শামির আগুনে পুড়ে ছাই উত্তরাখণ্ড, নির্বাচকদের মুখে যেন সপাটে চড়
নতুন পয়গাম
‘আনফিট’ তকমায় বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে।কিন্তু বুধবার রঞ্জি ট্রফির ম্যাচে উত্তরাখণ্ডের সাথে খেলতে নেমে বল হাতে বুঝিয়ে দিলেন তিনি ‘ফিট’।১৫ ওভার হাত ঘুরিয়ে ৪ টে মেডেন-সহ সবচেয়ে কম ইকোনমিতে তিন তিনটে উইকেট নেন বাংলার এই পেসার।এক একটা উইকেট যেন একেকটা থাপ্পড় হয়ে ভারতীয় দলের নির্বাচক প্রধান অজিত আগরকরের গালে পড়লো।
শামির আগুনে বোলিংয়ের সামনেই এদিন উত্তরাখণ্ড গুড়িয়ে গেল মাত্র ২১৩ রানে।
জবাবে ব্যাট করতে নেমে সুবিধাজনক জায়গায় নেই বাংলা’ও।৫৭ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছে অভিমন্যু’রাও।
তবে দিনের শেষে আলোচনার কেন্দ্রে সেই মহম্মদ শামি।যে কিনা ধারাবাহিক ভালো পারফরম্যান্স করার পরেও অজ্ঞাত কারনে দল থেকে বাদ পড়েছে।
আরও পড়ুন








