বয়স ৯২ বছর, ভোটে অপরাজিত, ৮বারের জয়ী প্রেসিডেন্ট
নতুন পয়গাম:
কোনো চমক ছাড়াই টানা অষ্টমবারের মতো ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পল বিয়া। ১২ অক্টোবর ভোট হয়। সোমবার দেশটির নির্বাচনী ফলাফল ঘোষিত হয়। মঙ্গলবার নির্বাচন কমিশন ৯২ বছর বয়সী পল বিয়াকে আবার জয়ী ঘোষণা করেছে। ৯২ বছর বয়সি পল বিয়া এখন বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান। ১৯৮২ সাল থেকে টানা ৪৩ বছর ধরে তিনি ক্যামেরুন শাসন করছেন।
এবার তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মন্ত্রী ইসা চিরোমা বাকারি। তিনি পেয়েছেন ৩৫.২ শতাংশ ভোট। আর পল বিয়া পেয়েছেন ৫৩.৭ শতাংশ ভোট। গত বছর সেপ্টেম্বরে চীন-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নিতে পল বিয়া বেইজিংয়ে যান। তারপর প্রায় ছয় সপ্তাহ তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। বয়স ও স্বাস্থ্যজনিত কারণে পল বিয়া দেশ পরিচালনায় কতটা সক্ষম, তা নিয়েও প্রশ্ন আছে।
তার বিরুদ্ধে একনায়কতন্ত্রী, স্বৈরাচারী, বিরোধীদের কঠোর পন্থায় দমন করা, দুর্নীতি ইত্যাদি নানা অভিযোগ রয়েছে। গত এক দশক বা তার বেশি সময় আগে থেকে পল বিয়া ক্রমেই রাজা বা প্রতীকী নেতা হয়ে উঠেছেন। উত্তরসূরী হিসেবে এখন তাঁর ছেল ফ্রাঙ্ক বিয়ার নাম শোনা যাচ্ছে। যিদি তিনি রাজনীতিতে খুব বেশি আগ্রহী নন বলে খবর। কারণ, ক্যামেরুন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ হলেও জটিল সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার কারণে সেখানে প্রেসিডেন্টের জন্য উন্নয়ন ও নিরাপত্তার চ্যালেঞ্জ রয়েছে।








