বেথ মুনির দুরন্ত শতরানে স্বস্তির নিঃশ্বাস অস্ট্রেলিয়ার,হারের হ্যাটট্রিক পাকিস্তানের
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম:
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে জয় অধরা থেকে গেল পাকিস্তান মহিলা ক্রিকেট দলের। এবারের বিশ্বকাপের মঞ্চে পরপর তিন ম্যাচে পরাজয়ের মুখ দেখে অনেকটাই পিছিয়ে পড়ল পাকিস্তান মহিলা ক্রিকেট দল। এদিনের ম্যাচে পাকিস্তান দলের বোলিং লাইন আপের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। তবে বেথ মুনির অসাধারণ সেঞ্চুরি অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলকে এই ম্যাচে ভাসিয়ে রাখে। গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ব্যাটসম্যানরা আবারও ব্যর্থ।ফলে পরাজয়ের হ্যাটট্রিক করে তারা।অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল ব্যাট হাতে এদিনের ম্যাচে সেভাবে নিজেদের মেলে ধরতে না পারলেও বল হাতে জ্বলে ওঠে। এই ম্যাচে জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল।অন্যদিকে পাকিস্তান এবারের বিশ্বকাপের মঞ্চে একটিও ম্যাচে জয় না পেয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে একটি পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে তৃতীয় ম্যাচে জয় পেয়ে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল জয়ের ছন্দে এবারের বিশ্বকাপের আসরে। পাকিস্তান মহিলা ক্রিকেট দল টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল নির্ধারিত ৫০ ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ২২১ সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান মহিলা ক্রিকেট দল ৩৬.৩ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল ১০৭ রানে ম্যাচটি জিতে নেয়। এদিনের ম্যাচে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং বেথ মুনি (১০৯) ও বল হাতে কিম গ্ৰাথ নিয়েছে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। এছাড়া বল হাতে দুটি করে উইকেট নিয়েছে মিগান স্কুট ও আ্যনাবেল সুদারল্যান্ড। অন্যদিকে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের হয়ে এই ম্যাচে ব্যাট হাতে তেমন কেউ বড় রান করতে পারেনি। বল হাতে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের হয়ে নাসরা সান্ধু নিয়েছে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট এ ছাড়া ফাতিমা সানা ও রামিন সারমিন নিয়েছে গুরুত্বপূর্ণ দুটি করে উইকেট। ম্যাচের সেরা বেথ মুনি।








