ভারতের লজ্জা বাড়িয়ে, বিশ্বরেকর্ড গড়ে বিশ্বকাপে কেপ ভার্দে
নতুন পয়গাম:
পশ্চিমবঙ্গের যেকোন একটি জেলার প্রায় অর্ধেক জনসংখ্যার দেশ কেপ ভার্দে।মাত্র ৫.২৫ লক্ষ জনসংখ্যার এই দেশটি পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পায় ১৯৭৫ সালে।সেই তারাই কিনা
ইতিহাস গড়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপে।
আফ্রিকা মহাদেশের দল কেপ ভার্দে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে জায়গা করে নিল।সোমবার (১৩ অক্টোবর) এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটে কেপ ভার্দে।
প্রাইয়ার ন্যাশনাল স্টেডিয়ামে কেপ ভার্দের খেলা দেখতে উপস্থিত ছিলেন দেশটির স্বয়ং রাষ্ট্রপতি জোসে মারিয়া নেভেস। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় স্বাগতিকরা। এগিয়ে দেন ডাচ বংশোদ্ভূত ফরোয়ার্ড ডাইলন লিভ্রামেন্তো।
কিছুক্ষণের মধ্যেই উইলি সেমেদোর দুর্দান্ত ভলিতে আসে দ্বিতীয় গোল। যোগ করা সময়ে অভিজ্ঞ ডিফেন্ডার স্টোপিরা গোল করে ব্যবধান ৩–০ করেন। এই জয়ের পর মাঠে শুরু হয় উৎসবমুখর পরিবেশ।
গত মাসেই জানা গিয়েছিলো, নিজেদের গ্রুপের শেষ দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেবে তারা। গত বুধবার (৮ অক্টোবর) লিবিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করলে বাড়ে অপেক্ষা। তবে এসওয়াতিনির বিপক্ষে আর কোনো ভুল করেনি। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই শেষ করে বাছাইপর্ব।
২০০২ সালের জাপান-কোরিয়া বিশ্বকাপ থেকে যোগ্যতা অর্জনের চেষ্টা শুরু করেছিল তারা। দীর্ঘ দুই দশক পরে অবশেষে সেই স্বপ্ন পূরণ হল। এর ফলে কেপ ভার্দে এখন বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপের মঞ্চে পা রাখছে। এর আগে ২০১৮ বিশ্বকাপে একমাত্র আইসল্যান্ডই ছোট দেশ হিসেবে এই কৃতিত্ব দেখিয়েছিল।
অথচ ১৫০ কোটির দেশ ভারত আজও ১১ জনের একটি দল বিশ্বকাপে পাঠাতে ব্যর্থ।আজ কবে সাবালক হবে আমাদের দেশ!








