নেপাল সফরে ভারতের বিদেশ সচিব
নতুন পয়গাম, কাঠমাণ্ডু ও নয়াদিল্লি, ১৭ আগস্ট: একগুচ্ছ গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে রবিবার সকালে নেপালের রাজধানী কাঠমাণ্ডু শহরে পৌঁছলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। কাঠমাণ্ডু বিমানবন্দরে নেপাল সরকারের পক্ষ থেকে তাঁকে স্বাগত ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
জানা গিয়েছে, বিদেশ সচিব দু’দিনের সরকারি সফরে নেপাল গিয়েছেন। নেপালের বিদেশ সচিব অমৃত বাহাদুর রাইয়ের আমন্ত্রণেই মূলত তাঁর এই সফর। এই সংক্ষিপ্ত বিদেশ সফরে দুই নিকটতম প্রতিবেশি দেশের বিদেশ সচিব নেপাল-ভারত যৌথ অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন, যার মধ্যে সংযোগ, উন্নয়ন সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও কূটনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন








