বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হল আফগানিস্তান
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম
আরবের মাটিতে অনুষ্ঠিত হওয়া এবারের এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দল ছিল জয়ের ছন্দে। সাম্প্রতিক সময়ে ক্রিকেট দুনিয়ায় টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে দেখা গেছে এক অন্য রূপে।এবার আরবের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তান কে হোয়াইটওয়াশ করে বিদেশের মাটিতে সিরিজ জয়ের জয়ের স্বাদ পেল বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানের সময়টা ভালো যাচ্ছে না। এবারের এশিয়া কাপের মঞ্চেও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি রশিদ খানের দল। তবে সাম্প্রতিক সময়ে জয়ের ধারা বজায় রেখে বাংলাদেশ বিদেশের মাটিতে বেশ দুর্দান্ত লড়াই করে আফগানিস্তানের কাছ থেকে প্রতিটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। এতদিন শুধু দেশের মাটিতেই দেখা গেছে বাংলাদেশ কে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে ট্রফি জয়ের স্বাদ নিতে কিন্তু এবার যেন এটা ভিন্ন রূপে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে সাহিফ তানজিদদের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ও সাইফুদ্দিন শরিফুলদের বিধ্বংসী বোলিংয়ে পুরো সিরিজে একেবারে দাপট দেখালো বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। বাংলাদেশ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৮ ওভার খেলে চার উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করার পাশাপাশি ম্যাচটি ছয় উইকেটে জিতে নেয়। এই ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে সাইফ হাসান (৬৪) ও বল হাতে সাইফুদ্দিন নিয়েছে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। আফগানিস্তানের হয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে রাসুলি (৩২) ও বল হাতে মুজিবুর রহমান নিয়েছে দুটি উইকেট। ম্যাচের সেরা সাইফ হাসান। সিরিজের সেরা নাসুম আহমেদ। সিরিজের ফলাফল বাংলাদেশ ৩-০ আফগানিস্তান।








