অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ চাঁচলে
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
আরও পড়ুন
মালদা জেলার চাঁচল-১ ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের খুড়িয়াল গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে মঙ্গলবার ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন ক্ষতিগ্রস্তদের বাড়িতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, চাঁচল-১ ব্লকের জয়েন্ট বিডিও মইদুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাকির হোসেনসহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ওই গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে জহোরা বেওয়া, তসলিম ও ছবি বেওয়া নামে তিন পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে তাদের বাড়ির আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র ছাই হয়ে যায়।
ঘটনার পরই ব্লক প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়। জেলা পরিষদের সহ-সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানান, “খুড়িয়াল গ্রামে তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে জহোরা বেওয়ার পরিবার ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেওয়া হয়েছে। আগামী দিনেও পরিবারগুলোর পাশে প্রশাসন থাকবে।”
এই উদ্যোগে অগ্নিকাণ্ডে বিপর্যস্ত পরিবারগুলোর মুখে সাময়িক স্বস্তির হাসি ফোটে।
| নামায | সময় |
|---|---|
| ফজর | Loading... |
| ফজর শেষ | Loading... |
| যোহর | Loading... |
| আসর | Loading... |
| মাগরিব | Loading... |
| এশা | Loading... |






