বিধানসভা ভোটকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি বাংলা পক্ষের
জসীমুদ্দিন মোল্লা, নতুন পয়গাম, হুগলী
হুগলি জেলার কোন্নগরে ‘বাংলা পক্ষ হুগলি জেলা সংগঠনের’ বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল । বিজয়া সম্মেলনীর পাশাপাশি সাংগঠনিক আলোচনা এবং আগামী বিধানসভা ভোটকে কেন্দ্র করে কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা হয়। আগামী কয়েক মাসে বাংলা পক্ষর বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে প্রত্যেক বিধানসভায় ব্যাপক কর্মসূচি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য এবং সংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য মনন মন্ডল, সম্রাট কর, হুগলি জেলার সহ-সম্পাদক কৌশিক চট্টোপাধ্যায়, দপ্তর সম্পাদক সুমন ব্যানার্জী, অভিষেক পাল সহ জেলা কমিটির সদস্যবৃন্দরা।
গর্গ চট্টোপাধ্যায় জানান, “হুগলি জেলার বিভিন্ন এলাকা বহিরাগতরা দখল করে রেখেছে, আগামী দিনে বাংলা পক্ষর নেতৃত্বে হুগলি জেলার সবকটা পুরসভা ও পঞ্চায়েত বহিরাগত অবৈধ দখলদার মুক্ত করে বাঙালি বিজয়া করবে।”
বহিরাগত দখলদারি রুখতে হুগলি জেলার বাঙালিদের বাংলা পক্ষর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গর্গ চট্টোপাধ্যায়।







