অবশেষে জয় ভারতের, চুনকাম হল ওয়েস্ট ইন্ডিজ
নতুন পয়গাম
যদিও ওয়েস্ট ইন্ডিজ এখন অতীতের ছায়া,তথাপিও টেস্ট খেলিয়ে দেশকে হোয়াইট ওয়াশ করাটা নেহাতই ছেলেখেলা নয়।যেখানে টেস্ট অহরহ ড্র হয়।কিন্তু আগের সেই ওয়েস্ট ইন্ডিজ আর নেই। যদিও দ্বিতীয় টেস্টে যথেষ্ট লড়াই দিয়েছে ক্যারিবিয়ানরা। তা সত্বেও দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ পকেটে পুরে ফেলল ভারত। সঙ্গে লারা,চন্দ্রপলদের দেশের বিরুদ্ধে টানা দশটি টেস্ট সিরিজ জেতার রেকর্ডও গড়লেন শুভমন গিলরা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে যে ভারতই জিতবে, তা জানাই ছিল। তবে যতটা সহজ ভাবা হয়েছিল, ততটা সহজে জয় এল না। বরং বিপক্ষকে অতিরিক্ত হালকাভাবে নিয়ে ফলোঅন করিয়ে আবার ১২১ রান তাড়া করতে হল। ৩ টে উইকেটও পড়ল। যদিও শেষপর্যন্ত ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন কে এল রাহুল।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ভারত ৫১৮ রান করে ডিক্লেয়ার করে ভারত। জবাবে ২৪৫ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গে সঙ্গে ক্যারিবিয়ানদের ফলো অন করান শুভমান। কিন্তু ২৭০ রানে পিছিয়ে থেকেও দুরন্ত ফাইটব্যাক দেয় ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল ও শাই হোপ জোড়া সেঞ্চুরি করে ইনিংসে হার বাঁচায়। টসের সময়েই ক্যারিবিয়ান অধিনায়ক জানিয়েছিলেন, ৯০ ওভার ব্যাট করাই তাঁর লক্ষ্য। ম্যাচ শেষে স্কোরকার্ড বলছে, দুই ইনিংস মিলিয়ে প্রায় ২০০ ওভার ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ।তবে ওয়েস্ট ইন্ডিজ এতটাই পিছিয়ে পড়েছিল যে,কখনোই মনে তারা জিততে বা ড্র করতে পারে।








