এই যে ঘর
না সি র ও য়া দে ন
এ-ভাবে সুখের ঘর ভেঙে গেলে কান্না পায়
এ-ভাবে দুঃখ মুছে গেলে মনে জাগে হাসি
মানব-মানবী সুখে-দুখে একাকার
জীবনের তরি বেয়ে চলা দৈনিক মাঝি ।
কাটে দিন কত নিকষ অন্ধকারে
শুরু থেকে শেষ, জন্ম ও মৃত্যুর
কাল বহে চলে, শুধুই স্মৃতি রয়
দৈন্যদাস সময়-স্রোতের কাছে আজি ।
ভাঙা ওই ঘরে পাতানো আদরে সুখ ছিল ভরা
সারারাত ধরে মাথার উপরে অঝোর বৃষ্টিধারা
ভায়ে ভায়ে খুনসুটি বোন দিদির আদর
উপবাস গেছে কতদিন, কেটেছে ভাদর।
ভাঙা হাল,ছিঁড়েছে পাল অকুলপাথার মন
একটুকু বাসা চিরকাল খাসা এই সেই ধন।
————–
আরও পড়ুন








