আজ মাঠে শোনা যায় শুধু যন্ত্রের শব্দ — মানুষের সুর নয়। আজ আর কেউ গলা ছেড়ে গান ধরে না, “আমার চাষ করি আনন্দে…”
জীবনানন্দের কল্পিত রূপসী বাংলা আজ কবিতায় সীমাবদ্ধ, বাস্তবে নয়। এই পরিবর্তনের মাঝে ভুলে গেলে চলবে না — কৃষিজীবী মানুষেরাই দেশের প্রকৃত সাথী, দেশ গড়ার কারিগর। তাদের জীবনযাপন সুরক্ষিত না হলে কৃষি উন্নয়নের এই নতুন যন্ত্র-সভ্যতা দাঁড়াবে কাচের গায়ে, ঝড় লাগলে ভেঙে পড়বে।
তাই প্রয়োজন সুপরিকল্পিত সরকারি নীতিমালা, দক্ষতার সঙ্গে উন্নয়ন কর্মসূচি, বিকল্প কর্মসংস্থান, গ্রামভিত্তিক ক্ষুদ্র শিল্প এবং কৃষিশ্রমিক পুনর্বাসনের জন্য বিকল্প চিন্তাভাবনা। এখনই সময় প্রমাণ করার, কৃষিকাজে যারা ঘাম ঝরিয়ে আমাদের মুখে অন্ন তুলে দেয়, তারা আমাদের বন্ধু, আমাদের শক্তি। আজ তাদের পাশে দাঁড়ানোই আমাদের সত্যিকারের দায়িত্ব।
ডিজিটাল যুগে হারিয়ে যাচ্ছে লাঙ্গল। আমাদের সন্তানরা এই আবশ্যিক কৃষি উপকরণের সাথে তেমন পরিচিত নয়। ‘হাল’ বা লাঙলকে ইংরেজিতে বলা হয় Plough, এটি একটি তৎসম শব্দ, যা সর্বভারতীয় অঞ্চলের আদিম কৃষি যন্ত্র।
কৃষিকাজে ব্যবহৃত অন্যতম পুরনো দেশীয় যন্ত্র হল লাঙল। এটি মূলত গরু, মহিষ বা ঘোড়া, গাধা দ্বারা টানা হয়। ঠিক কবে, কোথায় লাঙলের ব্যবহার শুরু হয়েছিল, তা সঠিক জানা যায় না। তবে প্রাগৈতিহাসিক যুগে লাঙলের ব্যবহার হয়েছে। শুরুতে লাঙল ছিল সম্পূর্ণ কাঠের তৈরি। লৌহ যুগে (খ্রিস্টপূর্ব ১২০০-৬০০) লোহার ফলা-সহ লাঙলের ব্যবহার শুরু হয়। সপ্তম শতকের প্রথম দিকে বাংলায় লাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া যায়।

আরও পড়ুন:

লাঙল বানানো হয় মূলত কাঠ দিয়ে। গ্রামের ছুতার বা কাঠমিস্ত্রিরা এটি বানিয়ে থাকেন। লাঙলের দুটি অংশ। একটি হাল বা লাঙল; অন্যটি হল জোয়াল, যা গরু বা মহিষের ঘাড়ে রাখা হয়। লাঙল বানানোর শুরুতে একটি কাঠ বাঁকা করে কাটতে হয়। এরপর কাঠের আগায় লোহার একটি ফলক বা ফাল লাগানো হয়। এই ফলকের সাহায্যেই লাঙল মাটি চিরে জমি চষে। লাঙলের ওপরের অংশকে বলা হয় হাতল। এই হাতল চেপে ধরেই কৃষকরা জমিতে লাঙল চালনা করেন। লাঙলের মধ্য স্থানে একটি ছিদ্র করা হয়। এই ছিদ্রপথে প্রায় আট ফুট লম্বা একটি কাঠ যুক্ত করা হয়, যার আগায় চার থেকে পাঁচটি দাঁত বা খাঁজ কাটা থাকে। এটাকে ঈষ বলা হয়। ঈষের খাঁজে রশি বেঁধে গরুর কাঁধে থাকা জোয়ালের সঙ্গে লাঙল লাগানো হয়। ঈষ যাতে লাঙলের সঙ্গে ভালভাবে আবদ্ধ থাকে, সে জন্য ছোট কাঠের একটি খিল ব্যবহার করা হয়।

আরও পড়ুন:

লাঙল দিয়ে হালচাষ করতে কমপক্ষে একজন লোক ও এক জোড়া গরু বা মহিষের প্রয়োজন হয়। জমি চাষের সময় লাঙলের ফলা মাটিতে গেঁথে গিয়ে মাটিকে ওলট-পালট করে দেয়। মাটির নিচের স্তরের পুষ্টিগুণ ওপরে উঠে আসে এবং মাটির ওপরের আগাছা ও ফসলের অবশিষ্ট নিচে চাপা পড়ে জৈব সারে পরিণত হয়। এ ছাড়া লাঙল মাটিতে বায়ু চলাচলের পরিমাণ বাড়িয়ে মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ভাল একটি লাঙল অনেক বছর টেকসই হয়। লাঙল ব্যবহারের সুবিধা হল, এটি সহজলভ্য, তৈরি ও পরিচালনা করা সহজ, ওজনে হালকা বলে বহনযোগ্য।
বর্তমানে লাঙলের পরিবর্তে আধুনিক ট্রাক্টর ও পাওয়ার টিলার ব্যবহার করা হচ্ছে; কিন্তু একেবারে বিলুপ্ত হয়ে যায়নি লাঙল। প্রত্যন্ত গ্রামাঞ্চলের কিছু কিছু এলাকায় এখনো লাঙল দিয়ে হালচাষ করতে দেখা যায়।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder