BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

ভাঙড় থেকে রেডিও’র মাধ্যমে বিশ্বজয় চন্দন মুন্সীর

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, সকাল ১০:০২ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫, সকাল ১০:০২

নতুন পয়গাম:

আরও পড়ুন:

বাংলা তথা ভাঙড়ের ভূমিকে গর্বিত করেছেন এবং আগামী প্রজন্মের শিক্ষিত যুবক-যুবতীদের ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে অনুপ্রেরণা ভাঙড়-১ নং ব্লকের দক্ষিণ প্রান্তের মাধবপুর গ্রামের বাসিন্দা Provision Technologies গ্রুপের কর্ণধার চন্দন মুন্সী।

আরও পড়ুন:

শিক্ষা জীবন: প্রাথমিক শিক্ষা গ্রামের মাধবপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। তাড়দহ হাইস্কুল থেকে মাধ্যমিক, কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ থেকে উচ্চমাধ্যমিক এবং বঙ্গবাসী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে পদার্থবিজ্ঞানে অনার্স (সাম্মানিক) নিয়ে গ্র্যাজুয়েশন করেন। কম্পিউটার শিক্ষার প্রতি অগাধ ভালবাসার কারণে এমএসসি না করে কম্পিউটার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং নিয়ে ২ বছর পড়াশোনা করেন। কীভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদান হয়, কম্পিউটারের হার্ডওয়্যার ইত্যাদি জটিল বিষয় শেখেন।

আরও পড়ুন:

রেডিও-তে বিশ্বজয়: নবম শ্রেণিতে পড়ার সময় একদিন বাড়ির রেডিওটা নিয়ে নাড়াচাড়া করতে করতে রেডিও’র পিছনের দিকের ব্যান্ড সিলেক্টর চেঞ্জ করে সর্টওয়েভ করে দিলেন। দেখলেন চ্যা চু আওয়াজ হতে হতে টিউনার এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে হঠাৎই শুনতে পান বাংলায় একটা অনুষ্ঠান হচ্ছে এবং মাঝে মাঝেই বলছে ‘ভয়েস অব আমেরিকা-বাংলা বিভাগ’। এর আগে তিনি কোনোদিন জানতেন না যে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের বাইরে আর কোথাও বাংলায় কিছু হয়। সেই শুরু, তারপর রোজ একটু একটু করে এদিক ওদিক এক্সপ্লোর করতে করতে বুঝতে পারলেন, আকাশবাণীর মতো অনেক দেশেরই রেডিও স্টেশন থেকে অন্য দেশের ভাষায় অনুষ্ঠান সম্প্রচার হয়। চন্দন মুন্সির কাছে যেন এক অজানা দুনিয়া খুলে গেল। অচিরেই জানতে পারলেনস রেডিও শোনার শখের নাম D-Xing। D ফর ডিস্ট্যান্স, আর X ফর আননোন রেডিও স্টেশন। এটা অনেকটা আমেচার রেডিও বা হ্যাম রেডিও’র মতো। যদিও হ্যাম রেডিও’র উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা।

আরও পড়ুন:

যাহোক, এই করতে করতে তিনি দেখলেন ভারত, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, পাকিস্তান, সৌদি আরব, ইরান, চীন, জাপান, ফিলিপিন্স, মিশর, জার্মানি, ইংল্যান্ড এবং আমেরিকা থেকেও বাংলায় অনুষ্ঠান হয়। এদের সবার সঙ্গে ধীরে ধীরে যোগাযোগ শুরু করলেন চিঠি লেখার মাধ্যমে। একবার এক প্রবন্ধ প্রতিযোগিতায় জার্মানির রেডিও স্টেশন ‘ডয়চেভেলে’-এর বাংলা বিভাগে তিনি ফার্স্ট হলেন এবং পুরস্কার হিসেবে পেলেন ১০০ জার্মান মার্ক। এরকম আরো অনেক দেশ থেকে নানা রকমের উপহার পেয়েছেন।

আরও পড়ুন:

ইংরেজী অনুষ্ঠানের জন্য যোগাযোগ করলেন দক্ষিণ আফ্রিকা, কানাডা, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ডেনমার্ক, স্পেন, সুইডেন, নরওয়ে, রাশিয়া, যুগোশ্লাভিয়া, চেকস্লোভাকিয়া, কিউবা, হাঙ্গেরি ইত্যাদি দেশের সঙ্গে। এদের সঙ্গে নিয়মিত চিঠিপত্রে যোগাযোগ করেন ২০০৪ সাল পর্যন্ত। জাপানের ঐতিহ্যবাহী হাতপাখা, দক্ষিণ আফ্রিকার টুপি, ফিলিপিন্সের টি-শার্ট, জার্মানির ঘড়ি — এসব এখনো তাঁর বাড়িতে রয়েছে। আর রয়েছে অজস্র চিঠি, একটা বড় ঘর জুড়ে আনুমানিক ২০-২২ হাজার হবে।

আরও পড়ুন:

একদা নিজে রেডিও বিষয়ে একটা দ্বি-মাসিক পত্রিকাও প্রকাশ করতেন। ভারত এবং বাংলাদেশ থেকে অনেকেই সেখানে লিখতেন। প্রথম দিকে সেই ম্যাগাজিন হাতে লিখে প্রকাশ করতেন, পরে কম্পিউটারে। সময়ের সাথে সাথে রেডিও’র গুরুত্ব কমতে থাকে এবং ইন্টারনেট আসার পরপরই রেডিও’র মৃত্যুঘণ্টা বেজে যায়। পরে সর্টওয়েভ থেকে আরো একটা নতুন প্রযুক্তি এসেছিল, যার নাম DRM। কিন্তু রেডিও’র প্রতি সেই অদম্য আকর্ষণ হারিয়ে গেল। ততদিনে এফ.এম. এসে গেছে এবং দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুন:

কর্মজীবন ও সঙ্গী রোগ: প্রথম চাকরি এক ছোট আইটি কোম্পানিতে। কিন্তু মায়ের কিডনির রোগ ধরা পড়ায় তিনি চাকরি ছেড়ে মায়ের কাছে সর্বক্ষণ থাকতেন এবং অসুস্থ মা’কে সময় দিতেন, সেবা-যত্ন করতেন। তার আব্বা শিক্ষকতার কারণে সারাদিন প্রায় স্কুলেই থাকতেন। অগত্যা বাড়ির কাছে শিশু বিকাশ একাডেমিতে কম্পিউটার শিক্ষক হিসেবে বছর দুয়েক শিক্ষকতা করেন।

আরও পড়ুন:

তারপর প্রতিষ্ঠা করলেন নিজস্ব কোম্পানী Provision Technologies, আইটি ইনফ্রাস্ট্রাকচার ও সাইবার সিকিউরিটি। এরই মাঝে ২০১৯ সালে আক্রান্ত হলেন কিডনির অসুখে। ডাক্তার বলে দিলেন ভবিষ্যতে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। শেষে অনেক যন্ত্রণার পর ২০২২ সালে স্ত্রী’র সঙ্গে কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয় এবং এক নতুন জীবন ফিরে পান।
বর্তমানে Provision Technologies-এর ক্লায়েন্ট বা কাস্টমার রয়েছে ভারত ছাড়াও পাকিস্তান, ইরাক, আফগানিস্তান, ভুটান, সৌদি আরব, ইন্দোনেশিয়া, চায়না, ভিয়েতনাম, উগান্ডা, ক্যামেরুন, স্পেন, পেরু, ভেনেজুয়েলা প্রভৃতি নানা দেশে। জীবনে অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে লক্ষ্য স্থির রেখে শত প্রতিকূলতার মধ্যেও যে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, ভুবন জয় করা সম্ভব, তার জ্বলন্ত উদাহরণ চন্দন মুন্সী।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder