BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

মাঠের বাইরে থেকেই ঘুঁটি সাজাচ্ছেন অস্কার,ফাইনালে গোয়া বধ করতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৪

নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গামঃ

আরও পড়ুন:

সেমিফাইনালে লাল কার্ড দেখে আজ ডাগআউটে থাকতে পারবেন না ইস্টবেঙ্গলের হেডস্যর।
তবে মাঠের থেকেই গোয়া বধের নীলনকশা তৈরি অস্কার ব্রুজোর।
মারগাঁওয়ের ছবির মতো সুন্দর পরিবেশে সুপার কাপ ফাইনালের মহড়া সারল ইস্টবেঙ্গল। তবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় বা সুযোগ অস্কার ব্রিগেডের নেই। বরং মিগুয়েলদের চোখে জেদের আগুন। রবিবার ফাইনালে এফসি গোয়াকে যে বোঝাতে হবে লাল-হলুদ জার্সির ওজন! মানোলো মার্কুয়েজের পাড়া থেকে সুপার কাপ ট্রফি লেসলি ক্লডিয়াস সরণিতে পৌঁছোতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।ওয়ার্ম-আপের পর তাই পাখিপড়া পড়ালেন ফুটবলারদের। চর্চার কেন্দ্রে বোরহা হেরেরা। লাল-হলুদের প্রাক্তনী এক ছোবলে ছবি করার ক্ষমতা রাখেন। মেগা ফাইনালে এই স্প্যানিশ মিডিওকে বোতলবন্দি না করলে সর্বনাশ। তাঁর ডিফেন্স চেরা পাস থেকেই বিপক্ষ বক্সে ভয়ঙ্কর হয়ে ওঠেন ব্রাইসন, সিভেরিওরা। ছন্দে আছেন টিমোর, আয়ূষও। তবে ইস্ট বেঙ্গলের মাঝমাঠও কম যায় না। রশিদ-সাউল-মিগুয়েল ত্রয়ীও টক্কর জানাতে প্রস্তুত। চলতি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে তাঁরা। ব্যাটল অব মিডফিল্ডের উপর ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভরশীল। এক্ষেত্রে ব্লকিং ঠিকঠাক হওয়া প্রয়োজন। প্রেসিং ফুটবল গোয়ার ট্রেডমার্ক। শুরুতে গোল তুলে নিয়ে বিপক্ষকে চাপে ফেলতে মানোলোর জুড়ি নেই। এই ঝাঁকুনি সামলানোই আনোয়ারদের বড় চ্যালেঞ্জ। গোয়ার দুই উইং ব্যাক পালা করে আক্রমণে যোগ দেন। আর সেই ফাঁকা জমি ব্যবহার করে পাল্টা হামলার পরিকল্পনা তৈরি বিপিনদের।
এফসি গোয়া অবশ্য ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ পাচ্ছে। পাশাপাশি পরিসংখ্যানও মানোলো মার্কুয়েজের দলের পক্ষে। মোট ১১ বারের সাক্ষাতে গোয়া জিতেছে ৭টি ম্যাচে। ইস্ট বেঙ্গল মাত্র দু’টিতে। বাকি দু’টি ম্যাচ ড্র। কিন্তু ফুটবল যে পরিসংখ্যান দিয়ে হয় না, এমন উদাহরণ প্রচুর। আর লড়াইটা ইস্ট বেঙ্গলের রক্তে। তাগিদ, জেদে গোয়াকে টেক্কা দিতে মরিয়া আনোয়াররা।
অস্বীকার করার উপায় নেই, চ্যাম্পিয়ন্স লিগ-টু খেলার সুবাদে বেশি ম্যাচটাইম পেয়েছেন বোরহা-সিভেরিওরা। কোচ মার্কুয়েজ পজেশনাল ফুটবলে বিশ্বাসী। অ্যাটাকিং থার্ডে বৈচিত্র্য আনার পাশাপাশি উইং দিয়ে আক্রমণ শানানো পছন্দের ট্যাকটিক্স। তাই গোয়ার ফর্মে থাকা দুই উইঙ্গার ব্রাইসন ফার্নান্ডেজ ও ডেজান ড্র্যাজিককে রুখতে হবে। তবে সন্দেশ ঝিংগানের অনুপস্থিতিতে দুর্ভেদ্য রক্ষণ কিছুটা দুর্বল। সেমি-ফাইনালের দ্বিতীয়ার্ধে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মুম্বই সিটি। আর তা কাজে লাগাতে বদ্ধপরিকর মশালবাহিনী। সেমি-ফাইনালে তো ইস্ট বেঙ্গলের তিনটি গোলের মধ্যে দুটোই এসেছিল সেটপিস মুভ থেকে। খেতাবি লড়াইয়েও ডেড বল মুভ কাজে লাগাতে মরিয়া মিগুয়েলরা। তবে ইস্ট বেঙ্গলের দুর্বলতা রয়েছে। মাঝমাঠ তুখোড় ফর্মে থাকলেও ফরোয়ার্ডদের গোলখরা চিন্তায় রাখছে কোচকে। ফাইনালে জিততে হলে হিরোশি, বিপিন, নাওরেমকে বাড়তি দায়িত্ব নিতে হবে। চোটগ্রস্ত হামিদ শনিবারও সাইড লাইনে কাটালেন। ফাইনালে খেলবেন কি? প্রশ্ন থাকছেই। তবে জয় গুপ্তা চনমনে। আসলে গোয়ার এই প্রাক্তনীর মাধ্যমে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান ব্রুজোঁ। ২০২৪ সালে ওড়িশাকে তাদের ঘরের মাঠে হারিয়ে সুপার কাপ জিতেছিল লাল-হলুদ ব্রিগেড। এবারও গতবারের চ্যাম্পিয়নদের ডেরায় ফাইনাল। পুনরাবৃত্তি ঘটবে কি? স্পর্ধার জয়ের অপেক্ষায় লক্ষ লক্ষ ইস্ট বেঙ্গল সমর্থক। এদিকে, শোনা যাচ্ছে ফাইনালে রেফারি হতে পারেন হরিশ কুণ্ডু। তাঁকে নিয়ে বিতর্ক কম নেই। অতীতে হরিশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বারবার চিঠি দিয়েছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট।
তবে সব ভুলে ট্রফি জয়কেই পাখির চোখ করছেন লাল হলুদ ব্রিগেড।

আরও পড়ুন:

আজ সুপার কাপ ফাইনালেঃ

আরও পড়ুন:

ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া।

আরও পড়ুন:

খেলা শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।

আরও পড়ুন:

সম্প্রচার স্টার স্পোর্টস খেল ও জিও হটস্টারে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder