ব্রুনেইকে গোলের মালা পরিয়েও বিদায় ভারতীয় যুবকদের
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম:
শুধু নিজেরা জিতলেই হত না,তাকিয়ে থাকতে হতো অন্যদের দিকে।আর সেখানেই ভাগ্যের ফেরে বিদায় নিল ভারতীয় যুবরা।
এএফসি অনূর্ধ্ব তেইশ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে ব্রুনেই দারুসালামা অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল কে হারিয়ে দুর্দান্ত জয় পেল ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ব্রুনেই দারুসালামা অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল ০- ৬ ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল। এই ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দলের হয়ে হ্যাটট্রিক সম্পন্ন করে ভিবিন। জোড়া গোল করে আমিন ও একটি গোল করে আয়ুস। এবারের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পায় তারপর দ্বিতীয় ম্যাচে পরাজয়ের মুখ দেখে এখানেই কোথাও যেন পিছিয়ে পড়ে ভারতীয় এই তরুণরা। এবং শেষ ম্যাচে এই বড় জয় কোথাও যেন ভারতীয় দলকে এগিয়ে নিয়ে গেছে আত্মবিশ্বাসের দোরগোড়ায় তবে মূল পর্বে যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ এবং অন্যান্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল কে। তবে বলা যেতে পারে তারা দুর্দান্ত লড়াই করেছে এবারের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বিদেশের মাটিতে।








