আজ ভুটানের বিপক্ষে মাঠে ভারতের ছোটরা
নতুন পয়গাম, ১৮ সেপ্টেম্বর:
শ্রীলংকার মাটিতে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব সতেরো ফুটবল চ্যাম্পিয়নশিপের লড়াই। শুক্রবার ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে যেখানে প্রতিপক্ষ ভুটান অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। এবারের আসরে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল একটি ম্যাচ খেলে ফেলেছে। যেখানে তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল মালদ্বীপ অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। প্রথম ম্যাচে মালদ্বীপ অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল কে বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এবারের অভিযান শুরু করেছে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। অন্যদিকে ভুটান অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল তারাও এবারের টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে প্রতিপক্ষ ছিল পাকিস্তান অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। তবে প্রথম ম্যাচে ভুটান অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল পরাজয়ের মুখ দেখেছে। পাকিস্তান অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দলের কাছে ৪-০ গোলে পরাজয়ের মুখ দেখে এবারের টুর্নামেন্ট শুরু করেছে ভুটান অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। ফলে ভুটানের কাছে থাকছে নিজেদের দ্বিতীয় ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটিতে জয় না পেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।
অন্যদিকে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দলের কাছেও এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ এই ম্যাচে অবশ্যই জয়ের দেখা পেয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ নিশ্চিত করবে। যেভাবে দাপটে সহিত প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল তাতে করে বলা যায় জয়ের আত্মবিশ্বাস নিয়ে এদিন মাঠে নামবে। সম্প্রতি সময়ে বয়সভিত্তিক টুর্নামেন্ট গুলিতে যে সাফল্য এনে দিয়েছে উদীয়মান ফুটবলাররা সেই দিক থেকে বলা যেতে পারে এই টুর্নামেন্টেও ভালো কিছু করবে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল।
ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়।








