রোহিত আবার ‘হিটম্যান’,কোহলি আবার ‘চেজ মাষ্টার’;ভারত আবার জয়ের সরণীতে
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
ক্রিকেটে একটা প্রচলিত কথা আছে,’ফর্ম ইজ টেম্পোরারি, বাট ক্লাস ইজ পার্মানেন্ট’।কাল কোহলি যেন তাঁর প্রকৃষ্ট উদাহরণ হয়ে রইলেন।প্রথম দু’মাচে ডাক মারা কোহলি এদিন খেললেন ম্যাচ উইনিং নক।ভাঙলেন একাধিক রেকর্ড। হাফ সেঞ্চুরিতে গ্রেট শচীনকে ছাপিয়ে যাওয়া থেকে সাঙ্গাকারা’র রেকর্ড ভাঙ্গা; সবই করলেন কিং কোহলি।
ভারতের ইনিংসের ১১তম ওভারে জশ হ্যাজলউডের করা ওভারের দ্বিতীয় বলে উইকেটকিপারকে ক্যাচ দিলেন শুভমান গিল।সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যেন প্রাণ ফিরে এল। না, গিল আউট হওয়ায় নয়, বিরাট কোহলিকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সম্ভাব্য শেষবার ব্যাটিংয়ে নামতে দেখেই গ্যালারিতে চাঞ্চল্য।পরের বলটা হতেই উৎসবে মাতল গ্যালারি, অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই ম্যাচেই শূন্য রানে ফেরা কোহলি যে রান করেছেন! ফুলার লেংথের বলটাকে মিড অনে ঠেলেই ১ রান নিয়ে ভারতের সাবেক অধিনায়কও এমন ভাব করলেন, যেন সেঞ্চুরি পেয়েছেন।
সেই কোহলিকে আজ আর আউট করতে পারেননি অস্ট্রেলিয়ার বোলাররা। পারেননি ভারতকে ধবলধোলাই করতেও। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৩৭ রানের লক্ষ্য ১১.৩ ওভার ও ৯ উইকেট হাতে রেখে ছুঁয়েই জয় পায় ভারত।
ভারতের জয়সূচক রানটিও এসেছে কোহলির ব্যাট থেকে। ৩৯তম ওভারের তৃতীয় বলে নাথান এলিসকে গ্লাইড করে থার্ড ম্যান দিয়ে চার মেরেই জয় এনে দিয়েছেন ভারতকে। ৮১ বলে ৭৪ রানে অপরাজিত থাকা কোহলির এটি ছিল সপ্তম চার।
আর রোহিত শর্মার কথা কিই’বা বলবো।শর্মা জি কা বেটা যেদিন খেলে,সেদিন কোনো প্রতিপক্ষকেই কঠিন মনে হয় না।
অস্ট্রেলিয়ায় রোহিত শর্মার ওয়ানডে সেঞ্চুরি। অস্ট্রেলিয়ায় ‘বিদেশি’ ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এটি।এদিন
অবশ্য কোহলি নয়, রান তাড়ায় ভারতের সেরা ব্যাটসম্যান রোহিত শর্মাই।১২৫ বলে ১২১ রানে অপরাজিত থাকেন ভারতের আর এক সাবেক অধিনায়ক। রোহিতের এটি ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে ষষ্ঠ। এই সংস্করণে অস্ট্রেলিয়ায় ‘বিদেশি’ ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন রোহিতের। ৫টি সেঞ্চুরি নিয়ে এত দিন সতীর্থ কোহলি ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করেছেন রোহিত।
ব্যক্তিগত মাইলফলক বাদ দিলে,
গতকাল আগে টসে জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়া ৪৬.৪ ওভারে অলআউট ২৩৬ রানে। ৫৩ রানে শেষ ৭ উইকেট হারায় দলটি। ম্যাট রেনশ করেছেন সর্বোচ্চ ৫৬ রান, দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান অধিনায়ক মিচেল মার্শের। ভারতের পেসার হর্ষিত রানা ৩৯ রানে নিয়েছেন ৪ উইকেট। এর শেষ দুটি তিন বলের মধ্যে তুলে নিয়েই অস্ট্রেলিয়াকে অলআউট করেছেন, পেয়ে গেছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৪ উইকেট।
আপাতত ওয়ান ডে ২-১ সিরিজ হারলেও,টি-টোয়েন্টি সিরিজ জিততে মরিয়া ভারত।








