হকি এশিয়া কাপ
চিনকে পর্যুদস্ত করে ট্রফির আরও কাছে ভারত
নতুন পয়গাম:
হকি এশিয়া কাপের এবারের আসরে যেখানে ভারতীয় দলকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চিনকে হারাতে কষ্টকর হয়েছিল। সেই চিনের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে এদিন দেখা গেল এক অন্য ভারতীয় পুরুষ হকি দলকে। সুপার ফোরের প্রথম ম্যাচে কোরিয়ার সঙ্গে ড্র করার পর, সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে পিছিয়ে থেকেও প্রত্যাবর্তন করে জয় পায় ভারত। সবমিলিয়ে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচগুলিতে সেভাবে দাপট দেখাতে পারছিল না ভারত। অবশেষে শনিবার সুপার ফোরের শেষ ম্যাচে একেবারে চেনা ছন্দে পাওয়া গেল ভারত কে। সেই চিনকেই ৭-০ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে চলে গেল তারা। গ্রুপ পর্বে হরমনপ্রীতের হ্যাটট্রিক সত্ত্বেও চীনের বিরুদ্ধে লড়ে জিততে হয়েছিল ভারত কে। চিনা ফরোয়ার্ড দের সামনে বারবার সমস্যায় পড়ছিল ভারতীয় ডিফেন্স। সুপার ফোরের শেষ ম্যাচে একটু ভিন্ন ভাবনা ছিল ভারতীয় কোচ ক্রেগ ফুলটনের। শুরু থেকেই এত বেশি আক্রমণ গেল ভারত যে প্রতিপক্ষ নিজেদের গোল রক্ষা ছাড়া কিছু ভাবার সময় পাইনি। তার মধ্যেই প্রথম কোয়ার্টারে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। এই প্রথম কোয়ার্টারে গোল করে শিলানন্দ লাকড়া ও দিলপ্রীত সিং । দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই মনদ্বীপ সিং গোল করে। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-০ । অন্যদিকে তৃতীয় কোয়ার্টারে রাজকুমার পাল ও সুরজিৎ সিং এর গোলে একপ্রকার নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। তৃতীয় কোয়াটারের শেষে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৫-০ । চতুর্থ কোয়ার্টারে শুরুতেই জোড়া গোল করে অভিষেক। কয়েক বছর আগে ইস্টবেঙ্গলের হয়ে কলকাতার হকি লিগে খেলে গিয়েছেন তিনি। চতুর্থ কোয়ার্টারের শেষে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৭-০ । এরপর নির্ধারিত সময়ের শেষে পুরো ম্যাচের ফলাফল দাঁড়ায় ভারত ৭-০ চিন। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলে সরাসরি আগামী বছর আগস্টে হকি বিশ্বকাপে খেলার ছাড়পত্র মিলবে। তাছাড়া গতবার কোরিয়ার সঙ্গে ড্র করেই ফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায় ভারতের। এদিন সুপার ফোরের শেষ ম্যাচের দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়া কে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে কোরিয়া। এই ম্যাচে জয়ের পাশাপাশি ফাইনালে জায়গা করে নিল কোরিয়া। রবিবাসরীয় ছুটির দিনে মেগা ফাইনাল ম্যাচে কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত।








