সম্মাননা মায়ের জন্য উৎসর্গিত: জানে আলম
নতুন পয়গাম, কান্দি:
জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ‘নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা’ পরিবার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সম্মানিত হলেন প্রধান শিক্ষক জানে আলম। শিক্ষকতার দুই দশক পূর্তিতে তাঁকে দেওয়া হলো সংবর্ধনা ও সম্মাননা সনদ। অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন স্যার সম্মাননা গ্রহণ করে তা উৎসর্গ করেন তাঁর মাকে, যিনি বর্তমানে আইসিইউতে ভর্তি। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন— “আমার জন্মের ৪০ দিনের মাথায় বাবা মারা যান। মায়ের ভালোবাসাতেই আজ আমি শিক্ষক হয়ে দাঁড়িয়েছি। আপনারা দোয়া করবেন, আমার মা যেন সুস্থ হয়ে ওঠেন।”উল্লেখ্য, স্যারের মা এখন অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা একসঙ্গে জানালেন— “জানে আলম স্যার শুধু প্রধান শিক্ষক নন, তিনি সমাজের জন্য এক আলোকবর্তিকা।”অনুষ্ঠান শেষে উপস্থিত হন ডিস্ট্রিক্ট অফিসার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স রেনুকা খাতুন এবং ফরাক্কা থানার বিডিও জুনায়েদ আহমেদ ও পাশে এডুকেশন অফিসার রশিদ মিয়া শৈশব ও সংগ্রামের গল্প ১৯৭৮ সালে মুর্শিদাবাদের প্রত্যন্ত মনিকপুর গ্রামে জন্ম নেন জানে আলম। ছোটবেলায় বাবাকে, নানাকে এবং বড় ইকে হারিয়েও হাল ছাড়েননি তিনি। ছাত্রাবস্থায় নিজের পড়াশোনা চালিয়ে নিতে গৃহশিক্ষকতা, দোকানদারি, কৃষিকাজ পর্যন্ত করেছেন। আজ তিনি গণিতে স্নাতকোত্তর, বি.এড ডিগ্রিধারী এবং একজন সফল শিক্ষানেতা।







