গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেবে চীন
নতুন পয়গাম, বেজিং: গাজা পুনর্গঠন ও মানবিক সংকট লাঘবে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলার সহায়তা দেবে চীন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ফিলিস্তিন অথরিটি (পিএ)। মানবিক সহায়তার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
চিঠিতে ফিলিস্তিনের ন্যায্য অধিকার সমর্থন এবং পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি দখলদারিত্ব অবসানে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন প্রেসিডেন্ট আব্বাস। বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অনুদানের ঘোষণা দেন শি।
ফিলিস্তিনি ইস্যুর একটি সর্বসম্মত, ন্যায়সংগত ও টেকসই সমাধান নিশ্চিত করতে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।
আরও পড়ুন








