ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ
নতুন পয়গাম: ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডেলসি রডরিগেজ। আপাতত তিনিই দেশের প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব সামলাবেন। পরবর্তী পদক্ষেপ ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখন গোটা বিশ্বের নজর ভেনেজুয়েলার দিকে। লাতিন আমেরিকার এই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক গ্রেফতার করে রাতের অন্ধকারে আমেরিকায় তুলে নিয়ে গিয়েছে মার্কিন বাহিনী। তাদেরকে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। আদালতে তোলা হতে পারে বলে শোনা যাচ্ছে।
ভেনেজুয়েলার আদালতের সাম্প্রতিক এক রায় অনুযায়ী, দেশের প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষা এবং রাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ ‘বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা’-র রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন। কিন্তু ট্রাম্পের পছন্দের ছিল ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী নোবেলজয়ী মারিয়া কোরিনো মাচাদো। তাঁকে কেন মসনদে বসালেন না ট্রাম্প, সে প্রশ্ন উঠছে। সম্প্রতি শান্তিতে নোবেলজয়ী মাচাদো তাঁর্যদ পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন। ট্রাম্প নিজে নোবেল না পাওয়ার আক্ষেপ ভুলে গিয়ে মাচাদোকে অভিনন্দন জানান এবং প্রশংসা করেন।








