BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

জলঢাকা নদীর বিসর্জন ঘাট দখল করে বেআইনি বালি-পাথর মজুদ, বিপদের আশঙ্কা

প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, রাত ১১:৪৯ | আপডেট: ৩০ জানুয়ারী ২০২৬, রাত ১২:০৩

 নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: নদীঘাট দখল করে অবৈধভাবে বালি পাথরের ব্যবসা চলার অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। ধূপগুড়ি জলঢাকা নদীর বিসর্জন ঘাটে বেআইনিভাবে বালি মজুদ করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাঁধ, বিসর্জন ঘাট ও নদী সংলগ্ন এলাকার জমির মাটি। ইতিমধ্যেই নদীর পাড়ের একাংশ বসে গিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগ, জলঢাকা নদী থেকে বালি তুলে তা নিয়ে এসে মাগুরমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার জলঢাকা নদীর দশমীর বিসর্জন ঘাটে মজুদ করা হচ্ছে। যার কারনে ভবিষ্যতে বড়সড় ক্ষতের মুখে পড়তে পারেন এলাকার মানুষ । বালি মাফিয়া ও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সরকারি নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাতভর নদীর ঘাটে বালি জমা করছে। ট্রাক ও ডাম্পারে করে গ্রামের রাস্তা দিয়ে অতিরিক্ত বালি বোঝাই করে তা বেআইনিভাবে বিসর্জন ঘাটে ফেলা হচ্ছে।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার পর থেকেই ভিন রাজ্যের বড় বড় ট্রলার ও লরির দাপাদাপি শুরু হয় ওই এলাকায়। নদীর বিসর্জন ঘাটে মজুদ থাকা বালি জিসিবি ও আর্থমুভারের সাহায্যে ট্রলার ও ভারী যানবাহনে লোড করা হয়। এরপর গ্রামের রাস্তা ব্যবহার করে সেগুলি বিভিন্ন রাজ্যে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় বড় প্রশ্ন উঠেছে, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, সেচ দপ্তর এবং পুলিশ প্রশাসনের চোখের সামনেই কীভাবে এভাবে বেআইনি কারবার চলতে পারে? প্রশাসন কি বিষয়টি জানে না, নাকি জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে-এ নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি নিয়ম অনুযায়ী, বালি বা মাটি মজুদ করে ব্যবসা করতে হলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশের অনুমতি বাধ্যতামূলক। সাধারণত বর্ষাকালে নদী ফুলে উঠলে নির্দিষ্ট শর্তে এই অনুমতি দেওয়া হয়। এছাড়াও সরকারি লিজপ্রাপ্ত বালি ব্যবসায়ীরা যদি আগে থেকে বালি মজুদ করতে চান, সে ক্ষেত্রে জেলা শাসকের দপ্তর থেকে বিশেষ অনুমোদন নিতে হয়, সমস্ত নথিপত্র খতিয়ে দেখে তবেই সেই ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু বর্তমানে বর্ষাকাল নয় এবং জেলা শাসকের দপ্তর থেকেও এমন কোনও অনুমোদন দেওয়া হয়নি বলেই সূত্রের খবর।

আরও পড়ুন:

তা সত্ত্বেও প্রশ্ন উঠছে কোন অনুমতিতে নদীর একেবারে পাড়ে, সরকারিভাবে তৈরি করা দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘাটে বালি–পাথর মজুদ করা হচ্ছে? লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি ওই বিসর্জন ঘাটে ভারী ডাম্পার ও লরির দাপাদাপিতে একদিকে যেমন ঘাটের ক্ষতি হচ্ছে, তেমনি দুর্বল হয়ে পড়ছে নদীর বাঁধও।এই নদীঘাট তৈরির জন্য সেচ দপ্তরের তরফে প্রায় ৭০ লক্ষ টাকা খরচ করে করা হয়। কুমলাই নদীতে ছট পূজার ঘাট, জলঢাকা নদীর বিসর্জন ঘাট নির্মাণ, আরো বেশ কিছু কাজের জন্য সব মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এত লক্ষ লক্ষ টাকা ব্যয় তৈরি করা সেই বিসর্জন ঘাট বিপদের মুখে। স্থানীয়দের আশঙ্কা, এই নদীঘাট ও বাঁধ যদি আরও ক্ষতিগ্রস্ত হয়, তবে আগামী বর্ষা বা অতি ভারী বৃষ্টিতে জলঢাকা নদীর ওই অংশ ভেঙে গিয়ে গোটা গ্রামে জল ঢুকে পড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে রাজ্য সড়ক এমনকি জাতীয় সড়কও। প্লাবিত হতে পারে শ্মশানঘাট, মন্দির এবং গ্রাম পঞ্চায়েত কার্যালয় পর্যন্ত।

আরও পড়ুন:

উল্লেখ্য, কিছুদিন আগেই জলঢাকা নদীর জল বেড়ে মাগুরমারী ২ নম্বর ও গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। বাঁধ ভেঙে প্রায় এক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন, যাদের অনেকেই এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। এরই মধ্যে নদীর আরেক অংশে এইভাবে বালি মজুদ ও ওভারলোডিং গাড়ির দাপাদাপি ফের এক বড় বিপদের আশঙ্কা তৈরি করছে। এখন দেখার বিষয়, প্রশাসন কবে এই বেআইনি বালি পাথর কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং নদী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। পরিবেশপ্রেমী সংগঠন ন্যাস এর কর্মকর্তা নফসর আলী বলেন, ” আকারে নিয়ম অনুযায়ী বৈধ বালি খাদান থেকে বালি উত্তোলনের পর তা গাড়িতে করে নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা অমান্য করে নদীর ঘাটে যেভাবে মজুদ করা হচ্ছে তার ফলে নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে নদীর বাঁধের সেই অংশের মাটি বসে গিয়ে বর্ষায় প্লাবিত হতে পারে গ্রাম। এমনকি জলঢাকা সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে এর জন্য। নদীর বাস্তুতন্ত্র নষ্ট হবে, কোনভাবেই নদীর গা ঘেঁষে কোন কিছু করা যায় না। এগুলো দেখার দায়িত্ব শেষ দপ্তর এবং পুলিশ প্রশাসনের। কি ভাবে সকলের সামনে এই ধরনের কাজ চলছে আমরা বুঝে উঠতে পারছি না।আমরা বিষয়টি জেলা শাসকের নজরে আনব এবং পরিবেশ দপ্তরে অভিযোগ জানাবো। ”

আরও পড়ুন:

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন,“বিষয়টি অত্যন্ত গুরুতর। নদী ও পরিবেশের ক্ষতি করে কোনও বেআইনি বালি পাথরের ব্যবসাকে তৃণমূল কংগ্রেস কখনওই সমর্থন করে না। যদি কোথাও নিয়ম বহির্ভূত কাজ হয়ে থাকে, প্রশাসনের উচিত অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। মানুষের নিরাপত্তা ও নদীর সুরক্ষা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।” অন্যদিকে বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত বলেন,“এই ঘটনা প্রমাণ করে শাসক দলের মদতেই জলঢাকা নদীতে প্রকাশ্যে বালি–পাথরের বেআইনি কারবার চলছে। প্রশাসনের নাকের ডগায় রাতভর ডাম্পার ও ভারী গাড়ি চলাচল করছে, অথচ কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবিলম্বে এই বেআইনি কারবার বন্ধ না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে।” ধূপগুড়ি সেচ দপ্তরের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তনয় তালুকদার বলেন, ” বিষয়টি আমাদের জানা নেই, আমাদের কাছ থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। “

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder