থমকানো_পৃথিবী
সেরিনা বেগম
কেন থমকে গেল এই পৃথিবী?
জনহীন রাস্তায় ধূসরিত ধূলো,
ঝরা পালকের মলিন পাখালি
অনাদরে পড়ে আছে সেগুলো।
কপালের ভাঁজে ভ্যাপসা ঘাম
টুপিয়ে পড়ে না ওরা মাটিতে,
লীন হয়ে যায় কোন কিনারায়
অজানা এক নিয়মের বাটিতে।
বলো রাজত্ব কার, ফিরে দেখ
হয়েছ কি গোলামের গোলাম?
নিশিথের তারাগুলো বলে যেন
শুধরে নেয়ার বারতা দিলাম।
নীল আসমান অঝরে ঝরায়
শোকাতুর নয়নে তাকিয়ে রয়,
শূন্য আরণ্যক বলছে ওগো
হারিয়োনা ঈমান দাও অভয়!
দিকে দিকে সাজে বেইমান
সাজায় কত রঙের সাঁজোয়া
এখনো তাদের ফেরায়নি হুঁশ
মৃত্যু মিছিলের এই গাজোয়া!
–++++-+——-+++++
আরও পড়ুন








