মেসিকে মনে করালেন সুহেল, দুরন্ত জয় ভারতের
নতুন পয়গাম:
ম্যাচের ৩২ মিনিটে বাহরিনের ডিফেন্ডার আব্দুল্লা আলিকে যেভাবে শরীরে দোলায় এদিক-ওদিক নাচিয়ে গোল করলেন মহম্মদ সুহেল নামে এক তরুন,এক ঝলক দেখে মনে হবে যেন অন্য অবতারে মেসি।
সৌদি আরবের মাটিতে শুরু হওয়া এএফসি অনূর্ধ্ব তেইশ যোগ্যতা অর্জন পর্বের নিজেদের প্রথম ম্যাচে বাহারিন অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দলকে হারিয়ে দুর্দান্ত জয় পেল ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দলের পক্ষে ২, বাহারিন অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল ০। এই ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দলের হয়ে অপর গোলটি করেন সিভাল্ডো ৬৮ মিনিটে। এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দলের মূলপর্বে যাওয়ার পথ কিছুটা হলেও এগিয়ে গেল। সম্প্রতি বেশ কয়েক বছর সহ এ বছরের শুরু থেকেই বয়স ভিত্তিক খেলায় বিদেশের মাটিতে বেশ সাফল্য পেয়েছে ভারতীয় মেয়েরা।এবার ছেলেদের পালা এবং এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব তেইশ এর মূল পর্বে জায়গা করে নেওয়া। এদিন যেন এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে বুঝিয়ে দিল মূলপর্বে যাওয়ার জন্য ভারতীয় এই তরুণরা একেবারে প্রস্তুত । তবে তাদের সামনে এখনো দুটি ম্যাচ। যদি জয়লাভ করতে পারে তাহলে মূল পর্বে জায়গা করে নেবে ভারতীয় এই তরুণ ফুটবলাররা। তবে প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে সামনের ম্যাচগুলোতে মাঠে নামবে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল, যা বলাই বাহুল্য। এখনো দুটো ম্যাচ বাকি যেখানে সামনে প্রতিপক্ষ কাতার ও ব্রুনেই অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল। তবে এই ম্যাচে জয়ের পাশাপাশি ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে কাতার অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল তারা নিজেদের প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতেছে। সেজন্য গোল পার্থক্য কে বেশি থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে। তাই পরবর্তী ম্যাচগুলো ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ এএফসি অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার জন্য।








