BREAKING:
থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা

ভারত বিশ্ব চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, সকাল ৬:১৩ | আপডেট: ১১ মার্চ ২০২৬, সকাল ৬:১৪
নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে পরপর দুবার কাপ জিতলো ভারত

নতুন পয়গাম, এম.রহমান, আহমেদাবাদ: ১৯ নভেম্বর ২০২৩ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাথা নীচু করে মাঠ ছেড়েছিল ভারত। ৮ ই মার্চ ২০২৬, সেই মাঠেই মাথা উঁচু করে মাঠ ছাড়লেন সূর্যকুমার যাদবরা। নিউজিল্যান্ডকে ৯৬ রানে উড়িয়ে দিয়ে ফের ক্রিকেট বিশ্বে শ্রেষ্ঠ ভারত। এ যেন অপার্থিব অনুভূতি, অবিশ্বাস্য রোমাঞ্চ! কুড়ি ওভারের বিশ্বকাপ জিতে ভারত ইতিহাস ‘তৈরি’ এবং ‘পুনরাবৃত্তি’— দুই করল। অতীতে কোনও দল টানা দু’বার এই আসরে চ্যাম্পিয়ন হয়নি। ভারতই নজির গড়ল। তিন-তিনবার এই আসরে শ্রেষ্ঠত্বের শিরোপা আর কারও নেই। ঘরের মাঠে কাপ জয়ে সেই অধরা মাধুরীও এখন হাতের মুঠোয়। রবিবারের সবরমতীর শহর তাই হয়ে উঠল রূপকথার।

আরও পড়ুন:

মোতেরা অবশ্য ফুটছিল সকাল থেকেই। প্রেসবক্সেও অদ্ভুত সব ফ্রেম। শ্রীলঙ্কান সাংবাদিক পরে এসেছেন সবুজ রঙের পাঞ্জাবি। দক্ষিণ ভারতীয় একজনের পরনে ঐতিহ্যবাহী সবুজ ধুতি। সঞ্জুর প্রতিটা শট, কিউয়িদের প্রতিটা উইকেট সেলিব্রেট হচ্ছিল তুমুল হাততালিতে। যেন প্রত্যেকের পরনেই টিম ইন্ডিয়ার নীলরঙা জার্সি। ঠিক মাঠে হাজির ৮৬ হাজার দর্শকের মতোই। ম্যাচটা শুরুও হয়েছিল উৎসবের মেজাজে। ক্রিকেটপ্রেমীদের শব্দব্রহ্মকে ইন্ধন জুগিয়ে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন শুরু করেন ধুমধাড়াক্কা। চলতি আসর জুড়েই মিইয়ে ছিলেন অভিষেক। অফ স্পিনের শিকার হচ্ছিলেন নিয়ম করে। ফাইনালেই জ্বলে উঠলেন। নিউজিল্যান্ড অবশ্য মাঠেই নেমেছিল অফ স্পিনারকে বাদ দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে। পার্টটাইম অফ স্পিনার গ্লেন ফিলিপসকেও তো এক ওভারের বেশি বল দেওয়া হল না। এর ফায়দা নিতে ভুল হয়নি অভিষেকের। ভয়ডরহীন আগ্রাসনে ১৮ বলে পৌঁছান পঞ্চাশে। সেটাই গড়ল রানের প্রাসাদের ভিত।

আরও পড়ুন:

তারপর খেলাটা ধরলেন সঞ্জু স্যামসন। নক-আউটে টানা তিনটি ম্যাচে হাফ-সেঞ্চুরি, এদিনও হাতছাড়া শতরান। কে বলবে সুপার এইটের শুরুতে এই মাঠেই তাঁর ঠিকানা ছিল ডাগ-আউট। কোনও সন্দেহ নেই, ৩১ বছর বয়সি কেরালাইটই কাপযুদ্ধে কঠিন সময়ের পরিত্রাতা। ৪৬ বলে এল ৮৯, বিশ্বকাপ ফাইনালে যা রেকর্ড। শৃঙ্খলাজনিত কারণে বছর দুয়েক নির্বাসন কাটিয়ে ফেরা ঈশান কিষানও ভরসা জোগালেন। ২৫ বলে সংগ্রহে ৫৪। দ্বিতীয় উইকেটে সঞ্জু-ঈশানের মারকাটারি মেজাজে ৪৮ বলে উঠল ১০৫। তখন তিনশোর আশাই ডালপালা মেলছে। ১৬তম ওভারে জেমস নিশামের তিন ধাক্কা অবশ্য থামাল অগ্রগতি। তবে শেষ ওভারে শিবম দুবের দাপটে আড়াইশোর গণ্ডি টপকাতে অসুবিধা হয়নি। সেমি-ফাইনালের চেয়েও দু’রান বেশি ওঠে বোর্ডে। ব্ল্যাক ক্যাপসদের তখনই হাল ছেড়ে দেওয়া লাগছিল।
ফাইনালের মতো প্রেসার কুকার পরিস্থিতিতে ২৫৬ রানের টার্গেট এমনিতেই ধরাছোঁয়ার বাইরে দেখায়। শুরুতে তাণ্ডব না হলে তা আলোকবর্ষ দূরে সরতে থাকে।

আরও পড়ুন:

কিউয়িরা অবশ্য পাওয়ার প্লে’র মধ্যেই ফিন অ্যালেন (৯), রাচীন রবীন্দ্র (১), গ্লেন ফিলিপসকে (৫) হারিয়ে ধুঁকতে লাগলেন। আস্কিং রেট তখন চড়চড় করে আকাশ ছোঁয়ার পথে। টিম সেইফার্ট (৫২) মরিয়া চেষ্টা করলেন বটে, কিন্তু পার্টনারশিপ হল কোথায়? বাকিরা শুধুই এলেন আর গেলেন। শেষের দিকে বড় রানের হার থেকে লজ্জা এড়াতে স্যান্টনার (৪৩) মাটি আঁকড়ে থাকলেন। ভারতের হয়ে বল হাতে দাপট দেখালেন যশপ্রীত বুমরাহ (৪-১৫)। তাঁর বিষাক্ত ছোবলের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন কিউয়ি ব্যাটাররা। সেই সঙ্গে দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্স মেলে ধরলেন ‘বুমবুম’। আর এক ঘরের ছেলে ‘বাপু’ অক্ষরও (৩-২৭) থাকলেন নিশানায় অভ্রান্ত। তবে বরুণ চক্রবর্তী এদিনও কৃপণ হতে ব্যর্থ। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত কেঁদে-কঁকিয়ে তুলল ১৫৯। খান তিনেক ক্যাচ না ফসকালে অবশ্য আগেই পড়ত যবনিকা। তবে গ্যালারিতে বিশ্বজয়ের উৎসব শুরু হয়েছিল আগেই। এমন মাহেন্দ্রক্ষণ যে কদাচিৎ আসে জীবনে!
অপরদিকে নিউজিল্যান্ড এই রাতটিকে অবশ্যই ভুলতে চাইবেন। আর হাত কামড়াবেন –
কেন অফস্পিনার নিলাম না, কেন গ্লেন ফিলিপসকে বল দিলাম না। কেন আগে ব্যাটিং নিলাম না!

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder