BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

উজ্বল দীপ্তি’তে কাটলো আঁধার, ৫২ বছর পর বিশ্বকাপের স্বাদ ভারতীয় প্রমীলা বাহিনীর

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, সকাল ১০:০৪ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫, সকাল ১০:০৪

এম. রহমান, নতুন পয়গাম, নভি মুম্বই

আরও পড়ুন:

৪২ তম ওভারের প্রথম বলে দীপ্তি শর্মাকে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দিলেন ক্রমশ ভয়ংকর হয়ে ওঠা লরা উলভার্ট,আমনজ্যোত কউর বলটা লোফালুফির মতো করে তিনবারের বার তালুবন্দী করলেন।ততক্ষণে ভারতীয় সমর্থকদের হার্ট খুলে যেন হাতে চলে এসেছে,অবশেষে সফল ক্যাচে ‘শাপমোচন’।কারন বিশ্বকাপ আর ভারতের মধ্যে ফারাক ছিল ওই লরা উলভার্ট-ই।
অবশেষে চোকার্সদের হারিয়েই চোকার্স তকমা ঘুঁচলো ভারতের মেয়েদের।এরআগে দুবার তীরে এসে তরী ডুবেছে।বিশ্বকাপের মতো ফাইনালে যে দল নার্ভ ধরে রাখতে পারবে,তারাই কাপ জিতবে স্বাভাবিক।এক্ষেত্রে ইস্পাত কঠিন মানসিকতার পরিচয় দিলেন ব্লু-বাঘিনীরা।স্নায়ুর চাপ সামলে ইতিহাস রচনা করলেন।
ধোনি ব্রিগেডের বিশ্বজয়ের ১৪ বছর পর সেই বাণিজ্য নগরীতেই বিশ্বকাপের মুনাফা অর্জন এবার শেফালি-দীপ্তিদের হাত ধরে। ২০১১-র ওয়াংখেড়েতে ধোনি-গম্ভীরের ব্যাট ঘুচেছিল ২৮ বছরের প্রতীক্ষা।
রবিবার নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম কাটলো ৫২ বছরের প্রতীক্ষা। প্রভাবে, তাৎপর্যে, ব্যাপ্তিতে যা তুলনীয় ৮৩’র কপিল ব্রিগেডের সঙ্গে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের এটাই প্রথম বিশ্বকাপ জয় যে!
৫২ রানে প্রোটিয়া বধ হয়ে উঠল দেশের প্রমীলা ব্রিগেডের শাপমোচনের মঞ্চ। ২০০৫-এর সেঞ্চুরিয়ন, ২০১৭-র লর্ডসে আশা জাগিয়েও স্বপ্নপূরণ হয়নি। দু’টি ফাইনালেই সঙ্গী হয়েছিল চোখের জল। এবার সেজন্য আশা-নিরাশার পেন্ডুলামে দুলছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী। ট্রফি নিয়ে হরমনপ্রীতদের উৎসব তাই উথাল-পাথাল আবেগে পরিণত। একসময় আশঙ্কা জাগছিল, ফের তীরে এসে তরী ডুববে না তো!
শুরুতে স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার জুটি গড়ে দিয়েছিল বড় ইনিংসের ভীত। অঙ্ক কষা চলছিল, সাড়ে তিনশোও তো অসম্ভব নয়। মহিলাদের ওডিআই বিশ্বকাপের ফাইনালে সর্বাধিক স্কোরের (৩৪৬) রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। কিন্তু সাড়ে তিনশো দূর অস্ত, তিনশোই উঠল না! মাঝপর্বে আটকে গেল বাউন্ডারি। পরপর পড়ল উইকেটও। বইল উদ্বেগের চোরা স্রোত। নেপথ্যে মালাবা ও ট্রায়নের বাঁহাতি স্পিন। দিনের প্রথম আঘাতটা হানেন ট্রায়ন। ফেরান মান্ধানাকে। কয়েক ওভারের মধ্যে ভারতের অপর তারকা হরমনপ্রীতের স্টাম্প ছিটকে দেন ম্লাবা। মাঝখানে সেঞ্চুরির আশা জাগিয়ে তোলা শেফালি ধরেন ফেরার পথ। সেমি-ফাইনালে অবিশ্বাস্য জয়ের কাণ্ডারি জেমাইমাকে ফিরতে হয় কভারে অসামান্য ক্যাচে। দীপ্তি অবশ্য একটা দিক আগলে রেখে পৌঁছান পঞ্চাশে। স্লগ ওভারে যথারীতি ঝড় তোলেন শিলিগুড়ির রিচা। তিনটি চার ও দুটো ছক্কার সাহায্যে ২৪ বলে তাঁর সংগ্রহ ৩৪। সেই সুবাদে তিনশোর কাছে পৌঁছায় স্কোর। তবু দুরুদুরু টেনশন ছিলই। আসলে শিশির পড়লে যে স্পিনারদের জারিজুরি খতম। প্রোটিয়া ক্যাপ্টেন লরা উলভার্টও কাঁটা হয়ে বিঁধছিলেন। সদ্য সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৯ করেছেন। এদিনও অন্যপ্রান্তে যাওয়া-আসার পালার মধ্যেই একাই জারি রাখেন লড়াই। বল থেমে আসছে দেখে শেফালিকে আক্রমণে আনেন হরমনপ্রীত। সেটাই মাস্টারস্ট্রোক। কে জানত, ‘গোল্ডেন আর্ম’ হয়ে জোড়া ঝটকা দেবেন শেফালি! প্রতীকা রাওয়াল ফিট থাকলে টিভির সামনে বসে ফাইনাল দেখাই তো ছিল তাঁর ভবিতব্য। কী অদ্ভুত সমাপতন! হুইলচেয়ারে বসা প্রতীকা মাঠে থেকে দেখলেন ম্যাচের সেরার পুরস্কার গেল শেফালির হাতে।
তার আগে ষষ্ঠ উইকেটে ডার্কসেনের সঙ্গে উলভার্টের জুটি অবশ্য রক্তচাপ বাড়িয়েছিল। তখন ম্যাচটা হয়ে দাঁড়ায় নার্ভের। ৯৬ বলে সেঞ্চুরিতে পৌঁছনো উলভার্টের বিক্রমে ক্রমশ থমথমে ভারতীয় ডাগ আউট। ৪২তম ওভারে দীপ্তির জোড়া শিকারই হয়ে উঠল টার্নিং পয়েন্ট। পরপর ফিরলেন উলভার্ট ও ট্রায়ন। শেষ পর্যন্ত কপিল দেবকে মনে করানো হরমনপ্রীতের ক্যাচে এল বিশ্বজয়ের ঘোষণা। ম্যাচে পাঁচ উইকেট, প্রতিযোগিতায় সংখ্যাটা ২২, দীপ্তির ঘূর্ণিজালেই প্রোটিয়াদের জার্সিতে আরও একবার লাগল চোকার্স তকমা। স্বপ্নপূরণের রাত নামল মায়ানগরীতে।
ভারতীয় নারীরা যে পুরুষদের তুলনায় কোনো অংশে কম নয়,সেটা আরও একবার প্রমান হয়ে গেল।
দঙ্গলের সেই বিখ্যাত লাইন মনে পড়ে গেল-
“হামারি ছোরিয়া, ছোরো সে কম হে কিয়া!”

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder