দুরন্ত ফুটবল খেলেও হার ভারতের
নতুন পয়গাম :
এএফসি অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল গতকাল কাতারের বিরুদ্ধে দুরন্ত ফুটবল উপহার দিল।যদিও শেষ রক্ষা হয়নি।হার ২-১ গোলে। প্রথম ম্যাচে বাহারিন অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল কে হারিয়ে বিদেশের মাটিতে দুর্দান্ত জয় পায় ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল। দ্বিতীয় ম্যাচে কাতার অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দলের বিপক্ষে মাঠে নামে সুহেলরা। এই ম্যাচটি দুটি দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল মূল পর্বে যাওয়ার পথ প্রশস্ত করার জন্য। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের মুখ দেখল ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল। ম্যাচের ১৮ মিনিটের মাথায় আল হাসিমি গোল করে এগিয়ে দেয় কাতার অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল কে। ফলে প্রথম পর্বে পিছিয়ে পড়ে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল। তবে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল। এরপর প্রথম পর্বে এগিয়ে থাকে কাতার অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল। দ্বিতীয় পর্বে শুরু থেকেই আক্রমণ বাড়াতে থাকে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল। ফলে আক্রমণের ফসল তুলতে খুব বেশি দেরি হয়নি। ৫২ মিনিটের মাথায় সুহেলের করা গোলে ভারত সমতায় ফেরে। শুরু হয় দুটি দলের আক্রমণ প্রতি আক্রমণের খেলা। শেষ পর্যন্ত ৬৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে জসীম গোল করে কাতার অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল কে এগিয়ে দেয়। এরপর দুর্দান্ত লড়াই করেও গোলের দরজা খুলতে পারিনি ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল কাতার অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল ২-১ ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ব্রুনেই।








