ব্রিটিশ জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
নতুন পয়গাম, লন্ডন:
ব্রিটেনের একটি জাদুঘর থেকে সেপ্টেম্বরের শেষদিকে ৬০০-র বেশি নিদর্শন চুরি হয়েছে। মিশর এবং প্যারিসের পর ব্রিটিশ মিউজিয়াম থেকে মূল্যবান ঐতিহাসিক সামগ্রী চুরি যাওয়া নিয়ে বিচলিত আন্তর্জাতিক মহল। বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রিটিশ পুলিশ এই তথ্য নিশ্চিত করে।
চুরি যাওয়া জিনিসগুলোর মধ্যে সামরিক পদক, গয়না, ব্যাজ, অলঙ্কার, খোদাই করা হাতির দাঁত, রূপার জিনিস ও ব্রোঞ্জের মূর্তি ছিল। এছাড়া কিছু প্রাকৃতিক ইতিহাসের নমুনাও উধাও হয়েছে। তদন্ত কর্মকর্তা ড্যান বারগান বলেন, ‘এসব জিনিসের সাংস্কৃতিক মূল্য অনেক। শহরের জন্য এটি বড় ক্ষতি। অনেক জিনিস ছিল দানের। এগুলো ব্রিটিশ ইতিহাসের জটিল এক সময়কে বুঝতে সাহায্য করে।’
উল্লেখ্য, চুরি হয়েছিল ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে ব্রিস্টলের কাম্বারল্যান্ড রোড এলাকায় অবস্থিত মিউজিয়ামে। এতদিন প্রশাসন কেন বিষয়টি চাপা রেখেছিল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।








