হংকং-কে উড়িয়ে এশিয়া কাপে যাত্রা শুরু রশিদ খান’দের
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম:
এশিয়া কাপের এবারের আসরে প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে মাঠে নামে আফগানিস্তান। খুব অল্প সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে আফগানিস্তান।আর সেটা খেলাপ্রেমী মানুষ প্রতিটি টুর্নামেন্টে দেখেছে ছোট বড় সব দলের বিপক্ষে তাদের দাপট। এবারের এশিয়া কাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে মাঠে নামে আফগানিস্তান। খাতায় কলমে অনেক এগিয়ে আফগানিস্তান। কিন্তু টি-টোয়েন্টি এই ফর্ম্যাটে কখন কি ঘটে যায় কেউ জানে না। তাছাড়া টি-টোয়েন্ট অনেক অঘটন দেখেছে ক্রিকেট বিশ্ব। মঙ্গলবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে হংকং এর বিরুদ্ধে চার ওভারের মধ্যে আফগানিস্তানের দুটো উইকেট চলে যাওয়ার পর চাপে পড়ে যায়। এশিয়া কাপের শুরুটা অঘটন দিয়ে হবে না তো? শেষ পর্যন্ত কিছুই হয়নি। হংকং কে উড়িয়ে দিয়েই এবারের এশিয়া কাপের অভিযান জয় দিয়ে শুরু করল আফগানিস্তান। এই ম্যাচে জয়ের কারিগর ওপেনার সেদিকুল্লাহ অটল ও অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাই। সেদিকুল্লাহ অটল ৫২ বল খেলে ৭৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। আজমতুল্লা ওমরজাই ২১ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। আফগানিস্তান টিমের বড় ভরসা এই পেসার অলরাউন্ডার। তারই বিধ্বংসী ব্যাটিংয়ে সাজানো রইল দুটো বাউন্ডারি আর পাঁচটা ছয় দিয়ে। এই ম্যাচে মোঃ নবী ও দুর্দান্ত ব্যাটিং করে। শেষ পর্যন্ত আফগানিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে এর বেশি রানই তুলতে পারেনি। ফলে এই ম্যাচ আফগানিস্তান ৯৪ রানে জিতে নেয়। বোল হাতে আফগানিস্তানের হয়ে এই ম্যাচে দুই ওভারে চার রান দিয়ে একটি উইকেট তুলে নেয় ওমরজাই। ম্যাচের সেরা আজমাতুল্লা ওমরজাই।








