মহিলা হকি এশিয়া কাপে
জাপানের বিপক্ষে ছন্দপতন ভারতের, ড্র হল ম্যাচ
নতুন পয়গামঃ
চীনের মাটিতে মহিলা হকি এশিয়া কাপে ভারতীয় মহিলা হকি দল নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ড কে ১১-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় পেয়েছিল। ফলে অনেকটাই এগিয়ে গিয়েছিল ভারতীয় মহিলা হকি দল। তবে এবারের আসরের দ্বিতীয় ম্যাচে ছন্দপতন ঘটল ভারতীয় মহিলা হকি দলের। দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২-২ ড্র করলো ভারতীয় মহিলা হকি দল। খেলা শেষ হবার দু মিনিটের আগের করা গোলে ভারতীয় দল হার বাঁচালো। প্রথম ম্যাচে থাইল্যান্ড কে বড় ব্যবধানে হারানোর পর ভারতের উপর প্রত্যাশা ছিল অনেক। জাপান এই ম্যাচে ১০ মিনিটে গোল করে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে দুর্দান্ত লড়াই করে ঋতুযার করা গোলে করে ভারত কে সমতায় ফেরায়। এরপর দুটি দল গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল করে জাপান আবারও এগিয়ে যায়। খেলা শেষের দু মিনিট আগে নভনীত কাউরের করা গোলে ভারত পরাজয়ের মুখ থেকে ফিরে ম্যাচটি ড্র করে। এদিনের ম্যাচে পেনাল্টি কর্নার পেয়েও ভারত কাজে লাগাতে পারেনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় মহিলা হকি দল। সেই ম্যাচটি ভারতীয় মহিলা হকি দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য।








