BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

সরকারি জমি দখলের অভিযোগ, মহকুমা হাসপাতালের গা ঘেঁষে বেআইনি নির্মাণ ঘিরে তীব্র বিতর্ক..!

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:২১

প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি: ধূপগুড়িতে এ যেন সরকারি জায়গা দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। সমস্ত বেআইনি কাজ এখানে স্বীকৃত-ধূপগুড়ির ঘটনাগুলো থেকে এমনটাই মনে হতে পারে। ধূপগুড়িতে ফের সরকারি জমি দখলের অভিযোগ, মহকুমা হাসপাতালের গা ঘেঁষে বেআইনি নির্মাণ ঘিরে তীব্র বিতর্ক। ধূপগুড়িতে যেন সরকারি জমি দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে একের পর এক ঘটনায়। সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ কার্যত স্বীকৃত হয়ে যাচ্ছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এবার নতুন করে অভিযোগ উঠেছে ধূপগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত মহকুমা হাসপাতালের গা ঘেঁষে থাকা সরকারি পূর্ত দপ্তরের জমি দখল করে নির্মাণ কাজ শুরু হওয়া নিয়ে।

আরও পড়ুন:

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের পাশের ওই সরকারি ফাঁকা জায়গা টিনের বেড়া দিয়ে ঘিরে দিনরাত জোরকদমে চলছে বেআইনি নির্মাণ। আরও অভিযোগ, প্রতিটি ঘর এককালীন প্রায় তিন লক্ষ টাকায় বিক্রি করার পরিকল্পনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ধূপগুড়ি শহরে মহকুমা হাসপাতালের ৬ তলা নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, প্রায় ২৮ কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে এই ছয় তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। হাসপাতালের জন্য দুটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ তৈরি হওয়ার কথা- একটি মিলন সংঘ ক্লাবের পাশ দিয়ে এবং অন্যটি সুহৃদ সংঘ ক্লাবের পাশ দিয়ে।

আরও পড়ুন:

কিন্তু অভিযোগ উঠছে, হাসপাতালের সুহৃদ সংঘ ক্লাব ও পাঠাগারের পাশের ওই ফাঁকা সরকারি জমিতেই বেআইনিভাবে নির্মাণ কাজ শুরু হওয়ায় ভবিষ্যতে হাসপাতালের নির্ধারিত রাস্তা ও গেট নির্মাণ নিয়েই তৈরি হয়েছে সংশয়। সবচেয়ে গুরুতর অভিযোগ, এই বেআইনি নির্মাণের নেপথ্যে রয়েছেন শাসক দলের দুই প্রভাবশালী তৃণমূল নেতা, যাঁরা সহকারী ক্লাবের সঙ্গে যুক্ত। তাঁদের মদতেই এই দখলদারি চলছে বলে দাবি স্থানীয়দের। প্রসঙ্গত, তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশাসনিক বৈঠক থেকে রাজ্য জুড়ে বেআইনি নির্মাণ ও সরকারি জমি দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তা সত্ত্বেও ধূপগুড়িতে কেন একের পর এক বেআইনি কাজ বন্ধ হচ্ছে না, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। তাহলে কি শাসক দলের নেতারা মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করছেন, নাকি প্রশাসনিক কর্তাদের একাংশের নীরব সম্মতিতেই চলছে এই বেআইনি কার্যকলাপ।

আরও পড়ুন:

জানা গেছে, বিষয়টি ইতিমধ্যেই জেলাশাসক এবং মহকুমা শাসকের নজরে আনা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিরোধীদের অভিযোগ, তাতেই সমাজবিরোধীদের দুঃসাহস আরও বাড়ছে। এদিকে প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকাকেও ঘিরে। যে রাস্তা ভবিষ্যতে মহকুমা হাসপাতালের জন্য ব্যবহৃত হওয়ার কথা, বিশেষ করে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের পরিবার যাঁরা কোয়ার্টারে বসবাস করেন, সেই গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে যদি বেআইনিভাবে নির্মাণ হয়, তাহলে হাসপাতালের পরিকাঠামো গড়ে উঠবে কীভাবে? সব মিলিয়ে, শাসক দলের প্রভাবশালীদের যোগসাজশের অভিযোগে পুলিশ ও প্রশাসন কি কোনও পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না– এই প্রশ্নই এখন ধূপগুড়ির সর্বত্র।

আরও পড়ুন:

মহকুমা নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, “এটা ধূপগুড়ির একটি স্থায়ী সমস্যা। মানুষকে সচেতন হতে হবে। হাসপাতাল একটি সেনসিটিভ জায়গা, যেখানে সব সময় বহু মানুষ চিকিৎসা করাতে আসেন। এখানকার যাতায়াতের জায়গা দখল করে যদি অবৈধ নির্মাণ হয়, সেটা মেনে নেওয়া যায় না। প্রশাসনের চোখের সামনেই এগুলো হচ্ছে। আমরা আশা করব প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ইতিমধ্যে আমরা বিষয়টি মহকুমা শাসককে জানিয়েছি।”  বিজেপি জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ কে মানে? ধূপগুড়িতে প্রশাসন আছে বলে মনে হয় না। সরকারি জায়গা চিহ্নিত করে একভাবে জমি মাফিয়াদের দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই জায়গাগুলি সরকারি, আপনারা দখল করুন। প্রভাবশালী এক তৃণমূল নেতা হাসপাতালের গেট হওয়ার জায়গা দখল করে নির্মাণ কাজ করাচ্ছেন। সমস্তটাই দিনের আলোতে টিনের বেড়া দিয়ে চলছে। পুলিশ প্রশাসন, বিডিও, এসডিও—সবাই জানেন, সব জেনেও চুপ। যাঁদের দেখভালের দায়িত্ব রয়েছে, তাঁরা শুধুমাত্র আই ওয়াশ ছাড়া কিছুই করেন না। এখনও পর্যন্ত একটিও সরকারি জায়গা দখলমুক্ত করতে পারেনি বা পুনরুদ্ধার করতে পারেনি প্রশাসন।”

আরও পড়ুন:

বাপি দাস, ক্লাবের সদস্য, দাবি করেন, “এখানে পুরনো দোকান ছিল সরকারি জায়গার মধ্যে। টিন ভেঙে যাওয়ায় নতুন করে নির্মাণ করা হচ্ছে। ধূপগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংয়ের সঙ্গে আলোচনা করেই আমরা পূর্ত দপ্তরের জায়গায় নির্মাণ কাজ করছি। যেহেতু আমাদের ক্লাবের পাশে এবং আমাদেরই তত্ত্বাবধানে ছিল, তাই আমরা করছি।” রাজেশ কুমার সিং, ধূপগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল জেলা সাধারণ সম্পাদক বলেন, “অন্যায় কাজ কখনও কাউকে করতে বলি না। অবিলম্বে সেই অবৈধ নির্মাণ ভাঙা হবে। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করব। ইতিমধ্যে মহকুমা শাসক নোটিস করে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন বলে আমি জানি।”

আরও পড়ুন:

ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী বলেন, “হাসপাতালের বাইরের যে জায়গা দখল করে নির্মান হচ্ছে সেটি পূর্ত দপ্তরের জায়গা। ভবিষ্যতে সে দিক দিয়ে আমাদের মহকুমা হাসপাতালে রাস্তা হবার কথা রয়েছে। বিষয়টি আমরা পূর্ত দপ্তরকে লিখিত আকারে জানাবো যাতে সেই জায়গা দখলমুক্ত করা হয়।  শ্রদ্ধা সুব্বা, মহকুমা শাসক বলেন, “এই বিষয়ে আমার কিছু জানা নেই। আমাকে তদন্ত করে দেখতে হবে।”

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder