গৃহবন্দি মেহবুবা মুফতি
নতুন পয়গাম, শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর:
জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি পার্টির শীর্ষনেত্রী মেহবুবা মুফতি দাবি করেছেন, তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এই অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার সকালে তিনি বলেন, হুরিয়ত কনফারেন্সের প্রাক্তন প্রধান আব্দুল গনি ভাটের মৃত্যুতে শোকজ্ঞাপন অনুষ্ঠানে তিনি যাতে না যেতে পারেন, সে কারণেই তাঁকে আটকে রাখা হয়েছে।
মেহবুবার পাশাপাশি পিপলস কনফারেন্সের নেতা তথা বিধায়ক সাজ্জাদ লোন, হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুককেও গৃহবন্দি করা হয়েছে বলে তারা দাবি করেছেন। তবে এই অভিযোগের ব্যাপারে কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন








