কুলদীপের ঘূর্ণিতে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ, শেষ বেলায় মরন কামড় হোপ, ক্যাম্পবেল’দের
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
প্রথম টেস্টে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় টেস্টে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হল ওয়েস্ট ইন্ডিজ।
যদিও এ টেস্টেও তারা ফলোঅন এড়াতে পারেনি।তবে,
দিল্লীতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভারত, ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করালেও,ইনিংস হারের লজ্জা থেকে হয়তো বেঁচে যাবে তারা।ওয়েস্ট ইন্ডিজ কাল লাঞ্চের কিছু পরেই তাদের প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট হয়ে যায়। ভারতের পক্ষে কুলদীপ যাদব একাই ৫ উইকেট দখল করেন। ২৭০ রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে।সবাই যখন ইনিংস হারের কথা ভাবছিল,তখনই হঠাৎ অসাধারণ প্রত্যাবর্তন করে লারার দেশ।৩৫-২ থেকে দিনের শেষে ২ উইকেটে ১৭৩ রান করেছে তারা। সৌজন্যে সাই হোপ (৬৬)অপরাজিত, জন ক্যাম্পবেল (৮৭) অপরাজিত রয়েছেন।উল্লেখ্য, ভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রানে ডিক্লেয়ার ঘোষনা করেছিল।
এখন দেখার ওয়েস্ট ইন্ডিজ ভারতের কতটা ধৈর্যের পরীক্ষা নিতে পারে।








