BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

বাংলা ভাষায় আরবি শব্দের সংমিশ্রণ: ইতিহাস ও গুরুত্ব

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪৭ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪৭

জামাল উদ্দিন তরফদার

আরও পড়ুন:

বাংলা একটি সমৃদ্ধ ও জীবন্ত ভাষা। এর গঠনে নানা ভাষার অবদান রয়েছে। সংস্কৃত, পালি ও প্রাকৃত যেমন এর আদি শিকড়ে গভীরভাবে প্রোথিত, তেমনি ফার্সি, আরবি, তুর্কি ও ইংরেজি থেকেও বিপুল সংখ্যক শব্দ বাংলায় প্রবেশ করেছে। এই বহুভাষিক সংমিশ্রণ বাংলাকে করেছে বহুমাত্রিক ও বিশ্বজনীন। এর মধ্যে আরবি শব্দের প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ, এটি শুধু শব্দ ধার নয়, বরং ধর্ম, সংস্কৃতি ও সমাজ জীবনের গভীর সংযোগের প্রতিফলন।

আরও পড়ুন:

বাংলায় আরবি শব্দ আগমনের ইতিহাস বহুমুখী। অষ্টম শতাব্দী থেকেই আরব বণিকেরা বাংলার সমুদ্র বন্দরগুলোতে আসতে শুরু করেন। বাণিজ্যের পাশাপাশি তাঁরা স্থানীয় জনগণের সঙ্গে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটান, ফলে অনেক আরবি শব্দ বাংলায় প্রবেশ করে। এরপর সুফি সাধকরা ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলার গ্রামাঞ্চলে মসজিদ ও খানকাহ গড়ে তোলেন। তাঁদের ধর্মীয় জীবনযাপন ও প্রচার কাজের মাধ্যমে সাধারণ মানুষ অসংখ্য আরবি শব্দের সঙ্গে পরিচিত হয়। ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি ও আফগান মুসলিম শাসকদের আগমনে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। তাঁদের প্রশাসনিক ভাষা ছিল ফার্সি, কিন্তু ফার্সির ভেতর দিয়ে বহু আরবি শব্দ বাংলায় প্রবেশ করে। যেমন আদালত, কাজি, হুকুম, দাওয়াত ইত্যাদি। পাশাপাশি মধ্যযুগীয় বাংলা সাহিত্য, বিশেষত মুসলমান কবি-সাহিত্যিকদের রচনায় আরবি শব্দের প্রাচুর্য লক্ষ্য করা যায়। ধর্মীয় কাহিনি, মঙ্গলকাব্য, পুঁথি সাহিত্য এবং সুফি কাব্যে এই প্রভাব গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

আরও পড়ুন:

বাংলায় আরবি শব্দগুলো মূলত কয়েকটি ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়েছে। ধর্মীয় জীবনে যেমন আল্লাহ, ইমান, আযান, সালাহ, সিয়াম, হালাল, হারাম, জান্নাত, জাহান্নাম ইত্যাদি শব্দ বহুল প্রচলিত; সামাজিক ও পারিবারিক জীবনে ব্যবহৃত হয়েছে দাওয়াত, সালাম, বারাকাহ, আমানত, ফয়সালা প্রভৃতি শব্দ। প্রশাসনিক ক্ষেত্রে প্রচলিত হয়েছে আদালত, কাজি, হুকুম, আমিন, মেহের, ফরমান প্রভৃতি শব্দ। আর সাহিত্য ও শিক্ষাজীবনে কিতাব, হিকমত, ইলম, দাওয়াহ, কোরআন, হাদিস ইত্যাদি শব্দ বিশেষ স্থান করে নিয়েছে। তবে এসব শব্দের ধ্বনি ও উচ্চারণে বাংলার নিজস্ব ধাঁচ এসেছে। যেমন ‘সালাত’ শব্দটি বাংলায় প্রচলিত হয়েছে ফার্সি প্রভাবিত রূপে ‘নামায’, আর ‘সিয়াম’ শব্দটি প্রচলিত হয়েছে ‘রোযা’ হিসেবে।

আরও পড়ুন:

মধ্যযুগীয় কাব্যে আরবি শব্দের প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। শাহ মুহম্মদ সগীরের ইউসুফ-জুলেখা, সৈয়দ সুলতানের নবী-বংশ, দৌলত উজির বাহরাম খাঁর লাইলি-মজনু প্রভৃতি কাব্যে আরবি শব্দের বিপুল ব্যবহার লক্ষ্য করা যায়। পুঁথি সাহিত্যেও গ্রামীণ পাঠকদের জন্য রচিত ইসলামী কাহিনিতে আরবি শব্দ ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। বাউল ও লালনগীতিতেও আরবি শব্দের উপস্থিতি প্রকট। লালন ফকির-সহ সুফি-প্রভাবিত গানে ‘আল্লাহ’, ‘ফকির’, ‘আমানত’ ইত্যাদি শব্দ বারবার ব্যবহৃত হয়েছে।

আরও পড়ুন:

আজকের আধুনিক বাংলা বাক্য এবং ভাষাতেও আরবি শব্দ সমানভাবে জীবন্ত। ধর্মীয় জীবন তো বটেই, সামাজিক আচার-অনুষ্ঠান, কথ্যভাষা, এমনকি রাজনৈতিক ভাষণেও আরবি শব্দ বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। ‘ইনশাআল্লাহ’, ‘মাশাআল্লাহ’, ‘আমীন’ ইত্যাদি শব্দ আজ মানুষের মুখে মুখে বহুল প্রচলিত।

আরও পড়ুন:

বাংলা ভাষায় আরবি শব্দের সংমিশ্রণ কেবল ভাষাগত পরিবর্তন নয়, এটি সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাস। আরবি শব্দের মাধ্যমে বাংলার মানুষ ইসলামী সংস্কৃতির সঙ্গে পরিচিত হয় এবং বহুজাতিক বা মিশ্র সমাজের এক নতুন রূপ গড়ে ওঠে। ফলে বাংলা একদিকে স্থানীয় শিকড়ে দৃঢ় থেকেছে, অন্যদিকে বিশ্বজনীন ভাষার বৈশিষ্ট্য লাভ করেছে।

আরও পড়ুন:

পরিশেষে বলা যায়, বাংলা ভাষায় আরবি শব্দের সংমিশ্রণ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আমাদের ভাষাকে করেছে সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। ধর্ম, সমাজ, সাহিত্য ও সংস্কৃতির নানা ক্ষেত্রে আরবি শব্দের অবদান আজও অম্লান। তাই বাংলা ভাষার বিকাশের ধারাবাহিকতা উপলব্ধির জন্য আরবির প্রভাবকে অস্বীকার করা যায় না। বরং বলা যায়, আরবি শব্দের সংমিশ্রণ বাংলা ভাষা ও তার শব্দভাণ্ডারকে শুধু সমৃদ্ধই করেনি, এটি আমাদের বহুত্ববাদী সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রমাণ বহন করে।

আরও পড়ুন:

(লেখক গবেষক, আরবি বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়)।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder