অনাহার
ড. মুহাম্মদ রুহুল আমিন
অনাহারের কত কঠিন জ্বালা
বুঝবে কারা কারা?
আজকে যারা অনাহারের কষ্টে
গাজার ছেলে-মেয়েরা।
থালা হাতে বর্তন সাথে
ছুটে চলে তারা,
পায় না অন্ন খাবার জন্য
সবাই দিশেহারা।
শত কষ্ট সহ্য করে
দাঁড়ায় যখন দলে,
অসহায় শিশুর জীবন ঝরে
নির্দয় বন্দুকের নলে।
অসংখ্য জীবন ঝরার পরেও
হয়না শত্রু পরিতৃপ্ত,
সামান্য দু’মুঠো অন্নের জন্য
জুটলো তাদের মৃত্যু।
আর কতকাল ঝরবে জীবন
ধ্বংস আর নিঃশেষ,
অনাথ শিশুর জীবন প্রলয়
কবে হবে শেষ?

আরও পড়ুন








