BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

‘আই লাভ মুহাম্মদ’, ভালবাসা নাকি হুজুগ?

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:২৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, দুপুর ৩:২৬

মনিরুল ইসলাম তপন

আরও পড়ুন:

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে চোখে পড়ছে এক অদ্ভুত দৃশ্য। শহরের মোড়ে মোড়ে, বাজারের সরু গলিতে, গ্রামগঞ্জের পথঘাটে – একই ব্যানার, একই বাক্য: I Love Muhammad। ব্যানারের ঝলক, মিছিলের আওয়াজ, সামাজিক মাধ্যমে লাইভ ও ভিডিও পোস্ট – সব মিলিয়ে মনে হয় যেন নবী মুহাম্মদ (সা.)-কে ভালবাসার নতুন আন্দোলন জেগেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই ভালবাসা? নাকি কেবল একটি অস্থায়ী আবেগের প্রদর্শন, এক হুজুগ, যা কয়েকদিনের মধ্যেই মিলিয়ে যাবে?
রাস্তার পাশে ঝোলানো সুদৃশ্য বৃহদাকার রঙিন চকচকে ব্যানারের অনেকগুলোই আবার কয়েকদিনের মধ্যে ছিঁড়ে ঝুলে আছে, রাস্তার পাশে নোংরা জায়গায় বা ডাস্টবিনে পড়ে আছে। ভালবাসার নামে নবী (সা.)-এর প্রতি অজান্তে এ এক অসম্মান, যা মনকে কষ্ট দেয়, হৃদয়কে ব্যথিত করে।
নবী (সা.)-এর প্রতি ভালবাসা মানে কেবল মুখে উচ্চারণ নয় – তা হল অনুসরণ, চরিত্র গঠন, ত্যাগ ও নৈতিকতার মাধ্যমে প্রমাণ। আজকের এই ব্যানার-ভালবাসা কি সেই প্রকৃত ভালবাসার প্রতিফলন, নাকি কেবল নতুন যুগের ধর্মীয় প্রদর্শনবাদ?
ঘটনার সূত্রপাত ৪ সেপ্টেম্বর ২০২৫ উত্তরপ্রদেশের কানপুর থেকে। সেখানে একটি মিলাদুন্নবী অনুষ্ঠানে “I Love Mohammad” লেখা একটি ব্যানার সড়কে ঝোলানো হয়। স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে তাৎক্ষণিক বিতর্ক সৃষ্টি হয়। অনেকে মনে করেন, এটি নবীপ্রেমের নিদর্শন। আবার অনেকের মতে, এটি ধর্মীয় সংবেদনশীলতার সঙ্গে খাপ খায় না। স্থানীয় পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে ব্যানারটি সরিয়ে ফেলে।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় এটি দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। কয়েকদিনের মধ্যেই মির্জাপুর, আলিগড়, কানপুরের আশেপাশের শহর ও গ্রামের বাজার, মসজিদ প্রাঙ্গণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণেও একই ধরনের ব্যানার ঝুলতে দেখা যায়। ভারত ছাড়িয়ে বাংলাদেশ, নেপাল, ব্রিটেন এবং কানাডার প্রবাসী মুসলিম সম্প্রদায়েও একই ধরনের মিছিল ও ব্যানার দেখা যায়। বিশেষভাবে লক্ষ্য করা যায়, সামাজিক মাধ্যমে। ”I Love Muhammad” দ্রুত ট্রেন্ড হতে থাকে, ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হয় এবং বিভিন্ন নিউজ পোর্টালও এটি কভার করে। ফলে ধর্মীয় উদযাপন যেন নতুন এক ডিজিটাল ট্রেন্ডের আকার ধারণ করে।
ইসলামের ইতিহাসে নবী (সা.)-এর প্রতি ভালবাসার প্রকৃত উদাহরণ রেখেছেন সাহাবীগণ। জীবনের প্রতি পদে তারা সেই ভালবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভালবাসা দেখাতে ”আমি ভালবাসি” লিখে তারা কখনও ব্যানার টাঙাননি বা মিছিলও করেননি। বরং তাঁদের জীবন, ত্যাগ, তিতিক্ষা ও চরিত্রই ছিল ভালবাসার প্রকৃত প্রকাশ। কেউ যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দিয়েছেন রাসুল (সা.)-কে রক্ষা করতে, কেউ নিজের সন্তান ও সম্পদ কুরবানি করেছেন দ্বীনের খাতিরে। তাঁদের চোখে রাসুলুল্লাহ (সা.) ছিলেন প্রাণের চেয়েও প্রিয়।
কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, “বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তখন তোমাদের ভালবাসবেন।” (আলে ইমরান: ৩১)। অর্থাৎ, রাসুলকে ভালবাসার প্রকৃত মানে হল তাঁর সুন্নাহকে আঁকড়ে ধরা, তাঁর আখলাককে জীবনে ধারণ করা। দাড়ি রাখা, নামায-রোযা ঠিক রাখা, সত্যবাদিতা, আমানতদারিতা – এসবই রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা।
কিন্তু দুঃখজনকভাবে দেখা যায়, যারা ব্যানার নিয়ে রাস্তায় নামছে, তারা বাস্তবে রাসুলের শিক্ষা থেকে বহু দূরে। মিছিলে স্লোগান তোলা সহজ, কিন্তু মসজিদের জামাতে ফজরের নামায আদায় কঠিন। ব্যানারে লেখা সহজ, কিন্তু ব্যবসায় সত্যবাদিতা বজায় রাখা কঠিন।
এ ধরনের কার্যকলাপ প্রকৃত ভালবাসার নিদর্শন নয়। এতে ধর্মীয় আন্তরিকতার চেয়ে অনেক বেশি থাকে দেখানেপনা মনোভাব। ইসলাম এমন প্রদর্শনবাদকে উৎসাহিত করে না। বরং সতর্ক করা হয়েছে, যখন আমল শুধুই লোক দেখানোর জন্য হয়, তখন সেটি রিয়া বা ভণ্ডামিতে পরিণত হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে লোক দেখানোর জন্য আমল করে, আল্লাহও তাকে লোক দেখানো হিসেবে গণ্য করবেন।” (সহীহ মুসলিম)।
রাসুলুল্লাহ (সা.)-কে ভালবাসা মানে তাঁকে অনুসরণ করা, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, দুর্নীতি থেকে বিরত থাকা, মিথ্যা না বলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, আত্মীয়-প্রতিবেশীর হক আদায় করা। এসবই তাঁর প্রতি প্রকৃত ভালবাসার উদাহরণ। আর এসব না করে কেবল ব্যানার ঝোলানো বা মিছিল করা হলে সেটি ভালবাসা নয়, নিছক হুজুগমাত্র।
সুতরাং আজকের সমাজে সত্যিকার নবীপ্রেম জাগাতে হলে আমাদের ফিরতে হবে মূল শিক্ষার দিকে। ব্যানার নয়, চাই বাস্তব পরিবর্তন। স্লোগান নয়, চাই সুন্নাহর অনুকরণ। রাসুলুল্লাহ (সা.) ছিলেন মানবতার শিক্ষক। তাঁকে ভালবাসা মানে মানবতাকে ভালবাসা, মানুষের জন্য শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা। ব্যানারের ঝড়ে নয়, জীবনের আমলে তাঁর ভালবাসার প্রমাণ রাখতে পারলেই আমরা প্রকৃত নবী-প্রেমিক উম্মত হতে পারব।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder