BREAKING:
নববর্ষে আল মোস্তফা মিশনে ছাত্রীদের সংবর্ধনা ও উৎকর্ষ বাংলা কর্মসূচি মুর্শিদাবাদের রানিনগর, ডোমকল, জলঙ্গি তিন আসনেই তৃণমূল হারবে: বিধায়ক আব্দুর রাজ্জাক দৈনিক ‘নতুন পয়গাম’ সংবাদপত্রের ঈদ সংখ্যা প্রকাশ শর্ত সাপেক্ষে সুন্দরবনে মধু সংগ্রহের অনুমতি এসআইআর: সবার ভোটাধিকার ফেরাতে লড়াই জোরালো হবে কালিয়াচকে ওয়াইসি, মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সামসেরগঞ্জে জনজোয়ার, রাহুলের সভায় গর্জে উঠল কংগ্রেস বিজেপি-আরএসএস  দেশের সংবিধান ধ্বংস করতে ব্যস্ত: রাহুল গান্ধি গ্রাম থেকে শহর, পাড়ায় পাড়ায় লাল মিছিল রোডম্যাপ ঈদসংখ্যা প্রকাশ ও সেমিনার সম্পন্ন, সকলকে আন্তরিক অভিনন্দন “আক্রান্ত সাধারণের শিক্ষা, এসো গড়ি প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভা  হিঙ্গলগঞ্জ বিধানসভায় ত্রিমুখী লড়াই, ইস্যুতে সেতু, পানীয় জল ও নদীভাঙন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার ব্যান্ডেলে অভিষেকের সভায় সদলবলে তৃণমূলে যোগ দিলেন চুঁচুড়ার দাপুটে বিজেপি নেতা সুরেশ সাউ গান্ধীজিকে কটূক্তির প্রতিবাদে ধূপগুড়িতে রাস্তা অবরোধ  এসআইআর বাতিলের দাবিকে জোরালো করতেই ১৪ তারিখ মহাসমাবেশ ঘোষণা  বিজেপির যোগ দান কর্মসূচি কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সাগরদিঘীতে তৃণমূল বনাম এসডিপিআই হাড্ডাহাড্ডি লড়াই ১০০ বছরের অধিক সময় ধরে মাদুর তৈরি করে চলেছেন শিল্পীরা বসিরহাটের মহাকুমায় কংগ্রেসের শক্তি প্রদর্শন মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন নবীনচন্দ্র বাগের কান্দিতে শক্তি বাড়িয়ে প্রচারে ঝড় মিম পার্টির হুগলির বলাগড়ের জনসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে সরকারের জনমুখী প্রকল্পের কথা প্রয়াত গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে: অভিষেক সুতিতে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে নির্বাচনী সভা, ইমানী বিশ্বাসের সমর্থনে জনসমাগম ইলামবাজার থানার পক্ষ থেকে জঙ্গলমহলে রুটমার্চ  প্রান্তিক কিন্নর সমাজের অবহেলিত জীবনের কথা, অন্তরালে’র প্রদর্শনীতে ভিড় উপচে পড়ল নন্দনে চুঁচুড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী বললেন ঘরের মাঠে লড়াই করবেন বিধানসভা নির্বাচনঃ হুগলি জেলা নির্বাচনী দপ্তরের উদ্যোগে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হল উন্নয়ন বনাম প্রতিশ্রুতি– উত্তরবঙ্গে অভিষেকের জনসভায় রাজনৈতিক বার্তা ইমাম অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন, তৃণমূলকে সমর্থনের বার্তা  নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, বসিরহাটে দরবারে জিয়ারত ডঃ শহিদুল হকের ১ বুথে ৪২৭ ভোটারের নাম বাদ, ক্ষোভে মালদহ রাজ্য সড়ক অবরোধ  দুবরাজপুর বিধানসভাকে পাখির চোখ করে জনসভা মুখ্যমন্ত্রীর ভোট প্রচার ছেড়ে দ্রুত রক্তদানের ব্যবস্থা করলেন বড়জোড়ার সিপিআইএম প্রার্থী হুগলি জেলা নির্বাচন দপ্তরের ব্যবস্থাপনায় ভোটার সচেতনতা র‍্যালি  আরো এক ধাপ এগিয়ে মধ্যমগ্রামের প্রতিবিম্ব ফাউন্ডেশন  ভোট প্রচারে পখন্না এলাকায়  তৃণমূল প্রার্থী  গৌতম মিশ্র  লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু, উত্তেজনায় অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে ৪৮ ইসলামিক জ্ঞানের আন্তঃরাজ্য প্রতিযোগিতা: করনদীঘীর জামিয়া আল ফুরকানের উদ্যোগে হুগলি জেলার সবকটি বিধানসভা নির্বাচনে ঘরের জন্য ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করা হল এল পি জি সংকটের মধ্যে সিলিন্ডার থেকে গ্যাসের বদলে জল বেরোনোর অভিযোগ, উত্তেজনা পোলবায় পথে পথে ভালোবাসা, সিউড়িতে অভিনব জনসংযোগে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি আদালতে হাজিরা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল  “গণতান্ত্রিক অধিকার খর্ব নয়” মোথাবাড়িতে বামদের কড়া বার্তা বাতাবারির চার্চে উষ্ণ অভ্যর্থনা, সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ঘোজাডাঙ্গা সীমান্তে জাঁকজমকপূর্ণ বাসন্তী পুজোর সূচনা ভাঙড়ে ভোটের আগে ‘বারুদ-ছায়া’ ইন্দাসে প্রচারে তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী তৃণমূলের প্রার্থীকে নিয়ে প্রচারের ঝড় জামালপুরে পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভায় জনসমুদ্র এস ভি আই এস টি কলেজ ক্যাম্পাসে শুরু হলো আন্ত স্কুল স্পোর্টস টুর্নামেন্ট সুন্দরবনে তৈরি হলো ম্যানগ্রোভ রিসোর্স হাব আরণ্যক এস‌আইআর বিরোধী প্রতিবাদ সপ্তাহে ভগৎ সিং স্মরণ রাজ্যের বৃহত্তম ঈদের জামাত কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে কুলতলিতে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা ১৫০০ কর্মী-সমার্থক তৃণমূলে যোগদান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হুগলি জেলায় সুষ্ঠুভাবে পালিত হল ঈদের নামাজ ‘তিনদিনের যোগী’ বলে সাংসদ রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের মালদহে আরও চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো আম জনতা উন্নয়ন পার্টি অকাল বৃষ্টিতে আলু চাষে বিপর্যয়, ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের আর্তি গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা: মেলায় জুয়া খেলার অভিযোগে চাঞ্চল্য থেমে নেই মানবিকতার লড়াই – বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে আলো জ্বালাচ্ছেন রামপুরহাটের শিক্ষিকা বর্ণালী রুজ উদ্যোক্তা সুব্রত মিদ্যার গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প বৈষ্ণবনগরে কংগ্রেসের প্রার্থীর দৌড়ে এগিয়ে অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর ঘোষ  আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বসিরহাটের কন্যা, আরাধ্যা কুণ্ডুর সাফল্যে গর্বিত ক্রীড়ামহল বহরমপুরে লাল কেল্লার থিমে জমজমাট ঈদ উদযাপন রাজ্যে অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর  নিম্নমানের রাস্তার কাজের অভিযোগে বিক্ষোভ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা ! আস সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণে মানবিক দৃষ্টান্ত নির্বাচন ঘোষণা হতেই তৎপর প্রশাসন, ব্যান্ডেল জংশন স্টেশনে জোর তল্লাশি খাটিয়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল হয়ে গেল জয়নগরে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায় চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য  সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চাকুলিয়ায় নজিরবিহীন ইফতার মাহফিল ভিক্টরের, ২০ হাজার মানুষের ঢলে রেকর্ড ভাঙল সমাগম ভোট ঘোষণা হতেই তৃণমূল ত্যাগ সাসপেন্ডেড নেতা আরাবুল ইসলাম মালদহে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলন বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মালদহে মানবতার ছোঁয়া, দুস্থদের পাশে বিদেশের মসজিদ মুর্শিদাবাদে প্রায় ১১ লক্ষ মানুষ ‘বিচারাধীন’, স্মারকলিপি সদভাবনা মঞ্চের জাহাজের ধাক্কায় সুমুদ্রে ট্রলার ডুবিতে গুরুতর জখম ৯ নিখোঁজ ২  আমজনতা উন্নয়ন পার্টির বিচারাধীন বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার দাবিতে ডেপুটেশন মহেশতলায় নির্যাতিতার পাশে মানবাধিকার প্রতিনিধি দল হুগলির পোলবায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান ১০৭টি অসহায় পরিবারের পাশে আলোর মানবিক সংস্থা মোথাবাড়ির ভূমিপুত্র নজরুল ইসলামের উদ্যোগে হাজারো দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ উত্তরপাড়া এখন চোরেদের আঁতুরঘর, রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী  মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গ্যাস আতঙ্কে ইনডাকশন ওভেন কেনার ধুম চুলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু, ন্যায্যমূল্যের আশায় খুশি কৃষকরা মালদহে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছে ‘স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা’ শীর্ষক সেমিনার কলকাতায় ডিজিটাল আসক্তি বনাম বইমুখী সংস্কৃতি: লাইব্রেরি কি হারিয়ে যাচ্ছে? ভোটাধিকার রক্ষায় জেলা শাসকের দপ্তরে হাজারো মানুষের জমায়েত ও ডেপুটেশন হুমায়ুনের হেতমপুরে তৃণমূলের কোর কমিটি ঘিরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, পদত্যাগের হুঁশিয়ারি একাংশ নেতার সিউড়ির হাটজনবাজারে রেল লেভেল ক্রসিং বন্ধ ঘিরে বিক্ষোভ, মানুষের চাপে সিদ্ধান্ত বদল রেলের ভোটার তালিকা নিয়ে মুর্শিদাবাদে ক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি মিল্লি ঐক্য মঞ্চের মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হাওড়ার আমতায় জলকষ্টের অবসান, মাজুরিয়া আদিবাসী পাড়ায় নতুন পানীয় জল প্রকল্পের উদ্বোধন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ইফতার ও ঈদ উপহার বিতরণ

কাদের জন্য এই বাজেট

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, সন্ধ্যা ৬:০১ | আপডেট: ৪ ফেব্রুয়ারী ২০২৬, সন্ধ্যা ৬:০১
প্রতি বছরের মতো এবার বাজেট পেশের প্রাক্কালে প্রকাশিত হয় কেন্দ্র সরকারের আর্থিক সমীক্ষা রিপোর্ট। তাতে বলা হয়েছে, দেশের মোট উৎপাদনে শিল্প কারখানার অংশগ্রহণ ১৭-১৮%। উন্নত অর্থনীতির দেশের পক্ষে এই সূচক খুব একটা সন্তোষজনক নয়। এ ছাড়াও প্রাক-বাজেট অর্থনীতির খতিয়ান বলছে, দেশে মোট বিনিয়োগ বৃদ্ধি পায়নি। গত বাজেটে কর্পোরেট হাউসকে মেগা কর ছাড় দিয়েও দেশে বিনিয়োগ বাড়াতে সক্ষম হয়নি কেন্দ্র সরকার। এই প্রেক্ষিতে এবার বাজেট পেশ করতে গিয়ে কর্তব্য পালনের কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। শুরুতে তিনি বলেন, দেশের আর্থিক বৃদ্ধির হার আরো বাড়াতে হবে। রাজস্ব আয়ের মধ্যে কর বাবদ আয়ের ক্ষেত্রে কর্পোরেট করের থেকে আয়করের সংগ্রহ অনেক বেশি। দেশের সাধারণ মানুষ যে পরিমাণ কর দিয়ে থাকেন, কোটিপতি কর্পোরেট তার থেকে কম কর দিয়ে থাকেন। কিন্তু কেন এই অবস্থা?

প্রতি বছরের মতো এবার বাজেট পেশের প্রাক্কালে প্রকাশিত হয় কেন্দ্র সরকারের আর্থিক সমীক্ষা রিপোর্ট। তাতে বলা হয়েছে, দেশের মোট উৎপাদনে শিল্প কারখানার অংশগ্রহণ ১৭-১৮%। উন্নত অর্থনীতির দেশের পক্ষে এই সূচক খুব একটা সন্তোষজনক নয়। এ ছাড়াও প্রাক-বাজেট অর্থনীতির খতিয়ান বলছে, দেশে মোট বিনিয়োগ বৃদ্ধি পায়নি। গত বাজেটে কর্পোরেট হাউসকে মেগা কর ছাড় দিয়েও দেশে বিনিয়োগ বাড়াতে সক্ষম হয়নি কেন্দ্র সরকার। এই প্রেক্ষিতে এবার বাজেট পেশ করতে গিয়ে কর্তব্য পালনের কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। শুরুতে তিনি বলেন, দেশের আর্থিক বৃদ্ধির হার আরো বাড়াতে হবে। রাজস্ব আয়ের মধ্যে কর বাবদ আয়ের ক্ষেত্রে কর্পোরেট করের থেকে আয়করের সংগ্রহ অনেক বেশি। দেশের সাধারণ মানুষ যে পরিমাণ কর দিয়ে থাকেন, কোটিপতি কর্পোরেট তার থেকে কম কর দিয়ে থাকেন। কিন্তু কেন এই অবস্থা?
কারণ, সরকার আশা করে, এই কর ছাড় কর্পোরেট হাউসগুলোকে বিনিয়োগে উৎসাহিত করবে। কিন্তু গত কয়েক বছরে এই বিনিয়োগ বাড়েনি। এই প্রবণতা চলে আসছে বেশ কয়েক বছর ধরে। গত বছর কর্পোরেট কর সংগ্রহ হয়েছিল ১১ লক্ষ কোটি টাকা, আর আয় কর থেকে এসেছিল ১৩.১ লক্ষ কোটি টাকা। এবছর কর্পোরেট কর ধার্য করা হয়েছে ১২.৩ লক্ষ কোটি টাকা, আয়কর ধার্য হয়েছে ১৪.৬ লক্ষ কোটি টাকা। জিডিপি’র অংশে করের সগ্রহ ১২ শতাংশ, যা সর্বোচ্চ। কিন্তু এই করের বেশির ভাগ দিয়ে চলেছেন দেশের সাধারণ মানুষ প্রত্যক্ষ এবং জিএসটি-সহ পরোক্ষ করের মাধ্যমে। তার মানে হল, মুনাফাকে ছাড় দিয়ে রোজগার থেকে রাজস্ব আয় বেশি। তাহলে কোথায়, কোন কর্তব্য পালন করলেন অর্থমন্ত্রী? যারা এই সরকারকে বিপুল চাঁদা বা ফান্ড দিয়ে ক্ষমতায় রাখতে সাহায্য করেছে, তাঁদের প্রতি কর্তব্য পালনের কথা বললেন অর্থমন্ত্রী।
এরপর নির্মলা যে কর্তব্যের কথা উল্লেখ করেন, তা হল সাধারণ মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করা, যাতে দেশের আর্থিক বৃদ্ধির অংশীদার তাঁরা হতে পারেন। দেশে বহুদিন ধরে কৃষক আন্দোলন চাষের খরচ কমানোর কথা বলেছিল। ঋণের ভারে জর্জরিত কৃষকদের আত্মহত্যার কথা গোটা দেশ জানে। অথচ সার এবং কৃষি পরিকাঠামোয় বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হল। বহুল বিজ্ঞাপিত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বরাদ্দ ছিল ১২২৪২.২৭ কোটি টাকা, তা এবছর কমিয়ে হল ১২২০০ কোটি টাকা।
এছাড়াও গত বাজেটে ডাল, সবজি, ফল, শঙ্কর বীজ, মাখানা ইত্যাদি নানা প্রকল্প ঘোষণা করেছিল সরকার। এবার এই প্রকল্পগুলিতে বরাদ্দ শূন্য করেছে কেন্দ্র সরকার। কৃষি পরিকাঠামো এবং কৃষি উন্নয়ন ফান্ডে এ বছর কোনও বরাদ্দই হয়নি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় বরাদ্দ ২০,৩০০ কোটি থেকে একটু বেড়ে হয়েছে ২২,৭৪২৯ কোটি টাকা। এবার অর্থমন্ত্রীর বাজেট ভাষণে শ্রমিকদের কথা একবারও উল্লেখ হয়নি। শ্রম এবং কর্মসংস্থান দপ্তরে গত বাজেটে বরাদ্দ ছিল ৩২,৬০৬.৯২ কোটি টাকা। কিন্তু বাস্তবে ব্যয় হয়েছে ১২,৬৫৯.৪১ কোটি টাকা। অর্থাৎ শ্রমজীবী মানুষদের দেশের বৃদ্ধির হারের অংশীদার করা হয়নি। এবার এই দপ্তরের বাজেট বরাদ্দ প্রায় একই জায়গায় দাঁড়িয়ে, ৩২,৬২৫.৩৩ কোটি টাকা।
বাড়েনি আশা, অঙ্গনওয়াড়ি, মিড-ডে মিল প্রকল্প। তাহলে শ্রমিক কৃষকদের প্রতিও সরকার কর্তব্য পালন করল না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথ্য সংগ্রহের উপর খুব জোর দিয়েছেন এবং এবিষয়ে এআই ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। কিন্তু এই তথ্য সংগ্রহ কাদের স্বার্থে? নিঃসন্দেহে বাজারের স্বার্থে, খরিদ্দারদের স্বার্থে নয়। রেশন ব্যবস্থা জোরদার করতে এবার বাজেটে বরাদ্দ নেই। রেশনের ক্ষেত্রে কেন তথ্য ব্যবহার করা হবে না, তার সদুত্তর নেই। গণবণ্টন ব্যবস্থায় সংস্থান বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই এই বাজেটে, যদিও বিশ্ব ক্ষুধা সূচকে দেশ ক্রমেই পিছিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কেন্দ্র কাদের প্রতি কর্তব্য পালন করছে, তা সহজেই অনুমেয়।
শিল্পক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে বায়োফার্মা, সেমিকন্ডাক্টর ইত্যাদি এমন কিছু ক্ষেত্র, যা ইতিমধ্যেই গুটিকয় কর্পোরেটের দখলে। এগুলি কোনভাবেই শিল্প কারখানার উৎপাদনের মৌলিক ক্ষেত্র নয়। তেমনই দেখা গেল কৃষিতে গুরুত্ব দেওয়া হয়েছে নারকেল, বাদাম, চন্দনকাঠ ইত্যাদি উৎপাদনে। এগুলিও কোনভাবেই কৃষির মূল উৎপাদনের মধ্যে পড়ে না। তাই এই বাজেটের পরিধি ক্ষুদ্র। দেশের উৎপাদনের মৌলিক ক্ষেত্রগুলি বাদ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি ক্ষেত্রকে বাছাই করে ব্যয় বরাদ্দ করা হয়েছে। এই বাজেটে তাই দেশের আমআদমির কথা নেই। যাকিছু হয়েছে, তার প্রায় অধিকাংশই তেলা মাথায় তেল দেওয়ার নামান্তর।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder