অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন
নতুন পয়গাম:
এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার প্রাপকদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য এই তিন কীর্তিমান অর্থনীতিবিদকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হল।
পুরস্কারের অর্ধেক পেলেন ইওয়েল মোকিয়র। ক্রিয়েটিভ ডেসস্ট্রাকশন বা সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব প্রণয়নের জন্য বাকি অর্ধেক যৌথভাবে পেলেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
আলফ্রেড নোবেলের উইল মেনে একশ বছরেরও বেশি সময় ধরে প্রতিবছর বিভিন্ন ক্যাটিগোরিতে এই পুরস্কার দেয়া হয়। অর্থনীতিতে এই পুরস্কারের নাম সেভেরিজেস রিক্সব্যাঙ্ক পুরস্কার। যার মূল্য ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনার বা ১২ মিলিয়ন ডলার। উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, শান্তি এবং সাহিত্যের জন্য পুরষ্কার ঘোষণা করা হয়েছে।








