অবনমন বাঁচানোর লড়াইয়ে আজ মহামেডান, সামনে সাদার্ন
এম রহমান, নতুন পয়গাম, কলকাতা:
মহামেডানের ইতিহাসে এত খারাপ সময় কবে এসেছে সমর্থকরা মনে করতে পারছে না।চড়াই-উতরাই অবশ্যই গেছে,তথাপিও মহামেডান সবসময় চ্যাম্পিয়ন ফাইট করেছে।অথচ বড়দল হওয়া সত্বেও এবার তাদের অবনমনের লড়াইটা সত্যিই লজ্জার।
তবে যা গতিপ্রকৃতি,তাতে হয়তো মহামেডান কোন ম্যাচ না খেলেই অবনমন বাঁচিয়ে ফেলতে পারে।অবনমন বাঁচাতে মহামেডানের একটা জয়ের প্রয়োজন। সেখানে কাল হয়তো দলই নামাবে না প্রতিপক্ষ সাদার্ন সমিতি।
সাদার্ন কর্তা সৌরভ পাল ম্যাচ ফিক্সিং-সহ একগুচ্ছ আইএফএ’র গাফিলতি নিয়ে অভিযোগ জানিয়ে সুরাহা না পাওয়ায়,সম্ভবত ম্যাচ বয়কট করবে।সেক্ষেত্রে মহামেডান বিনা বাঁধায় অবনমন বাঁচিয়ে ফেলবে।
এখন দেখার নাটক কোনদিকে মোড় নেয়।
আরও পড়ুন








