BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

সম্প্রীতির কারিগর চন্দ্রপ্রকাশ সরকার

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, দুপুর ১২:২৪ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫, দুপুর ১২:২৪

সম্প্রীতির কারিগর চন্দ্রপ্রকাশ সরকার

নতুন পয়গাম, ১৯ আগস্ট: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার বহড়ান গ্রামে মাটির ঘরে জন্ম তাঁর। জন্ম যদিও ভরা শ্রাবণের ‘গাজল দিনে’, কিন্তু স্কুল কর্তৃপক্ষের ভুলবশত তাঁর জন্ম-তারিখ হয়ে যায় ১৯৫৭ সালের পয়লা মার্চ, অর্থাৎ মধ্য ফাল্গুন। জন্ম সাল ঠিক আছে কিনা, তারও ঠিক-ঠিকানা নেই।
চার ভাই এবং দুই বোনের মধ্যে সবার বড় চন্দ্রপ্রকাশ সরকার। তার নাবালিকা মা কাঞ্চনবালার দেখাদেখি বালবিধবা স্নেহময়ী দিদিমাকেই জ্ঞান হওয়ার আগে পর্যন্ত ‘মা’ বলতেন। ঘর-জামাই বাবা চণ্ডীচরণ সরকার ছিলেন এলাকার প্রথম হোমিওপ্যাথ চিকিৎসক। তিনি বিশেষ বৈষয়িক মানুষ ছিলেন না। ফলে শাশুড়ির আশ্রয়-প্রশ্রয় এবং সহায়-সম্পদ পাওয়া সত্ত্বেও পরিবারকে কঠোর দারিদ্র্যের মুখোমুখি হতে হয়। বালকবেলা থেকে শুরু করে চাকুরিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত পারিবারিক ক্ষেত-খামারে জনমজুরের সাথে রীতিমত গায়ে-গতরে খাটতে হয়েছে চন্দ্রপ্রকাশ সরকারকে।
তাঁর শৈশব-কৈশোর কেটেছে উন্মুক্ত গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে ডাং-গুলি, টিপ্পি (মার্বেল), হাডুডু, নুনদাড়ি, খেটে, লাঠি ও ফুটবল ইত্যাদি খেলে। মাঠে-ঘাটে মাছ ধরা, আম-জাম-পেয়ারা তাল-কুল-করমচা গাছ থেকে পেড়ে খাওয়া এবং মধুর চাক ভাঙার নেশা ছিল প্রবল। বন্ধু ছিল রাখাল বালকেরা, যাদের মধ্যে সংখ্যায় বেশি ছিল মুসলিম ঘরের সন্তান। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে প্রত্যন্ত গ্রামে বসবাস করলেও একাধিক শহুরে আত্মীয়ের সুবাদে মফস্বল শহরের সঙ্গেও নিবিড় পরিচয় ঘটে শৈশবেই। ১৯৯৯ সাল থেকে পুরোপুরি বহরমপুর নিবাসী হলেও গ্রামীণ জনজীবনের সঙ্গে যোগসূত্র খুব একটা ক্ষুন্ন বা বিচ্ছিন্ন হয়নি।
প্রতিবেশী গ্রামের নিশ্চিন্তপুর হাইস্কুল থেকে ১৯৭৫ সালে স্কুল ফাইনাল পাশ করেন চন্দ্রপ্রকাশ সরকার। ১৯৮০ সালে স্নাতক হন কৃষ্ণনাথ কলেজ থেকে। ২০১৭ সালে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের একজন আধিকারিক হিসেবে পেশাগত জীবন থেকে অবসর নেন।
স্কুল জীবন থেকেই যাত্রা, নাটক, থিয়েটার এবং নানাবিধ সামাজিক কাজকর্মের শুরু। যৌবনকালে অধুনালুপ্ত মিঁয়ারবাগান প্রোগ্রেসিভ কালচারাল অ্যাসোসিয়েশনের মাধ্যমে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম প্রমুখ মনীষীদের জন্মজয়ন্তী উদযাপনের পাশাপাশি এইসব বরেণ্য মানুষদের জীবন-কর্ম-সৃজন ইত্যাদি নিয়ে নিয়মিত চর্চা করতেন। ১৯৮৫ সালে বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে নিজের গ্রামে গড়ে তোলেন ‘বহড়ান জনকল্যাণ সমিতি’ নামে ক্লাব এবং একটি খেলার মাঠ। চন্দ্রপ্রকাশ সরকার ছিলেন ছিলেন এই ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক।
লেখালেখির সূত্রপাত কলেজ জীবন থেকে। জেলা এবং রাজ্যের বিভিন্ন পত্র-পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়। ১৯৬৮ সাল থেকে প্রকাশিত রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদ-সাহিত্য সাপ্তাহিক ‘ঝড়’ পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য এবং নিয়মিত কলাম লেখক হিসেবে পরিচিত তিনি। ১৯৪০ সালে স্থাপিত ‘মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘ’-এর প্রাক্তন সভাপতি ও বর্তমান সহ-সম্পাদক। মুর্শিদাবাদ প্রগতিশীল নাগরিক মঞ্চ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব সামলান দক্ষ হাতে। এসবের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন।
তাঁর লেখা ৩টি সাড়া জাগানো গ্রন্থ — ‘সম্প্রীতির বীজতলা’, ‘ইতিহাসে সম্প্রীতি’, ‘মুর্শিদাবাদের বোলান পরিক্রমা’। আরও দুটি গ্রন্থ মলাটবন্দী করার প্রস্তুতি চলছে। এই গ্রন্থ দুটির সম্ভাব্য নাম ‘অক্ষয়কুমার দত্ত: বিস্মৃত এক রেনেসাঁ ব্যক্তিত্ব’ এবং ‘সম্প্রীতির সামাজিক ভিত্তি’। মূলত বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত তাঁর লেখা প্রবন্ধগুলি সংকলিত করা হলে আরও বেশ কয়েকটি গ্রন্থ হতে পারে। একটি চোখের দৃষ্টি চলে যাওয়া সত্ত্বেও লেখা-পড়ার ব্যাপারে এখনও নিরলস ও অক্লান্ত ষাটোর্ধ্ব চন্দ্রপ্রকাশ সরকার।
অধুনা প্রয়াত এবাদুল হক সম্পাদিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘আবার এসেছি ফিরে’-র পক্ষ থেকে ২০২০ সালে ‘শ্রেষ্ঠ প্রাবন্ধিক’ সম্মাননা পান তিনি। ২০২২ সালে জঙ্গিপুর সাহিত্য সমন্বয় পরিষদের পক্ষ থেকে দেওয়া হয় ‘নূর স্মৃতি সাহিত্য সম্মাননা’। ‘বাসভূমি সাহিত্য সম্মাননা’ পান ২০২৪ সালে, এটি রাজ্যের অন্যতম বৃহৎ বেসরকারি পুরস্কার।
চন্দ্রপ্রকাশ সরকারের নেশা সাংবাদিকতা, সাহিত্য ও ইতিহাস চর্চা, ছাদ-বাগান করা, রান্না করা এবং সর্বোপরি ঐক্য ও সম্প্রীতির বীজ বপণ করা। তাঁর অন্যতম লক্ষ্য হল সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই চালানো, বিজ্ঞানমনস্কতা ও যুক্তিবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মনন গড়ে তোলা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে নিরন্তর কাজ করে যাওয়া। সবশেষে যেকথা না বললেই নয়, সেটা হল — ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভানে, চন্দ্রপ্রকাশ সরকার তেমনি যেখানেই যান, যা-ই লেখেন, তাঁর একমাত্র ধ্যান-জ্ঞান হল ঐক্য-সম্প্রীতি।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder