হকি এশিয়া কাপে
আটকে গেল ভারত, কোরিয়ার বিপক্ষে ড্র হার্দিক সিং’দের
নতুন পয়গাম :
হকি এশিয়া কাপের এবারের আসরে গ্ৰুপ পর্বের ম্যাচে সবকয়টি ম্যাচ জিতে সুপার ফোরে জায়গা করে নেয় স্বাগতিক ভারত। প্রতিটি ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রেখে আত্মবিশ্বাসে ভরপুর ভারত। এদিন সুপার ফোরের নিজদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে ভারত। সামনে প্রতিপক্ষ ছিল কোরিয়া। আত্মবিশ্বাস নিয়ে কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে ভারত। ম্যাচের শুরুতেই আট মিনিটের মাথায় হার্দিক সিং এর করা গোলে এগিয়ে যায় ভারত। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি কোরিয়া। প্রথম কোয়ার্টারেই সমতায় আনার পর লিড নেয় তারা। ১২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে কোরিয়া। মিনিট দুয়েক পর ফিল্ড গোল এগিয়ে দেয় কোরিয়া কে। সেই গোল শোধ করতে চতুর্থ কোয়াটার পর্যন্ত অপেক্ষা করতে হলো ভারত কে। ৫৩ মিনিটে মন্দিপ সিংয়ের গোলে একটা পয়েন্ট আসে ভারতের ঝুলিতে। এদিন একগুচ্ছে সুযোগ নষ্টের খেসারত দিয়ে জয় হাতছাড়া করলেন অভিষেকরা। এই ড্র করার সুবাদে হঠাৎ যেন ছন্দপতন হলো ভারতের। গ্রুপ পর্বে দুরন্ত ফর্মে থাকা ভারত সুপার ফোরের প্রথম ম্যাচেই আটকে গেল। দক্ষিণ কোরিয়ার সঙ্গে পিছিয়ে পড়েও কোন রকমে ড্র করল নির্ধারিত সময়ের শেষে ভারত ফলাফল ভারত ২-২ কোরিয়া। বুধবার রাজগীরে বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ পরে শুরু হয় ম্যাচ।
সুপার ফোরের এদিনের অন্য ম্যাচে চিনকে ২-০ গোলে হারিয়েছে মালয়েশিয়া।
সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। ভারতের কাছে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।
ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।








