মহিলা হকি এশিয়া কাপ
ছেলেদের পর মেয়েরা, হকিতে ভারতের অশ্বমেধের ঘোড়া ছুটছে
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম
চীনের মাটিতে শুরু হয়েছে এবারের মহিলা হকি এশিয়া কাপে সুপার ফোরের লড়াই। যেখানে ভারতীয় মহিলা হকি দল তাদের সুপার ফোরের প্রথম ম্যাচে কোরিয়ার বিপক্ষে মাঠে নামে। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে জয় পেয়ে যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল সেই আত্মবিশ্বাস কে বজায় রেখে এদিন সুপার ফোরের নিজেদের প্রথম ম্যাচে কোরিয়া কে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো ভারতীয় মহিলা হকি দল। এই জয়ের পাশাপাশি ফাইনালে যাওয়ার পথ অনেকটাই এগিয়ে গেল ভারতীয় মহিলা হকি দল। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ভারত ৪-২ কোরিয়া। এই ম্যাচে ভারতের হয়ে একটি করে গোল করে ভিষ্ণাভি ফালকে, সঙ্গীতা কুমারী, লালরিমিশামি ও ঋতুযা। কোরিয়ার হয়ে এই ম্যাচে জোড়া গোল করে কিম ইউজিন। এই ম্যাচের শুরুতেই প্রথম কোয়ার্টারেই গোলের দেখা পাই ভারতীয় মহিলা হকি দল। এরপর দ্বিতীয় কোয়ার্টারে দুটি দল দুর্দান্ত লড়াই করতে থাকে। তৃতীয় কোয়ার্টারে ভারত এগিয়ে গেলেও ব্যবধান কমায় কোরিয়া এরপর আবারও এগিয়ে যায় ভারতীয় মহিলা হকি দল। অন্যদিকে ছাড়বার পাত্র ছিল না কোরিয়া। তৃতীয় কোয়ার্টারে এগিয়ে থাকলেও চতুর্থ কোয়ার্টারে আবার ব্যবধান কমায় কোরিয়া। শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াই করে ঋতুযার করা গোলে জয়ের দেখা পেল ভারতীয় মহিলা হকি দল। আজ সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে ভারতীয় মহিলা হকি দল। যেখানে প্রতিপক্ষ জাপান। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল সাড়ে চারটেয়। দুটি দলই টুর্নামেন্টে বেশ শক্তিশালী। ভারতীয় মহিলা হকি দলের কাছে সুযোগ থাকবে এই ম্যাচটিতে জয় তুলে নিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালে জায়গা করে নেওয়া।








