জীবন্তিতে নয়, বেলডাঙ্গাতেই বাবরি মসজিদের শিলান্যাস হবে জানালেন ভরতপুরের বিধায়ক
এজাজ আহম্মেদ, নতুন পয়গাম, কান্দি:
বাবরি মসজিদ বিতর্কের মধ্যেই জীবন্তি চা চৌকি আড্ডায় উপস্থিত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। জমি পরিদর্শন ও জনসংযোগে হটাৎ কান্দির জীবন্তিতে এলেন ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির। সোমবার বিকেলে জীবন্তি বাজার থেকে উগ্র ভাটপাড়া এলাকায় একটি জমি পরিদর্শনে যান।
জানা গিয়েছে কান্দির জীবন্তিতে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন আর সেই অনুষ্ঠানে এসেই বাবরি মসজিদে গড়ার জন্য নতুন জমির খোঁজও করছিলেন, জমি দেখার পরেই জীবন্তির “লাল চা কমিতে” চা চৌকি আড্ডায় জসীমের চায়ের দোকানে খোস মেজাজে জীবন্তি এলাকার মানুষের সঙ্গে জন সংযোগ করে আলাপচারিতা করলেন।
জীবন্তির চা চৌকির আড্ডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
“আমি আজ একটি জমি দেখার জন্য এসেছি। এই জমি আমার পছন্দ নয়। এত লোকালয়ে চলবে না।।”
বাবরি মসজিদ নিয়ে তিনি স্পষ্টভাবে বলেন “বেলডাঙ্গায় আগামী ৬ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে এবং হবেই। এটা কেউ আটকাতে পারবে না।”
উল্লেখ্য রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেছিলেন, “ উদ্বোধন হয় কী না হয় ৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। চার তারিখ সকাল ৮টায় চলে আসুন, যেখানে ডায়াস তৈরি হবে”। তৃণমূল বিধায়কের দাবি, ওই মঞ্চেই ৬ তারিখের কর্মসূচি হবে।
কান্দির জীবন্তিতে হঠাৎ ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরকে দেখার জন্য স্থানীয় মানুষের উপচে পড়া ভিড় দেখা গেল। এছাড়াও যুবকদের সঙ্গে এলাকার সমস্যাবলি নিয়েও আলোচনা করেন।








