রাজীব গান্ধীর ৮২তম জন্মদিন পালন
রাজীব গান্ধীর ৮২তম জন্মদিন পালন
মতিয়ার রহমান, নতুন পয়গাম, উলুবেড়িয়া: বুধবার ২০ আগষ্ট ছিল দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মদিবস। এই উপলক্ষে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে উলুবেড়িয়ার বাজারপাড়া বক্তার মোড়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, তাঁর প্রতিকৃতিতে মাল্যদান, রক্তদান শিবির প্রভৃতি কর্মসূচি পালন করা হয়। দেশের প্রতি রাজীব গান্ধীর অবদান ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন উপস্থিত জাতীয় কংগ্রেসের নেতারা। ডিজিটাল ভারত, ১৮ বছর বয়সে ভোটাধিকার, পঞ্চায়েতিরাজ ব্যবস্থা প্রবর্তন, কম্পিউটারের প্রচলনের মাধ্যমে ভারতবর্ষকে তিনি আধুনিক রূপদান করেন। এজন্যই রাজিব গান্ধিকে বলা হয় ‘আধুনিক ভারতের রূপকার’।
রাজীব গান্ধীর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি, শ্রীমতী কৃষ্ণা দেবনাথ, ডাঃ মায়া ঘোষ, অধ্যাপক রিভু, আমতা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শ্রী অসিত মিত্র, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র কংগ্রেস নেতা সেখ সুজাউদ্দিন, সফিকুল আলম, রানা চন্দ্র, সেখ হাফিজুর রহমান, সুপ্রিয় ঘোষ, গোলাম মর্তুজা, কাজী আবু আসলাম, কাজী জুবায়ের, মনতাজ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত সোসাইটির চেয়ারম্যান তথা হাওড়া জেলা গ্ৰামীন জাতীয় কংগ্রেসের সভাপতি আলম দেইয়ান। শ্যামপুর কেন্দ্র কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি, নেতৃত্বে ছিলেন শ্যামপুর কেন্দ্র কংগ্রেসের সভাপতি আতিয়ার রহমান খান প্রমুখ।








